এক্সপ্লোর

Income Tax: কর জমা দেওয়া এবার আরও সহজ ! করদাতাদের জন্য কী সুবিধে চালু করল আয়কর বিভাগ ?

Income Tax Dept AIS: সাধারণভাবে AIS তৈরি হয় বিভিন্ন তথ্যসূত্র থেকে আর্থিক তথ্য সংগ্রহ ও একত্রিত করার মধ্য দিয়ে। এই AIS-এর মধ্যে রয়েছে করদাতাদের সমস্ত আর্থিক লেনদেনের হিসেব-নিকেশ রাখা থাকে।

ITR Filing: আয়কর রিটার্ন জমা করার সময় চলছে এখন। ২০২৩-২৪ অর্থবর্ষ শেষ হয়েছে, শুরু হয়েছে নতুন অর্থবর্ষ। এবারে করদাতাদের জন্য আরও সুবিধে নিয়ে এল আয়কর বিভাগ। বার্ষিক তথ্য বিবরণীতে (AIS) একটা নতুন বৈশিষ্ট্য সংযোজন করেছে আয়কর বিভাগ (Income Tax)। এর মাধ্যমে করদাতারা তথ্য যাচাইয়ের প্রক্রিয়ার সমস্ত তথ্য একবারেই দেখতে পারবেন। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স (সিবিডিটি) একটি বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে যে, আয়কর বিভাগ (Income Tax) এখন থেকে একটি নতুন সিস্টেম (AIS System) চালু করেছে AIS-এর মধ্যে।

নতুন সিস্টেমটি কী ?

সাধারণভাবে AIS তৈরি হয় বিভিন্ন তথ্যসূত্র থেকে আর্থিক তথ্য সংগ্রহ ও একত্রিত করার মধ্য দিয়ে। এই AIS-এর মধ্যে রয়েছে করদাতাদের সমস্ত আর্থিক লেনদেনের হিসেব-নিকেশ রাখা থাকে। এই লেনদেনগুলিই আসলে করের আওতায় পড়ে। এবার থেকে করদাতাদের (Income Tax) আরও একটি সুবিধে দেওয়া হয়েছে যাতে তাঁরা AIS সিস্টেমের প্রতিটি লেনদেনের উপর নিজেদের ফিডব্যাক দিতে পারেন। এর ফলে যে তথ্য একত্রিত করা হয়েছে AIS-এ তাঁর সত্যতা যাচাই করার সুযোগ পান করদাতারা। যদি কোনও ক্ষেত্রে তথ্যে ভুল থেকে থাকে, তাহলে এটা স্বয়ংক্রিয়ভাবেই ভেরিফিকেশনের জন্য মূল উৎসে চলে যাবে।

উল্লিখিত তথ্য বদলে নেওয়া যাবে

সিবিডিটির বিবৃতি অনুসারে, এই নতুন AIS সিস্টেমে করদাতার ফিডব্যাকের উপর ভিত্তি করে কোনও প্রসেসিং হয়েছে কিনা উৎস অনুসারে, নাকি করদাতার (Income Tax) ফিডব্যাক আংশিকভাবে বাতিল হয়েছে বা পুরোপুরি বাতিল হয়েছে তা স্পষ্টভাবে জানা যাবে। যদি আংশিক বা সম্পূর্ণরূপে করদাতার ফিডব্যাক গৃহীত হয়, তাহলে সেই ভুল তথ্য উৎস থেকে কারেকশন ফর্ম পূরণ করে সংশোধন করে নেওয়া খুবই দরকার।

স্বচ্ছ্বতা বাড়াতেই এত উদ্যোগ আয়কর বিভাগের

সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস স্পষ্টই জানিয়েছে যে, এই নতুন সিস্টেমের মাধ্যমে কর জমা দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছ্বতা বাড়াতে চেষ্টা করছে আয়কর বিভাগ (Income Tax)। এর ফলে করদাতাদের আরও সুবিধে হবে এবং কর জমার প্রক্রিয়া অনেক সহজতর হবে বলে জানিয়েছে সিবিডিটি সংস্থা।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Tata Motors: সোমে ৯ শতাংশ ধসে মঙ্গলে সবুজে ঘুরল টাটা মোটরস, হোল্ড না সেল করবেন ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Railway Recruitment : ১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
Post Office RD : ব্যাঙ্কের থেকেও বেশি ইন্টারেস্ট এই সরকারি RD স্কিমে, আপনি পাবেন কত সুদ ? জেনে নিন
ব্যাঙ্কের থেকেও বেশি ইন্টারেস্ট এই সরকারি RD স্কিমে, আপনি পাবেন কত সুদ ? জেনে নিন
Jaggery Buying Tips: চিনি থেকে বাঁচতে গুড় কিনছেন ? ঘরেই ধরে ফেলতে পারেন ভেজাল গুড়ের মিশ্রণ
চিনি থেকে বাঁচতে গুড় কিনছেন ? ঘরেই ধরে ফেলতে পারেন ভেজাল গুড়ের মিশ্রণ
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget