এক্সপ্লোর

EPFO 3.0 : পিএফের টাকা তুলতে ঝঞ্ঝাট পোহাতে হবে না, পলকেই এটিএম-ইউপিআই দিয়ে তুলতে পারবেন, আরও থাকছে সুবিধা

EPFO 3.0 শীঘ্রই কর্মীদের জন্য নিয়ে আসছে অনেক নতুন পরিষেবা। জেনে নিন, এই ক্ষেত্রে কী সুবিধা পাবেন আপনি। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • পিএফ (PF) টাকা তোলার জন্য নতুন যুগান্তকারী ডিজিটাল পরিষেবা EPFO 3.0 চালু হচ্ছে।
  • ইউপিআই (UPI) এবং এটিএম (ATM)-এর মাধ্যমে দ্রুত পিএফ-এর টাকা তোলা সম্ভব হবে।
  • হোয়াটসঅ্যাপ (WhatsApp) চালুর মাধ্যমে ২৪ ঘণ্টা পিএফ ব্যালেন্স দেখা ও অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
  • চাকরিজীবীদের আর নিয়োগকর্তার অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে না, টাকা আসবে মুহূর্তেই।

EPFO News Update: প্রভিডেন্ট ফান্ডের (Provident Fund) টাকা তুলতে আর অফিসে দৌড়তে হবে না। ফর্ম পূরণ করে অপেক্ষার দিন শেষ। এবার চোখের পলকেই তুলতে পারবেন PF-এর টাকা। এটিএম (ATM)-ইউপিআই (UPI) এর মাধ্যমে তোলা যাবে এই টাকা। EPFO 3.0 শীঘ্রই কর্মীদের জন্য নিয়ে আসছে অনেক নতুন পরিষেবা। জেনে নিন, এই ক্ষেত্রে কী সুবিধা পাবেন আপনি। 

এই বিষয়ে কী বলছেন মন্ত্রী
সম্প্রতি এই বিষয়ে নতুন পদক্ষেপের কথা বলেছে সরকার। যার ফলে চাকরিজীবীরা পাবেন সুখবর। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) তাদের গ্রাহকদের জন্য নিয়ে আসছে এক যুগান্তকারী ডিজিটাল পরিষেবা EPFO 3.0। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, এবার থেকে প্রভিডেন্ট ফান্ডের (PF) টাকা তোলার জন্য আর দিনের পর দিন অপেক্ষা করতে হবে না। সরাসরি UPI (ইউপিআই) এবং এটিএম (ATM)-এর মাধ্যমে চোখের পলকে তুলে নেওয়া যাবে পিএফ-এর টাকা।

কাজ শুরু হয়ে গেছে
সরকারের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই এই ব্যবস্থার সফল ট্রায়াল বা টেস্টিং শেষ হয়েছে। বর্তমানে সফটওয়্যারের কিছু টেকনিক্যাল সমস্যা দূর করার কাজ চলছে, যার পর দেশের প্রায় ৭ কোটিরও বেশি চাকরিজীবী এই সুবিধার লাভ ওঠাতে পারবেন।

এবার হোয়াটসঅ্যাপেই পাবেন EPFO-র পরিষেবা
গ্রাহকদের আরও কাছে পৌঁছাতে ও যোগাযোগ সহজ করতে হোয়াটসঅ্যাপ (WhatsApp) পরিষেবা চালু করতে চলেছে EPFO। EPFO-র রেজিস্টার্ড এবং গ্রিন টিক (Verified) দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে গ্রাহকদের শুধু 'Hello' লিখে পাঠাতে হবে।

কী কী সুবিধা পাবেন ? 
১ এই নতুন পর্বে আপনি EPFO 3.0-এর মাধ্যমে চ্যাটবটের সাহায্যে ২৪ ঘণ্টা পিএফ ব্যালেন্স চেক করা, শেষ ৫টি লেনদেনের বিবরণ দেখা এবং ক্লেম স্টেটাস ট্র্যাক করা যাবে।

২ এছাড়াও রয়েছে আধার ফেস অথেন্টিকেশন বা ডিবিটি (DBT) সংক্রান্ত বিষয়। কোনও সমস্যা থাকলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার সমাধান করা যাবে। এই পরিষেবাটি আঞ্চলিক ভাষাতেও উপলব্ধ হবে।

বৈশিষ্ট্য বর্তমান ব্যবস্থা (পুরোনো নিয়ম) EPFO 3.0 (নতুন নিয়ম)
আবেদনের মাধ্যম EPFO পোর্টালে গিয়ে Form 31 জমা করতে হতো। UMANG অ্যাপ-এ গিয়ে সরাসরি ব্যালেন্স চেক করে টাকা ট্রান্সফার করা যাবে।
নিয়োগকর্তার অনুমোদন কোম্পানির (Employer) অনুমোদনের জন্য অপেক্ষা করতে হতো। কোনো কোম্পানির অনুমোদনের প্রয়োজন নেই। আধার ওটিপি এবং সেলফ-সার্টিফিকেশনের মাধ্যমে কাজ হবে।
টাকা পাওয়ার সময় KYC ভেরিফিকেশন এবং অন্যান্য প্রক্রিয়া মিলিয়ে ৭ থেকে ১০ দিন সময় লাগতো। ইনস্ট্যান্ট (Instant) বা মুহূর্তের মধ্যে টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে।
অটো-সেটেলমেন্টের সীমা আগে মাত্র ১ লক্ষ টাকা পর্যন্ত অটো-সেটেলমেন্ট হতো। অটো-সেটেলমেন্টের সীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে।
টাকা তোলার উপায় শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসার পরই তোলা যেত। এখন UPI-enabled ATM-এ কিউআর কোড (QR Code) স্ক্যান করে বা ইউপিআই ট্রান্সফারের মাধ্যমে সরাসরি টাকা তোলা ও খরচ করা যাবে।

আরও পড়ুন : ATM থেকে টাকা না বেরোলেও অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়েছে ? অবিলম্বে নিন এই ৬ পদক্ষেপ

Frequently Asked Questions

EPFO 3.0 পরিষেবার মাধ্যমে প্রভিডেন্ট ফান্ডের টাকা কীভাবে তোলা যাবে?

EPFO 3.0 পরিষেবার মাধ্যমে এটিএম-ইউপিআই ব্যবহার করে সরাসরি প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলা যাবে। এর ফলে ফর্ম পূরণ করে অপেক্ষার দিন শেষ হবে।

EPFO 3.0-তে টাকা তোলার জন্য কি নিয়োগকর্তার অনুমোদনের প্রয়োজন হবে?

না, EPFO 3.0-তে টাকা তোলার জন্য নিয়োগকর্তার অনুমোদনের প্রয়োজন হবে না। আধার ওটিপি এবং সেলফ-সার্টিফিকেশনের মাধ্যমে কাজটি সম্পন্ন হবে।

EPFO 3.0-তে টাকা পাওয়ার সময় কত লাগবে?

EPFO 3.0-তে টাকা পাওয়ার প্রক্রিয়াটি তাৎক্ষণিক। KYC ভেরিফিকেশন এবং অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মুহূর্তের মধ্যেই টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে।

EPFO-র কোন পরিষেবাগুলি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাওয়া যাবে?

EPFO-র রেজিস্টার্ড এবং ভেরিফায়েড হোয়াটসঅ্যাপ নম্বরে 'Hello' লিখে পাঠিয়ে পিএফ ব্যালেন্স চেক করা, শেষ ৫টি লেনদেনের বিবরণ দেখা এবং ক্লেম স্টেটাস ট্র্যাক করার মতো পরিষেবাগুলি পাওয়া যাবে।

EPFO 3.0-তে অটো-সেটেলমেন্টের সীমা কত?

EPFO 3.0-তে অটো-সেটেলমেন্টের সীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। পূর্বে এটি মাত্র ১ লক্ষ টাকা পর্যন্ত ছিল।

সেরা শিরোনাম

NSC VS SCSS : NSC না SCSS ? প্রবীণ নাগরিকদের জন্য কে দিচ্ছে বেশি রিটার্ন, সঙ্গে ট্যাক্স বেনিফিট
NSC না SCSS ? প্রবীণ নাগরিকদের জন্য কে দিচ্ছে বেশি রিটার্ন, সঙ্গে ট্যাক্স বেনিফিট
8th Pay Commission : ৭২,০০০ টাকা হতে পারে ন্যূনতম বেতন ? অষ্টম বেতন কমিশনে নিয়ে এল নতুন খবর
৭২,০০০ টাকা হতে পারে ন্যূনতম বেতন ? অষ্টম বেতন কমিশনে নিয়ে এল নতুন খবর
Post Office FD : পোস্ট অফিসে FD করলে পাবেন ৭.৫ শতাংশ সুদ, সর্বোচ্চ কত টাকা রাখা যায় জানেন ?
পোস্ট অফিসে FD করলে পাবেন ৭.৫ শতাংশ সুদ, সর্বোচ্চ কত টাকা রাখা যায় জানেন ?
LIC Jeevan Utsav Plan : রিটায়ারমেন্টের পরও বছরে পাবেন ১ লাখ টাকা, সঙ্গে থাকছে আরও সুবিধা, LIC-র রয়েছে এই প্ল্যান
রিটায়ারমেন্টের পরও বছরে পাবেন ১ লাখ টাকা, সঙ্গে থাকছে আরও সুবিধা, LIC-র রয়েছে এই প্ল্যান

ভিডিও

TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম
Humayun Kabir:
Indranil Sen Arrested:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget