EPFO WhatsApp Service: EPFO পরিষেবা এবার হোয়াটসঅ্য়াপে, PF ব্যালেন্স চেক থেকে পাসবুক দেখবেন কীভাবে? এখানে রইল প্রতিটি ধাপ
PF Balance EPFO WhatsApp Service : প্রভিডেন্ট ফান্ডের বিষয়ে জানতে আর অফিসে ছুটতে হবে না। আপনার কাছে মোবাইলে কেবল হোয়াটসঅ্যাপ ডাউনলোড করা থাকলেই পাবেন সব সুবিধা।
PF Balance EPFO WhatsApp Service : ১ নভেম্বরেই এসেছে সু-সংবাদ, বেতনভুক কর্মীরা এবার হোয়াটসঅ্যাপেই পাবেন EPFO পরিষেবা। প্রভিডেন্ট ফান্ডের বিষয়ে জানতে আর অফিসে ছুটতে হবে না। আপনার কাছে মোবাইলে কেবল হোয়াটসঅ্যাপ ডাউনলোড করা থাকলেই পাবেন সব সুবিধা।
এখানে ঠিক কী কী সুবিধা পাবেন আপনি ?
এই পরিষেবায় আপনি হোয়াটসঅ্যাপেই প্রভিডেন্ট ফান্ডের ব্য়ালেন্স চেক থেকে শুরু করে শেষ ৫টি লেনদেন সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি EPFO মেম্বার পোর্টালে লগ ইন না করেই PF-এর পাসবুক ডাউনলোড করতে পারবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডব্য রবিবার শুরু করেছেন এই পরিষেবা।
কীভাবে এই EPFO সার্ভিস পাবেন আপনি ? এখানে রইল সব ধাপ
EPFO-র এই পরিষেবা পেতে কর্মীদের কেবল সংগঠনের আসল হোয়াটসঅ্যাপ নম্বরে 'Hi' মেসেজ লিখে পাঠাতে হবে। +91 8796441800 মেবাইল নম্বরে পাঠাতে হবে এই মেসেজ। সরাসরি এখানে কথোপকথন শুরু করতে চাইলে QR কোড স্ক্যান করেও তা করা যেতে পারে।
প্রথমবার কীভাবে PF ব্যালেন্স চেক করবেন ?
প্রথম বিষয়টি মাথায় রাখতে হবে, এই ক্ষেত্রে EPFO-র সদস্যরা +91 8796441800 মেবাইল নম্বর ব্যবহার করেই পরিষেবাটি পাবেন। এই ক্ষেত্রে অথেন্টিকেশন বা যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাদের UAN বা ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বরটি জোড়া আছে কিনা দেখে নিতে হবে।
এখানে দেওয়া রইল সব ধাপ
১ প্রথমে EPFO অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরটি সেভ করুন।
২ আপানার মোবাইলে কনট্য়াক্টস খুলুন ও 'EPFO WhatsApp Services' নামে এট সেভ করুন।
৩ এখানে নম্বর হিসেবে +91 8796441800 লিখুন।
৪ এই পর্বে এসে কন্টাক্টটি সেভ করুন।
৫ মনে রাখবেন, কোনও কারণে আপনি ফোনবুকে নম্বর সেভ না করেও সরাসরি হোয়াটসঅ্যাপে এই নম্বরটি সার্চ করতে পারেন।
নম্বর সেভ হওয়ার পর কী করবেন
১ এবার হোয়াটসঅ্য়াপে 'Hi' লিখুন।
২ যে কন্টাক্টটি সেভ করেছেন সেটি সার্চ করুন।
৩ চ্যাট অপশনে গিয়ে 'Hi' লিখুন। চ্যাটবটের সঙ্গে কথা বলতে হাই মেসেজ পাঠিয়ে দিন।
৪ এবার আপনার পছন্দের ভাষা নির্বাচন করুন।
৫ এখানে চ্যাটবট আপনাকে পছন্দের ভাষা বেছে নেওয়ার অপশন দেবে।
৬ আপনি যে ভাষায় কথা বলতে চান তা বেছে নিন।
৭ ভাষা বেছে নেওয়ার পর চ্যাটবট পরিষেবাগুলি একটি মেনুতে দেখাবে।
৮ এখানেই আপনি PF ব্যালেন্স চেক, শেষ ৫টি লেনদেন, পাসবুক ডাউনলোড ও ভাষা পরিবর্তনের অপশন দেখাবে।
৯ এই ক্ষেত্রে আপনি যা সার্ভিস চান, তা বেছেন নিন।
১০ এবার ওটিপি অথেন্টিকেশন কমপ্লিট করুন।
১১ এই পর্বে পরিষেবাটি নির্বাচন করার পর, আপনার পরিচয় নিশ্চিত করতে চ্যাটবটের দেওয়া নির্দেশ মেনে চলুন।
১২ এখানে সদস্যদের UAN-এর সঙ্গে যুক্ত রেজিস্টার্ড মোবাইল নম্বরটি ব্যবহার করতে হবে। ওই নম্বরেই OTP আসবে।
১৩ ওটিপি নম্বরটি লিখুন।
১৪ এবার আপনার পিএফ অ্য়াকাউন্ট সিলেক্ট করুন ও তথ্য় সম্পর্কে সব জেনে নিন।
EPFO Services on WhatsApp Launched! 💬 Check your EPF Balance, view your last 5 transactions and download your Passbook with just a WhatsApp message. 📲 Scan the QR Code or say Hi at +91 8796441800. #EPFO #WhatsAppServices https://t.co/AqxDzFJr6E
— EPFO (@officialepfo) November 1, 2026
আরও পড়ুন : এবার হোয়াটসঅ্য়াপেই PF ব্যালেন্স, কী কী EPFO পরিষেবা পাবেন আপনি ? ফোনেই সবকিছু






















