এক্সপ্লোর

Flipkart UPI Service: ফ্লিপকার্টে চালু ইউপিআই পরিষেবা, কারা সুবিধা পাবেন? কী কী চমক রয়েছে?

UPI Service: ভারতে বেশ জনপ্রিয় পেটিএম, ফোন পে, গুগল পে, অ্যামাজন পে- এইসব ইউপিআই অ্যাপ। এবার এইসব ইউপিআই পেমেন্ট সার্ভিসগুলির সঙ্গে ফ্লিপকার্ট ইউপিআই পেমেন্ট সার্ভিস জোরদার প্রতিযোগিতায় নামতে চলেছে।

Flipkart UPI Service: ফ্লিপকার্টে (Flipkart) লঞ্চ হয়েছে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস অর্থাৎ ইউপিআই (UPI) সার্ভিস। অ্যাক্সিস ব্যাঙ্কের (Axis Bank) সঙ্গে জোটবদ্ধ হয়েছে এই ইউপিআই পেমেন্ট সার্ভিস (Flipkart UPI Service) চালু করেছে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট। আপাতত অর্থাৎ প্রাথমিক ভাবে ফ্লিপকার্ট ইউপিআই সার্ভিস উপলব্ধ হয়েছে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য। অনলাইন এবং অফলাইন পেমেন্ট, উভয়ক্ষেত্রেই এই পেমেন্ট সিস্টেম ব্যবহার করা যাবে। সম্প্রতি যে তথ্য প্রকাশ্যে এসেছে তার থেকে জানা গিয়েছে, এখন থেকে অ্যান্ড্রয়েড ইউজাররা ফ্লিপকার্টের অ্যাপ থেকেই সরাসরি তাঁরা বিল পেমেন্ট করতে পারবেন। এর পাশাপাশি টাকা পাঠানোও যাবে। ভারতে বিগত বেশ কয়েক বছরে দারুণভাবে জনপ্রিয় হয়েছে পেটিএম, ফোন পে, গুগল পে, অ্যামাজন পে- এইসব ইউপিআই অ্যাপ। এবার এইসব ইউপিআই পেমেন্ট সার্ভিসগুলির সঙ্গে ফ্লিপকার্ট ইউপিআই পেমেন্ট সার্ভিস জোরদার প্রতিযোগিতায় নামতে চলেছে।

ফ্লিপকার্ট ইন্ডিয়ার চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার রজনীশ কুমার এক্স মাধ্যমে সংস্থার নিজস্ব ইউপিআই হ্যান্ডেল লঞ্চের কথা এক্স মাধ্যমে ঘোষণা করেছেন। অ্যাক্সিস ব্যাঙ্কের সঙ্গে অংশীদার হয়ে এই ইউপিআই পেমেন্ট সার্ভিস চালু করেছে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট। ক্রেতারা ফ্লিপকার্টের ইউপিআই সার্ভিসে রেজিস্টার করতে পারবেন @fkaxis- এই হ্যান্ডেলের সাহায্যে। আর তার পরেই করা যাবে ডিজিটাল ট্রানজাকশন। 

দেখে নিন রজনীশ কুমারের এক্স হ্যান্ডেলের পোস্ট 

 

ফ্লিপকার্টের ইউপিআই সার্ভিসে ক্রেতারা অতিরিক্ত কী কী সুযোগ-সুবিধা পাবেন 

জানা গিয়েছে, ফ্লিপকার্ট ইউপিআই সার্ভিসের মাধ্যমে কোনও জিনিসের দাম দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের পরিষেবার ক্ষেত্রেও পেমেন্ট করা যাবে, যেমন- রিচার্জ, বিল পেমেন্ট ইত্যাদি। এর পাশাপাশি ফ্লিপকার্ট মার্কেটপ্লেসের বাইরে কিউআর কোড স্ক্যান করে অ্যাপের বাইরেও পেমেন্ট করা সম্ভব। ফ্লিপকার্ট ইউপিআই ট্রানজাকশনের ক্ষেত্রে ক্রেতাদের জন্য একগুচ্ছ সুবিধা এনেছে ই-কমার্স কর্তৃপক্ষ। সুপারকয়েন, ক্যাশব্যাক, ভাউচারের মতো সুবিধা দেওয়া হবে গ্রাহকদের। প্রথম ৫টি স্ক্যানের ক্ষেত্রে ইউজাররা ১০টি সুপারকয়েন পাবেন। ন্যূনতম ১০০ টাকার পেমেন্ট করলেও থাকছে এই সুপারকয়েন পাওয়ার সুযোগ। এর পাশাপাশি ওয়ালমার্ট অধিকৃত ফ্লিপকার্টে প্রথম অর্ডারের ক্ষেত্রে ফ্ল্যাট ২৫ টাকা ছাড়ও ক্রেতাদের দেবে ই-কমার্স সংস্থা।

ফ্লিপকার্টের নতুন পরিষেবা কীভাবে ব্যবহার করবেন 

ফ্লিপকার্টের অ্যান্ড্রয়েড অ্যাপের ক্ষেত্রে My UPI- এর আওতায় স্ক্যান অ্যান্ড পে অপশন পাবেন ক্রেতারা। এরপর ব্যাঙ্কের নাম বেছে নেওয়া হলে একটি এসএমএসের মাধ্যমে ফ্লিপকার্ট যাবতীয় বিস্তারিত তথ্য যাচাই করে নেবে। তারপর ফ্লিপকার্টের ইউপিআই সার্ভিস অ্যাক্টিভেট হয়ে যাবে। 

আরও পড়ুন- ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি, রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি, নয়েজ ক্যানসেলেশন ফিচার, দাম কত?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Spam Calls : অবাঞ্ছিত কল রুখবে ৪ সংখ্যার নম্বর, TRAI নিয়ে এল নতুন সিরিজ
অবাঞ্ছিত কল রুখবে ৪ সংখ্যার নম্বর, TRAI নিয়ে এল নতুন সিরিজ
8th Pay Commission : সর্বনিম্ন বেতন হবে ৫২,৬০০ টাকা ? বছরে ৫ শতাংশ ইনক্রিমেন্ট, অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
সর্বনিম্ন বেতন হবে ৫২,৬০০ টাকা ? বছরে ৫ শতাংশ ইনক্রিমেন্ট, অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
PPF Investment : PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন প্রায় ৩ কোটি, হিসেব রইল এখানে
PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন প্রায় ৩ কোটি, হিসেব রইল এখানে

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget