এক্সপ্লোর

India Post : ২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?

Post Office: শীঘ্রই  ২৪, ৪৮ ঘণ্টার প্রিমিয়াম 'স্পিড পোস্ট' (Speed Post) পরিষেবা দেবে কোম্পানি। তুলনামূলক কম খরচে যা আপনার জিনিস পৌঁছে দেবে দ্রুত।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ইন্ডিয়া পোস্ট আনছে ২৪ ও ৪৮ ঘণ্টার প্রিমিয়াম স্পিড পোস্ট পরিষেবা।
  • ১৭ মার্চ, ২০২৬ থেকে দেশজুড়ে কার্যকর হবে নতুন পরিষেবা।
  • প্রাথমিকভাবে কলকাতা সহ ছয়টি মেট্রো শহরে চালু হবে।
  • OTP-ভিত্তিক ডেলিভারি এবং ৫ টাকা রেজিস্ট্রেশন সুবিধা থাকছে।

Post Office: প্রাইভেট কুরিয়ার কোম্পানিগুলির সঙ্গে পাঞ্জা কষতে এবার মাঠে নামল সরকারি ইন্ডিয়া পোস্ট পরিষেবা (India Post)। শীঘ্রই  ২৪, ৪৮ ঘণ্টার প্রিমিয়াম 'স্পিড পোস্ট' (Speed Post) পরিষেবা দেবে কোম্পানি। তুলনামূলক কম খরচে যা আপনার জিনিস পৌঁছে দেবে দ্রুত।
 
কবে থেকে পাবেন এই পরিষেবা
বহুদিন ধরেই এই অভিযোগ ছিল সরকারি কোম্পানি ইন্ডিয়া পোস্টের বিরুদ্ধে। দ্রুত প্রিমিয়াম পরিষেবা দেয় না সংস্থা। এবার সেই দুর্নাম ঘুচতে চলেছে ইন্ডিয়া পোস্টের। বেসরকারি কুরিয়ার ও লজিস্টিক সংস্থাগুলির সঙ্গে পাঞ্জা নিতে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। দ্রুত নথি ও পার্সেল পৌঁছে দিতে এবার ইন্ডিয়া পোস্টের অধীনে চালু হচ্ছে প্রিমিয়াম '২৪ স্পিড পোস্ট' এবং '৪৮ স্পিড পোস্ট' পরিষেবা।

আগামী ১৭ মার্চ, ২০২৬ থেকে দেশজুড়ে কার্যকর হবে এই নতুন নিয়ম। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের ডাক বিভাগ 'পোস্ট অফিস (দ্বিতীয় সংশোধন) রেগুলেশন, ২০২৬'-এর মাধ্যমে এই নতুন পরিষেবাগুলি গেজেট অফ ইন্ডিয়ায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে।

পরিষেবার মূল বৈশিষ্ট্যগুলি কী কী 
দ্রুততম ডেলিভারি: '২৪ স্পিড পোস্ট' বুক করার পরের দিনই গন্তব্যে পৌঁছে যাবে। অন্যদিকে, '৪৮ স্পিড পোস্ট' পরিষেবায় সর্বোচ্চ দু'দিনের মধ্যে ডেলিভারি নিশ্চিত করা হবে।

মেট্রো শহরে শুরু: প্রাথমিকভাবে এই পরিষেবা দেশের ৬টি প্রধান শহর— কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদে শুরু হবে। পরবর্তীকালে দেশের অন্যান্য শহরেও এর বিস্তার ঘটানো হবে।

স্পিড পোস্ট পার্সেল: নথি ছাড়াও ৫ কেজি পর্যন্ত ওজনের পার্সেলের জন্য থাকছে '২৪ স্পিড পোস্ট পার্সেল' সুবিধা। এই পার্সেলগুলি মূলত আকাশপথে (Air) পাঠানো হবে, তবে প্রয়োজনে দ্রুততম সড়কপথও ব্যবহার করা হতে পারে।

সুরক্ষিত ডেলিভারি: নতুন পরিষেবায় OTP-ভিত্তিক ডেলিভারি ব্যবস্থা থাকবে, যার জন্য গ্রাহককে আলাদা কোনো খরচ দিতে হবে না। এছাড়া ৫ টাকা ফি-তে (জিএসটি অতিরিক্ত) নিবন্ধীকরণ বা রেজিস্ট্রেশনের সুবিধাও মিলবে।

কারা পাবেন এই সুবিধা ?
খুচরো গ্রাহকদের পাশাপাশি বিভিন্ন কর্পোরেট বা বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিও ডাক বিভাগের সাথে চুক্তিবদ্ধ হয়ে এই প্রিমিয়াম পরিষেবা গ্রহণ করতে পারবেন। পুরনো স্পিড পোস্টের মতো এখানেও বিমা, পিক-আপ এবং প্রুফ অফ ডেলিভারির মতো 'ভ্যালু অ্যাডেড' সুবিধাগুলি বর্তমান থাকবে। ডাক বিভাগের এই আধুনিকীকরণের ফলে আমজনতা এবং ব্যবসায়ীরা অনেক কম সময়ে এবং সরকারি নিরাপত্তায় তাঁদের জরুরি নথি ও পার্সেল পাঠাতে পারবেন বলে আশা করা হচ্ছে।

Frequently Asked Questions

ইন্ডিয়া পোস্ট শীঘ্রই কোন নতুন পরিষেবা চালু করতে চলেছে?

ইন্ডিয়া পোস্ট শীঘ্রই ২৪ এবং ৪৮ ঘণ্টার প্রিমিয়াম 'স্পিড পোস্ট' পরিষেবা চালু করতে চলেছে। এই পরিষেবা তুলনামূলক কম খরচে দ্রুত জিনিস পৌঁছে দেবে।

নতুন স্পিড পোস্ট পরিষেবা কবে থেকে কার্যকর হবে?

নতুন স্পিড পোস্ট পরিষেবা আগামী ১৭ মার্চ, ২০২৬ থেকে দেশজুড়ে কার্যকর হবে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের ডাক বিভাগ এই নতুন নিয়ম গেজেট অফ ইন্ডিয়াতে প্রকাশ করেছে।

নতুন 'স্পিড পোস্ট' পরিষেবার প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী?

'২৪ স্পিড পোস্ট' পরের দিনই গন্তব্যে পৌঁছাবে এবং '৪৮ স্পিড পোস্ট' দু'দিনের মধ্যে ডেলিভারি নিশ্চিত করবে। এছাড়া OTP-ভিত্তিক ডেলিভারি এবং ৫ টাকা ফি-তে রেজিস্ট্রেশন সুবিধা থাকবে।

এই নতুন পরিষেবা প্রাথমিকভাবে কোন কোন শহরে চালু হবে?

প্রাথমিকভাবে এই পরিষেবা কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদ—এই ৬টি প্রধান শহরে চালু হবে। পরে এটি অন্যান্য শহরেও সম্প্রসারিত করা হবে।

এই প্রিমিয়াম স্পিড পোস্ট পরিষেবা কারা ব্যবহার করতে পারবেন?

খুচরো গ্রাহক এবং বিভিন্ন কর্পোরেট বা বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি এই প্রিমিয়াম পরিষেবা ব্যবহার করতে পারবেন। চুক্তিবদ্ধ হয়ে তারা এটি গ্রহণ করতে পারবে।

সেরা শিরোনাম

SBI Customer Alert : বাজারে এবার নতুন প্রতারণার ফাঁদ, 'জাম্পড ডিপোজিট স্ক্যাম' নিয়ে সতর্ক করল SBI
বাজারে এবার নতুন প্রতারণার ফাঁদ, 'জাম্পড ডিপোজিট স্ক্যাম' নিয়ে সতর্ক করল SBI
8th Pay Commission : বছরে বাড়বে ৫ শতাংশ বেতন ? অষ্টম বেতন কমিশন কবে করবে সুপারিশ, রইল আপডেট
বছরে বাড়বে ৫ শতাংশ বেতন ? অষ্টম বেতন কমিশন কবে করবে সুপারিশ, রইল আপডেট
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget