এক্সপ্লোর

PF Account Recovery:  পুরনো বন্ধ PF অ্যাকাউন্ট থেকেও পাওয়া যাবে টাকা, শীঘ্রই নতুন ব্যবস্থা করবে সরকার

EPFO Plans Aadhaar Based Portal :এর মাধ্যমে আপনি আপনার এমন সব পুরানো PF অ্যাকাউন্ট খুঁজে পাবেন যেগুলোর কথা হয়তো আপনি ভুলেই গেছেন বা যেগুলোর টাকা তুলতে পারছেন না।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • আধার ভিত্তিক পোর্টালের মাধ্যমে পুরনো পিএফ অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে।
  • ইউএএন নম্বর না থাকলেও আধার দিয়ে পুরনো অ্যাকাউন্ট শনাক্ত করা যাবে।
  • প্রোফাইল আপডেট ও ইউএএন লিঙ্কিং এখন নিজেই করা সম্ভব।
  • ডিজিটাল প্রক্রিয়ায় মাত্র তিন দিনে পিএফ-এর টাকা পাওয়া যাবে।

 

EPFO Plans Aadhaar Based Portal : পুরনো বা বন্ধ হয়ে যাওয়া PF অ্যাকাউন্ট থেকে টাকা উদ্ধার করার জন্য ভারত সরকার একটি নতুন A সহজ ব্যবস্থা চালু করছে। এর জন্য একটা আধার লিঙ্ক পোর্টাল চালু করা হবে। এই বিষয়ে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।  

 কীভাবে কাজ করবে এই নতুন ব্যবস্থা, নীচে দেওয়া হল সব পয়েন্ট

ই-প্রাপ্তি (E-PRAAPTI) পোর্টাল: বর্তমানে গ্রাহকদের সুবিধার্থে সরকার একটি নতুন ওয়েবসাইট চালু করছে। এই ওয়েব পোর্টালের নাম দেওয়া হয়েছে 'E-PRAAPTI'। এই পোর্টালের মাধ্যমে আপনি আপনার এক সঙ্গে সব পুরনো PF অ্যাকাউন্ট খুঁজে পেতে পারেন। অনেক সময় এই রকম অনেক অ্য়াকাউন্টের কথা হয়তো আপনি কাজ করার সময় ভুলেই গেছিলেন, যেগুলির টাকাও তোলা হয়নি। 

এই ক্ষেত্রে আধার কার্ড থাকতেই হবে : মনে রাখবেন, এখানে আপনার যদি পুরনো PF অ্যাকাউন্টের UAN নম্বর নাও থাকে, তাহলেও শুধু আধার কার্ডের মাধ্যমে পরিচয় যাচাই (Aadhaar authentication) করে আপনি পুরনো সব অ্যাকাউন্টগুলি খুঁজে বের করতে পারবেন। এরপরই তা সক্রিয় করে টাকা তুলতে পারবেন।

আপনার কোনও কোম্পানির ঝামেলায় পড়তে হবে না : অতীতে PF অ্যাকাউন্টে কোনও ভুল থাকলে বা অ্যাকাউন্ট ট্রান্সফার করতে গেলে বসের বা কোম্পানির সই-সাবুদ লাগত। এখন এই পোর্টালের মাধ্যমে আপনি নিজেই নিজের প্রোফাইল আপডেট করতে পারবেন। পাশাপাশি সহজেই UAN-এর সঙ্গে অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন।

প্রথমে আপনার কাছে মেম্বার আইডি থাকতে হবে : এই ক্ষেত্রে যাদের কাছে শুধু পুরনো 'Member ID' আছে, তারা প্রথম ধাপে এই সুবিধা পাবেন। যদিও সরকারের তরফে বলা হচ্ছে, পরে যাদের কাছে কোনও আইডি নেই, তারাও যাতে শুধু নাম বা অন্য তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুঁজে পাবেন। অন্তত পরবর্তী ধাপে সেই ব্যবস্থাও করবে সরকার। 

ডিজিটালি ৩ দিনের মধ্যে ব্যাঙ্কে টাকা : গত এক বছরে (২০২৫-২৬) প্রায় ৮ কোটি মানুষের PF ক্লেম মেটানো হয়েছে। সরকার চাইছে সবকিছু অটোমেটিক করতে যাতে টাকা তোলার আবেদন করলে মাত্র ৩ দিনের মধ্যে আপনার ব্যাঙ্কে টাকা চলে আসে।

এক কথায় বলতে গেলে, আপনার যদি কোনও পুরনো কোম্পানিতে PF-এর টাকা আটকে থাকে ও আপনার কাছে কোনও তথ্য না থাকে, তবে এখন শুধু আধার কার্ড ব্যবহার করেই সেই টাকা ফিরে পেতে পারেন আপনি। অন্তত সেই পথেই হাঁটছে সরকার।

আরও পড়ুন : ১০০০ থেকে ৭৫০০ টাকা হবে ন্যূনতম পেনশন ? শীঘ্রই পাবেন সুখবর !

Frequently Asked Questions

পুরনো পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য সরকার কী নতুন ব্যবস্থা আনছে?

সরকার একটি আধার-লিঙ্কড পোর্টাল চালু করছে। এর মাধ্যমে পুরনো বা বন্ধ হয়ে যাওয়া পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা উদ্ধার করা সহজ হবে।

নতুন পোর্টালটির নাম কী এবং এটি কীভাবে কাজ করবে?

নতুন পোর্টালটির নাম 'E-PRAAPTI'। এর মাধ্যমে আপনি আপনার পুরনো পিএফ অ্যাকাউন্টগুলি খুঁজে বের করতে পারবেন এবং আধার কার্ড ব্যবহার করে পরিচয় যাচাই করতে পারবেন।

আধার কার্ড ছাড়া কি পুরনো পিএফ অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে?

বর্তমানে, শুধু আধার কার্ডের মাধ্যমে পরিচয় যাচাই করে অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে। ভবিষ্যতে, অন্য তথ্য দিয়েও অ্যাকাউন্ট খোঁজার ব্যবস্থা করা হবে।

পিএফ টাকা তোলার জন্য কি আর কোম্পানির অনুমতির প্রয়োজন হবে?

না, নতুন পোর্টালের মাধ্যমে আপনি নিজেই নিজের প্রোফাইল আপডেট করতে পারবেন এবং UAN-এর সাথে অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন। কোম্পানির অনুমতির প্রয়োজন হবে না।

কত দিনের মধ্যে পিএফ টাকা পাওয়া যাবে?

সরকার সবকিছু অটোমেটিক করতে চাইছে যাতে টাকা তোলার আবেদন করলে মাত্র ৩ দিনের মধ্যে আপনার ব্যাঙ্কে টাকা চলে আসে।

সেরা শিরোনাম

Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Bank Holidays : আগামী ১৫ দিনে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে থাকবে ছুটি ?
আগামী ১৫ দিনে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে থাকবে ছুটি ?
SBI EMI Hike: স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে বড় খবর, এবার প্রতি মাসে দিতে হবে বেশি EMI ?
স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে বড় খবর, এবার প্রতি মাসে দিতে হবে বেশি EMI ?

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget