এক্সপ্লোর

EPF Interest : অনুমোদন দিল সরকার, পিএফের টাকা ঢুকবে এই দিন, একসঙ্গে কত পাবেন আপনি ?

Employees Provident Fund : শীঘ্রই আপনার অ্যাকাউন্টে ঢুকবে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের (EPF) সুদের টাকা। এবার কত পাবেন আপনি ?

Employees Provident Fund : দারুণ খবর দিল সরকার। শীঘ্রই আপনার অ্যাকাউন্টে ঢুকবে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের (EPF) সুদের টাকা। এবার কত পাবেন আপনি ? জেনে নিন, বিস্তারিত এখানে। 

কী বলছে অর্থমন্ত্রক ?
এবার চাকরিজীবীদের জন্য ভাল খবর দিল সরকার। ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPF) আমানতের ওপর ৮.২৫% সুদের হারে চূড়ান্ত অনুমোদন দিল কেন্দ্র। এই বিষয়ে অর্থ মন্ত্রকের সবুজ সংকেত পাওয়ার পরই আপনার অ্য়াকাউন্টে চলে আসবে টাকা। শোনা যাচ্ছে, চলতি মাসেই গ্রাহকদের অ্যাকাউন্টে সুদের টাকা জমা পড়বে। 

কারা পাবেন এর সুবিধা
কেন্দ্রীয় সরকার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদের টাকা দেওয়ার ঘোষণা করতেই খুশি হাওয়া কর্মী মহলে।  রিপোর্ট বলছে, আগামী কয়েকদিনের মধ্যেই দেশের প্রায় ৭ কোটিরও বেশি পিএফ গ্রাহকের অ্যাকাউন্টে সুদের টাকা ঢুকতে শুরু করবে। সংবাদসংস্থা পিটিআই (PTI) সূত্রের খবর, চলতি জুন মাসেই গ্রাহকদের অ্যাকাউন্টে এই টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হতে পারে।  

ইতিমধ্যেই এসেছে অর্থ মন্ত্রকের সবুজ সঙ্কেত 
গত ২ মার্চ, ২০২৬ তারিখে কেন্দ্রীয় শ্রম মন্ত্রী মনসুখ মাণ্ডব্যের সভাপতিত্বে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-এর সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (CBT) এই ৮.২৫% সুদের হারের সুপারিশ করেছিল। যেহেতু ভারত সরকার এই ফান্ডের গ্যারান্টার, তাই সুদের টাকা গ্রাহকদের দেওয়ার আগে অর্থ মন্ত্রকের চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন ছিল। সম্প্রতি অর্থ মন্ত্রক এই হারে সম্মতি দেওয়ায় টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

এই নিয়ে টানা তিন বছর একই সুদের হার
বাজারে সুদের হারের ওঠানামা সত্ত্বেও পিএফ গ্রাহকদের জন্য স্থায়িত্ব বজায় রেখেছে EPFO। এই নিয়ে টানা তিন বছর সুদের হার ৮.২৫ শতাংশেই ধরে রাখল সরকার।

২০২৩-২৪: ৮.২৫% (৮.১৫% থেকে বাড়ানো হয়েছিল)

২০২৪-২৫: ৮.২৫%

২০২৫-২৬: ৮.২৫% (বর্তমান অনুমোদিত হার)

গত এক দশকে ২০২১-২২ অর্থবর্ষে পিএফ-এর সুদের হার কমে হয়েছিল ৮.১০%, যা ছিল গত চার দশকের মধ্যে সর্বনিম্ন। তার আগে ২০২০-২১ সালে সুদের হার ছিল ৮.৫%। সেই তুলনায় বর্তমান হারটি চাকরিজীবীদের দীর্ঘমেয়াদি সঞ্চয়ের জন্য বেশ আকর্ষণীয়।

কীভাবে চেক করবেন আপনার ব্যালেন্স ?
গ্রাহকদের এই সুদের টাকা পাওয়ার জন্য আলাদা করে কোনও আবেদন করতে হবে না। টাকা ক্রেডিট হওয়া শুরু হলে আপনি ঘরে বসেই নিচের মাধ্যমগুলোর সাহায্যে আপনার আপডেট হওয়া ব্যালেন্স চেক করতে পারবেন:

EPFO পোর্টাল: EPFO-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে 'Member Passbook' অপশনে লগইন করে।

UMANG অ্যাপ: স্মার্টফোনে উমং অ্যাপ ডাউনলোড করে সহজেই পিএফ পাসবুক দেখা যাবে।

মিসড কল ও এসএমএস: রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে নির্দিষ্ট নম্বরে মিসড কল বা মেসেজ পাঠিয়েও ব্যালেন্স জানা যায়।

পাসবুকে টাকা জমা পড়ার পর শেষ এন্ট্রিতে "Int. Updated up to 31/03/2026" লেখাটি দেখতে পাবেন। চলতি মাসের শেষ সপ্তাহের মধ্যেই অধিকাংশ গ্রাহকের অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন : ২০ জুন রাজ্যে বড় ঘোষণা করবেন প্রধানমন্ত্রী, ২০০০ টাকা আসবে অ্যাকাউন্টে, জেনে নিন কারা পাবেন ? 

সেরা শিরোনাম

Best Mutual Fund : ৫ বছরে সেরা পারফরমেন্স দিয়েছে এই ৫ মিডক্যাপ ফান্ড, মাসে ১০,০০০ রাখলে কত পেতেন ?
৫ বছরে সেরা পারফরমেন্স দিয়েছে এই ৫ মিডক্যাপ ফান্ড, মাসে ১০,০০০ রাখলে কত পেতেন ?
PF Minimum Balance Change : PF-এর ন্যূনতম ব্যালেন্সের হার ২৫ থেকে ১০ শতাংশ করল EPFO , কত বেশি টাকা তুলতে পারবেন ?
PF-এর ন্যূনতম ব্যালেন্সের হার ২৫ থেকে ১০ শতাংশ করল EPFO , কত বেশি টাকা তুলতে পারবেন ?
UPI Scheme : UPI নিয়ে এল 'ব্যাপার সক্ষম স্কিম', ছোট দোকানিরা পাবেন বিশেষ সুবিধা, কত টাকা দেওয়া হবে ?
UPI নিয়ে এল 'ব্যাপার সক্ষম স্কিম', ছোট দোকানিরা পাবেন বিশেষ সুবিধা, কত টাকা দেওয়া হবে ?
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget