এক্সপ্লোর

GST Reduce: সুখবর! কমল জিএসটি-র হার, সস্তা হচ্ছে মোবাইল-টিভি-ফ্রিজ-ওয়াশিং মেশিন

GST Rate: জানা গিয়েছে, ওয়াশিং মেশিন, মোবাইল ফোন, ফ্রিজ, বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সেস, ইউপিএস এবং আরও অনেক কিছু কিনতে হলে এখন আর ৩১.৩ শতাংশ জিএসটি দিতে হবে না ক্রেতাদের।

GST Reduce: আমআদমির জন্য সুখবর। কেন্দ্রীয় সরকার ইলেকট্রনিক্স প্রোডাক্ট (Electronics Products) কেনার উপরে জিএসটি-র (GST) পরিমাণ কমিয়েছে। বর্তমানে গ্রাহকদের আর ৩১.৩ শতাংশ জিএসটি দিতে হবে না বিভিন্ন ইলেকট্রনিক্স আইটেম কিনলে। এমনিতেই ইলেকট্রনিক্স জিনিসের দাম বেশ চড়া থাকে। তার উপর জিএসটিও দিতে হতো প্রচুর পরিমাণে। ফলে মধ্যবিত্তের পকেট থেকে খসে যেত ভাল পরিমাণের টাকা। এবার সেক্ষেত্রে কিছুটা স্বস্তি পাওয়া যাবে। 

কোন কোন জিনিস কিনলে জিএসটি-তে কম দিতে হবে ক্রেতাদের

জানা গিয়েছে, ওয়াশিং মেশিন, মোবাইল ফোন, ফ্রিজ, বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সেস, ইউপিএস এবং আরও অনেক কিছু কিনতে হলে এখন আর ৩১.৩ শতাংশ জিএসটি দিতে হবে না ক্রেতাদের। কেন্দ্রীয় অর্থমন্ত্রক ট্যুইটারের মাধ্যমে ইলেকট্রনিক্স জিনিসের ক্ষেত্রে জিএসটি কমার কথা জানিয়েছে। যেসমস্ত জিনিস কেয়ার ক্ষেত্রে জিএসটি কমেছে সেগুলির প্রায় সবকটিই সাধারণ মধ্যবিত্ত বাড়িতে প্রয়োজন হয়। তাই সাধারণ মানুষের অনেকটাই সাশ্রয় হবে বলে অনুমান করছেন বিশেষজ্ঞদের একাংশ। প্রয়োজন ইলেকট্রনিক্স ডিভাইস এখন আরও সস্তায় কেনা যাবে। নতুন জিএসটি রেট অনুসারে কোন কোন জিনিসের দাম কমেছে তার তালিকা দেখে নেওয়া যাক। 

দাম কমছে টিভি-র

সাধারণ মধ্যবিত্ত বাড়িতে টিভি সেট যথেষ্ট প্রয়োজনীয় জিনিস। টিভির দামের ক্ষেত্রে জিএসটি-র পরিমাণ ৩১.৩ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ ধার্য করেছে অর্থমন্ত্রক। ২৭ ইঞ্চি বা তার থেকে কম সাইজের ডিসপ্লের টিভির ক্ষেত্রে জিএসটি-র নতুন রেট প্রযোজ্য হবে। কিন্তু আপনি যদি স্মার্টটিভি কিনতে চান তাহলে এই সুবিধা পাবেন না। কারণ বেশিরভাগ স্মার্টটিভির ডিসপ্লে ৩২ ইঞ্চি বা তার থেকে বেশি হয়। এইসব ডিসপ্লে সাইজের টিভি কিনলে ৩১.৩ শতাংশ জিএসটি দিতে হবে। তাই ছোট টিভি কিনলে সাশ্রয়ের সম্ভাবনা থাকছে। বড় টিভি কিনতে চাইলে খরচ সেই বেশিই থাকতে চলেছে। 

মোবাইল ফোনের দাম কমছে

মোবাইল অর্থাৎ স্মার্টফোন আজকাল আমাদের সকলের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। আগে মোবাইল কিনলে ৩১.৩ শতাংশ জিএসটি দিতে হত। এখন মোবাইল কিনলে ১২ শতাংশে নেমে এসেছে জিএসটি-র পরিমাণ। এর ফলে বিভিন্ন সংস্থার মোবাইলের দ্মা কমবে বলেও আশা করা হচ্ছে। 

বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্সেস

ওয়াশিং মেশিন, ফ্যান, কুলার, গিজার যা আমাদের নিত্য প্রয়োজনের জিনিস সেইসবের ক্ষেত্রেই জিএসটি কমেছে। ফলে এগুলির দাম কমবে। এইসব হোম অ্যাপ্লায়েন্সসের ক্ষেত্রে ৩১.৩ শতাংশ জিএসটি কমে হয়েছে ১৮ শতাংশ। অর্থাৎ উল্লিখিত জিনিসগুলির দাম কমতে প্রায় ১২ শতাংশ। মিক্সার, জুসার, ভ্যাকুয়াম ক্লিনার, এলইডি লাইট এইসবের ক্ষেত্রেও কমেছে জিএসটি। জানা গিয়েছে, মিক্সার, জুসার এইসবের ক্ষেত্রে জিএসটি ৩১.৩ শতাংশ থেকে কমে ১৮ শতাংশ হয়েছে। অয়দিএ এলইডি লাইটের ক্ষেত্রে জিএসটি ১৫ শতাংশ থেকে ১২ শতাংশে নেমে এসেছে। 

আরও পড়ুন- রোজকার ইঁদুরদৌড়ে ক্লান্ত? সকালে উঠে এই অভ্য়াসগুলি বদলে দেবে আপনার জীবন

সেরা শিরোনাম

Post Office Schemes : ১০ বছরে পাবেন ২৫ লাখ, ঝুঁকিহীন বিনিয়োগের স্কিম রয়েছে পোস্ট অফিসে, জানুন পুরো অঙ্ক
১০ বছরে পাবেন ২৫ লাখ, ঝুঁকিহীন বিনিয়োগের স্কিম রয়েছে পোস্ট অফিসে, জানুন পুরো অঙ্ক
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget