এক্সপ্লোর

Google Alert : ব্যাক বাটন টিপলেও পেজ কাটছে না? এবার সাবধান ! এই সাইটগুলোকে 'শাস্তি' দিচ্ছে গুগল

Back Button Trap : আচমকা আপনার সামনে একগুচ্ছ বিজ্ঞাপন চলে আসছে? যদি এমনটা হয়, তবে আপনি 'ব্যাক বাটন হাইজ্যাকিং'-এর শিকার হয়েছেন।

Back Button Trap : আপনি কি কখনো এমন পরিস্থিতির মুখে পড়েছেন যে, কোনো একটি ওয়েবসাইট দেখার পর আপনি 'ব্যাক বাটন' টিপে আগের পেজে ফিরতে চাইছেন, কিন্তু ফিরতে পারছেন না? বদলে আপনি সেই একই পেজে আটকে থাকছেন অথবা আচমকা আপনার সামনে একগুচ্ছ বিজ্ঞাপন চলে আসছে? যদি এমনটা হয়, তবে আপনি 'ব্যাক বাটন হাইজ্যাকিং'-এর শিকার হয়েছেন।

ইন্টারনেট ব্যবহারকারীদের এই ভোগান্তি কমাতে এবার কোমড় বেঁধে নামছে টেক জায়ান্ট গুগল। আগামী ১৫ জুন থেকে গুগল তার নীতিমালায় বড় পরিবর্তন আনছে।

ব্যাক বাটন হাইজ্যাকিং কী ?
সহজ কথায় বলতে গেলে, এটি একটি অসাধু কৌশল। কিছু ওয়েবসাইট তাদের ব্রাউজার হিস্ট্রিতে কৃত্রিমভাবে কিছু 'ম্যানিপুলেটিভ' পেজ ঢুকিয়ে দেয়। ফলে ইউজার যখন ব্যাক বাটন টিপেন, তখন তিনি আগের মূল সাইটে না ফিরে ওই ওয়েবসাইটেরই তৈরি করা লুপে আটকে যান। গুগল একে "Malicious Practice" বা ক্ষতিকারক চর্চা হিসেবে চিহ্নিত করেছে।

কেন এই কঠোর পদক্ষেপ ?
গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরণের আচরণ ব্রাউজারের স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট করে এবং ব্যবহারকারীদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এর ফলে মানুষ নতুন কোনো ওয়েবসাইট ভিজিট করতে ভয় পায়, যা ইন্টারনেটের স্বাভাবিক পরিবেশের জন্য ক্ষতিকর।

কী শাস্তি পেতে হবে ওই ওয়েবসাইটগুলোকে ?
গুগলের নতুন নিয়ম অনুযায়ী, যে সমস্ত ওয়েবসাইট ইউজারদের এভাবে আটকে রাখবে, তাদের বিরুদ্ধে দুই ধরণের ব্যবস্থা নেওয়া হতে পারে:

র‍্যাঙ্কিং কমিয়ে দেওয়া: সার্চ রেজাল্টে ওই সাইটগুলোকে অনেক নিচে পাঠিয়ে দেওয়া হবে।

সার্চ থেকে বাদ দেওয়া: অত্যন্ত বেশি মাত্রায় নিয়ম লঙ্ঘন করলে গুগল সার্চ থেকে ওই সাইটের অস্তিত্বই মুছে ফেলা হতে পারে।

ওয়েবসাইট মালিকদের করণীয় কী ?
১৫ জুনের ডেডলাইনের আগে গুগল ওয়েবসাইট মালিকদের সতর্ক করেছে। তাদের পরামর্শ:

ব্রাউজার হিস্ট্রিতে কোনও ধরনের হস্তক্ষেপ করা যাবে না।

সাইটের টেকনিক্যাল ইমপ্লিমেন্টেশন ভালোভাবে খতিয়ে দেখতে হবে।

ইউজার যাতে অনায়াসে এক পেজ থেকে অন্য পেজে যাতায়াত করতে পারে, তা নিশ্চিত করতে হবে।

মনে রাখবেন, গুগলের অনেক বিষয়ে আপনি না জেনেই প্রেস করে দেন। সেই ক্ষেত্রে আপনারই সমস্য়া তৈরি হতে পারে। যা পরবর্তীকালে প্রযুক্তি ক্ষেত্রে আপানাকে ভোগাতে পারে। তাই আগে কোনও শব্দ বা কমান্ডের বিষয়ে না জেনে কোনও বটনে প্রেস করবেন না।

সেরা শিরোনাম

8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
SBI Alert : স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
Loan Rate Hike : ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট
ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget