এক্সপ্লোর

EPFO WhatsApp Service : এবার হোয়াটসঅ্য়াপেই PF ব্যালেন্স, কী কী EPFO পরিষেবা পাবেন আপনি ? ফোনেই সবকিছু

WhatsApp Service for EPFO : গ্রাহকদের এই সুবিধা দিতে হোয়াটসঅ্য়াপ সার্ভিস শুরু করল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন(EPFO)।

WhatsApp Service for EPFO : এবার সাধারণ প্রয়োজনে আর EPFO অফিসে দৌড়তে হবে না। হোয়াটসঅ্যাপেই পেয়ে যাবেন প্রভিডেন্ট ফান্ড ব্য়ালেন্স চেক ছাড়াও একাধিক সুবিধা। গ্রাহকদের এই সুবিধা দিতে হোয়াটসঅ্য়াপ সার্ভিস শুরু করল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন(EPFO)।

আজ থেকেই শুরু পরিষেবা
১ নভেম্বর কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডব্য এই পরিষেবা শুরু করেছেন। দিল্লিতে EPFO-র ৭৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্য়ে এই সার্ভিস শুরু করা হয়েছে। সরকারের তরফে বলা হয়েছে, মোবাইল ব্যবহারকারীদের কাছে প্রভিডেন্ট ফান্ড বিষয়ক সুবিধাগুলি সহজে পেতেই এই সার্ভিস চালু করা হয়েছে।

কী কী পরিষেবা এতে পাবেন ?
PF ব্যালেন্স : প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের ব্য়ালেন্স চেক করা যাবে এতে।
পাসবুকের তথ্য : এখানে EPF পাসবুকের রেকর্ড বা স্টেটমেন্ট দেখা যাবে।
শেষ ৫টি লেনদেন : এখানেই আপনি পাবেন সাম্প্রতিক ৫টি পিএফ অ্য়াকাউন্ট লেনদেনের বিবরণ ।
PMMVY কী বলছে : প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার বিষয়ে স্কিম সংক্রান্ত প্রয়োজনীয়তা পূরণ করবে এই পরিষেবা।

PMVBRY-সংক্রান্ত এই পরিষেবা বিশেষ করে সেইসব সদস্যদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক, যাদের আধার যাচাইকরণ বা অসম্পূর্ণ থাকা নথিপত্র-সংক্রান্ত বিষয় অন্যান্য সমস্যার কারণে আটকে রয়েছে।  

কীভাবে আপনি EPFO-র এই সার্ভিস পাবেন ?
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের তরফে এই পরিষেবাটি ভেরিফায়েড হোয়াটসঅ্যাপ পরিষেবা হিসেবে বর্ণনা করা হয়েছে। তবে ১ নভেম্বর এই পরিষেবা চালু করার সময় কোনও নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরের বিষয় বলা হয়নি। পাশাপাশি কীভাবে এই পরিষেবা সবাই পেতে পারেন, সেই বিষয়ে কোন কোন ধাপ অবলম্বন করতে হবে তাও জানানো হয়নি সরকারের তরফে। 

সেই কারণে EPFO সদস্যদের উচিত অফিসিয়াল ওয়াবসাইট বা যাচাই করা যোগাযোগ মাধ্যমগুলিতে প্রকাশিত হোয়াটসঅ্যাপ নম্বর দেখেই তাতে এন্টার করা। ভুল করেও যাচাই না করা নম্বরে নিজের ইউএএন (UAN) পাসওয়ার্ড, ওটিপি (OTP), আধার সংক্রান্ত তথ্য অথবা ব্যাঙ্ক সংক্রান্ত গোপন তথ্য শেয়ার করবেন না।  

এছাড়াও সরকারি কর্মীরা পেতে পারেন সুখবর। অষ্টম বেতন কমিশনের সুপারিশের আগেই সুখবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এবার জানুয়ারিতে তাদের মহার্ঘ ভাতা বা ডিএ (DA Hike) বেড়ে হতে পারে বেসিক পের ৬৭ শতাংশ। ৬৩ শতাংশ থেকে ৪ শতাংশ বেড়ে এই অংশের ডিয়ারনেস অ্যালাউয়েন্স (Dearness Allowance) পেতে পারেন কেন্দ্রের কর্মীরা। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এটি কার্যকর ধরা হবে।  

আরও পড়ুন : ডিজিটাল ফ্রডের শিকার হলে কত টাকা ফেরত পাবেন ? ১ জানুয়ারি থেকে নতুন নিয়ম 

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

8th Pay Commission : ৬৭ শতাংশ ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ? অষ্টম বেতন কমিশনের আগে এটাই শেষ বৃদ্ধি ?
৬৭ শতাংশ ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ? অষ্টম বেতন কমিশনের আগে এটাই শেষ বৃদ্ধি ?
PM Fasal Bima Yojana : ফসলের ক্ষতি হলে টাকা দেবে সরকার, রয়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, কী কী সুবিধা পাবেন আপনি ?
ফসলের ক্ষতি হলে টাকা দেবে সরকার, রয়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, কী কী সুবিধা পাবেন আপনি ?
RBI Digital Fraud Rules : ডিজিটাল ফ্রডের শিকার হলে কত টাকা ফেরত পাবেন ? ১ জানুয়ারি থেকে নতুন নিয়ম 
ডিজিটাল ফ্রডের শিকার হলে কত টাকা ফেরত পাবেন ? ১ জানুয়ারি থেকে নতুন নিয়ম 
8th Pay Commission : ন্যূনতম বেতন হবে ৬৯,০০০ টাকা ? ৩ থেকে ৬ শতাংশ হবে বার্ষিক ইনক্রিমেন্ট ? অষ্টম বেতন কমিশনে নতুন আপডেট
ন্যূনতম বেতন হবে ৬৯,০০০ টাকা ? ৩ থেকে ৬ শতাংশ হবে বার্ষিক ইনক্রিমেন্ট ? অষ্টম বেতন কমিশনে নতুন আপডেট
Advertisement

ভিডিও

Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress
INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget