এক্সপ্লোর

Jio SIM Validity : মোবাইল রিচার্জ শেষ হয়ে গেলেও কতদিন মেয়াদ থাকে Jio সিমের ? জেনে নিন ট্রাইয়ের নিয়ম

JIO Mobile Recharge: নতুন করে রিচার্জ (Mobile Recharge) করার আগে প্রায়শই এই বিষয়ে জানতে চাই আমরা। জেনে নিন, মোবাইল রিচার্জ শেষ হয়ে গেলেও কতদিন মেয়াদ থাকে Jio সিমের।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • রিচার্জ শেষ হলেও জিও সিম ৯০ দিন পর্যন্ত সক্রিয় থাকে।
  • ৯০ দিনের মধ্যে রিচার্জ না করলে নম্বর স্থায়ীভাবে বন্ধ হতে পারে।
  • মেয়াদ শেষ হলে আউটগোয়িং পরিষেবা বন্ধ, ইনকামিং কল ৭-৩০ দিন।
  • অ্যাকাউন্টে ২০ টাকা থাকলে সিমের মেয়াদ আরও ৩০ দিন বাড়ে।

JIO Mobile Recharge:  আপনার মনেও অনেকবার এসেছে এই প্রশ্ন। নতুন করে রিচার্জ (Mobile Recharge) করার আগে প্রায়শই এই বিষয়ে জানতে চাই আমরা। জেনে নিন, মোবাইল রিচার্জ শেষ হয়ে গেলেও কতদিন মেয়াদ থাকে Jio সিমের।

কত গ্রাহক রয়েছে রিলায়েন্স জিওর
রিলায়েন্স জিও (Reliance Jio)-এর গ্রাহক সংখ্যা প্রায় ৫১ কোটি। আসলে  সস্তা রিচার্জ প্ল্যান এবং আকর্ষণীয় অফার বা ৫জি (5G) পরিষেবার কারণে কোটি কোটি মানুষের প্রথম পছন্দ জিও। তবে সম্প্রতি রিচার্জ প্ল্যানের খরচ বৃদ্ধির পর অনেকেই সমস্যায় পড়েছেন। বিশেষ করে যাঁরা একসঙ্গে দুটি বা তার বেশি সিম ব্যবহার করেন, তাঁদের পক্ষে সবকটি নম্বরে নিয়মিত রিচার্জ করা বেশ ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে।

অবহেলা করলে ভুগবেন
এই পরিস্থিতিতে অনেকেই নিজের মূল নম্বরটিতে সময়মতো রিচার্জ করলেও, সেকেন্ডারি বা দ্বিতীয় নম্বরটিতে রিচার্জ করতে দেরি করেন বা অবহেলা করেন। কিন্তু আপনি কি জানেন, রিচার্জ না করলে কতদিন পর্যন্ত আপনার জিও সিমটি সচল বা অ্যাক্টিভ থাকবে? কখন বন্ধ হয়ে যেতে পারে নম্বরটি? আসুন জেনে নেওয়া যাক টেলিকম নিয়ামক সংস্থা ট্রাই (TRAI)-এর নিয়ম কী বলছে।

কতদিন অ্যাক্টিভ থাকে জিও সিম ?
ট্রাই (TRAI)-এর নিয়ম অনুযায়ী, কোনও সিম কার্ডে দীর্ঘ সময় রিচার্জ বা কোনও রকম অ্যাক্টিভিটি (যেমন কল করা, মেসেজ পাঠানো বা ডেটা ব্যবহার) না হলে সেটি নিষ্ক্রিয় বা ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হতে পারে। এই নিয়ম জিও, এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া (Vi) এবং বিএসএনএল—সব সংস্থার জন্যই প্রযোজ্য।

কত দিন থাকে ভ্যালিডিটি
জিও-র ক্ষেত্রে, আপনার বর্তমান রিচার্জ প্ল্যানের মেয়াদ শেষ হওয়ার পর সাধারণত ৯০ দিন (প্রায় ৩ মাস) পর্যন্ত নম্বরটি সচল বা অ্যাক্টিভ থাকে। এই ৯০ দিনের মধ্যে নম্বরটি পুরোপুরি বন্ধ করা হয় না। তবে এই সময়ের মধ্যে রিচার্জ না করলে কোম্পানি নম্বরটি স্থায়ীভাবে বন্ধ করে দিতে পারে এবং নিয়ম অনুযায়ী সেই নম্বরটি অন্য কোনও নতুন গ্রাহককে বিক্রি করে দেওয়া হতে পারে।

ইনকামিং কল ও ওটিপি (OTP)-র সুবিধা কতদিন পাওয়া যায় ?
প্ল্যানের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আউটগোয়িং (কল ও মেসেজ) পরিষেবা বন্ধ হয়ে যায়। তবে ট্রাই-এর নিয়ম অনুযায়ী সিমটি ৯০ দিন সচল থাকলেও, বিনামূল্যে ইনকামিং কল বা ওটিপি (OTP) আসার সুবিধা কতদিন থাকবে, তা সম্পূর্ণ নির্ভর করে কোম্পানির বাণিজ্যিক নীতির ওপর। সাধারণত রিচার্জ শেষ হওয়ার পর সর্বোচ্চ ৭ থেকে ৩০ দিন পর্যন্ত ইনকামিং কল বা ব্যাঙ্কের ওটিপি পাওয়া যেতে পারে, তারপর সমস্ত পরিষেবা ধীরে ধীরে ব্লক করে দেওয়া হয়।

অটোমেটিক নম্বর রিটেনশন স্কিম 
যদি আপনার জিও সিমের মেইন ব্যালেন্সে ২০ টাকা বা তার বেশি টাকা থাকে, তবে ৯০ দিন পেরিয়ে যাওয়ার পরও সিমটি রক্ষা পাওয়ার একটি উপায় রয়েছে। ট্রাই-এর নিয়ম অনুযায়ী, অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে ২০ টাকা কেটে নিয়ে সিমের মেয়াদ আরও ৩০ দিনের জন্য বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু মেইন ব্যালেন্সে টাকা না থাকলে এবং ৯০ দিন ধরে কোনও রিচার্জ না হলে সিমটি চিরতরে বন্ধ হয়ে যায়।

এই বিষয়ে গ্রাহকদের কী অভিজ্ঞতা রয়েছে ?
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিট (Reddit)-এ অনেক গ্রাহক তাঁদের অভিজ্ঞতা শেয়ার করে জানিয়েছেন যে, রিচার্জ শেষ হওয়ার পর জিও-র তরফ থেকে ক্রমাগত রিচার্জ করার জন্য ফোন বা মেসেজ আসতে থাকে। অনেকের ক্ষেত্রে দেখা গেছে, রিচার্জ না করলেও বেশ কয়েক মাস ওটিপি বা ইনকামিং কল সচল থাকে। তবে ঝুঁকি না নিয়ে নিজের দরকারি নম্বরটি বাঁচাতে অন্তত একটি ন্যূনতম মূল্যের বেস প্ল্যান রিচার্জ করে রাখা বুদ্ধিমানের কাজ হবে।

আরও পড়ুন : ২০০ টাকার নীচে জিওর রয়েছে এই ৬টি বাজেট রিচার্জ প্ল্যান, ৩০ দিনের জন্য পাবেন ডেটা, JioHotstar

Frequently Asked Questions

জিও সিমের রিচার্জ শেষ হয়ে গেলে কতদিন পর্যন্ত নম্বরটি সচল থাকে?

আপনার রিচার্জ প্ল্যানের মেয়াদ শেষ হওয়ার পর Jio সিম সাধারণত ৯০ দিন পর্যন্ত সচল থাকে। এই সময়ের মধ্যে নম্বরটি পুরোপুরি বন্ধ হয় না।

জিও সিম নিষ্ক্রিয় বা ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর ইনকামিং কল ও ওটিপি কতদিন পাওয়া যায়?

রিচার্জ শেষ হওয়ার পর ইনকামিং কল ও ওটিপি সাধারণত ৭ থেকে ৩০ দিন পর্যন্ত পাওয়া যেতে পারে। এর বেশি দিন চালু থাকবে কিনা তা কোম্পানির নীতির ওপর নির্ভর করে।

জিও সিমকে স্থায়ীভাবে বন্ধ হওয়া থেকে বাঁচানোর কোনো উপায় আছে কি?

হ্যাঁ, আপনার সিমে ২০ টাকা বা তার বেশি ব্যালেন্স থাকলে, ৯০ দিন পর স্বয়ংক্রিয়ভাবে ৩০ দিনের জন্য মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়। তবে ব্যালেন্স না থাকলে সিম বন্ধ হয়ে যেতে পারে।

জিও সিমের রিচার্জ শেষ হয়ে গেলে আউটগোয়িং কল ও মেসেজ পরিষেবা কতদিন পাওয়া যায়?

রিচার্জ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আউটগোয়িং (কল ও মেসেজ) পরিষেবা বন্ধ হয়ে যায়। ইনকামিং পরিষেবা বন্ধ হতে কিছু দিন সময় লাগে।

সেরা শিরোনাম

Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
Dhanteras 2026 : আজ ধনতেরাসে ব্যাঙ্কে গিয়ে কাজ হবে তো ? SBI,HDFC খোলা থাকবে ? জানুন নভেম্বরের ব্যাঙ্ক হলিডে লিস্ট
আজ ধনতেরাসে ব্যাঙ্কে গিয়ে কাজ হবে তো ? SBI,HDFC খোলা থাকবে ? জানুন নভেম্বরের ব্যাঙ্ক হলিডে লিস্ট
NSC VS SCSS : NSC না SCSS ? প্রবীণ নাগরিকদের জন্য কে দিচ্ছে বেশি রিটার্ন, সঙ্গে ট্যাক্স বেনিফিট
NSC না SCSS ? প্রবীণ নাগরিকদের জন্য কে দিচ্ছে বেশি রিটার্ন, সঙ্গে ট্যাক্স বেনিফিট
8th Pay Commission : ৭২,০০০ টাকা হতে পারে ন্যূনতম বেতন ? অষ্টম বেতন কমিশনে নিয়ে এল নতুন খবর
৭২,০০০ টাকা হতে পারে ন্যূনতম বেতন ? অষ্টম বেতন কমিশনে নিয়ে এল নতুন খবর

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget