এক্সপ্লোর

Indian Railways: রেল দুর্ঘটনা বা ট্রেনে আগুন লাগলে কত টাকা ক্ষতিপূরণ দেয় সরকার ? জেনে নিন রেলের বিমার নিয়মাবলী

Train Fire News : রেল (Indian Railways) দুর্ঘটনার শিকার হলে ভারতীয় রেল কি যাত্রীদের কোনও ক্ষতিপূরণ দেয় ? এই নিয়ে কী রয়েছে নিয়ম। জেনে নিন, বিস্তারিত। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • রেল দুর্ঘটনায় যাত্রীদের ক্ষতিপূরণ দেয় ভারতীয় রেল,
  • অনলাইনে টিকিট কাটার সময় স্বল্প প্রিমিয়ামে বিমা,
  • কনফার্মড, RAC যাত্রীরাই পান এই বিমার সুবিধা,
  • এসি ফার্স্ট ক্লাসের কুপে দম্পতিদের বিশেষ গোপনীয়তা।

Train Fire News : ট্রেনে দুর্ঘটনা  নিয়ে অনেকের মনেই থাকে এই প্রশ্ন।  রেল (Indian Railways) দুর্ঘটনার শিকার হলে ভারতীয় রেল কি যাত্রীদের কোনও ক্ষতিপূরণ দেয় ? এই নিয়ে কী রয়েছে নিয়ম। জেনে নিন, বিস্তারিত। 

কারা পাবেন এই বিমার সুবিধা ?
অনলাইনে টিকিট বুকিংয়ের সময় IRCTC যাত্রীদের ট্রাভেল ইন্স্যুরেন্স বা ভ্রমণ বিমার একটি বিকল্প দিয়ে থাকে। তবে মনে রাখবেন, এই সুবিধা সবার জন্য নয়।

টিকিটের স্ট্যাটাস : এই বিমার সুবিধা কেবল মাত্র কনফার্মড, RAC এবং আংশিক কনফার্মড টিকিট থাকা যাত্রীরাই পেয়ে থাকেন।

বিমার প্রিমিয়াম: টিকিট বুক করার সময় যাত্রীদের নামমাত্র কিছু পয়সা (সাধারণত ৩৫ থেকে ৪৫ পয়সা) প্রিমিয়াম হিসেবে দিতে হয়।

 নমিনি গুরুত্বপূর্ণ : টিকিট কাটার পর সংশ্লিষ্ট বিমা সংস্থা যাত্রীর মোবাইল ও ইমেলে একটি লিঙ্ক পাঠায়। সেখানে গিয়ে নমিনির নাম ও বিশদ তথ্য পূরণ করতে হয়। যদি কোনও যাত্রী নমিনির নাম নথিভুক্ত না করেন, তবে দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণের টাকা তাঁর আইনি উত্তরাধিকারী বা ‘Legal Heir’-কে দেওয়া হয়। তবে এর জন্য প্রথমে দাবি পেশ করতে হয়।

দুর্ঘটনায় কত টাকা ক্ষতিপূরণ পাওয়া যায় ?
রেল ভ্রমণ বিমার অধীনে দুর্ঘটনার তীব্রতা ও ক্ষয়ক্ষতির ওপর ভিত্তি করে বিভিন্ন অঙ্কের আর্থিক সহায়তা দেওয়া হয়। এর তালিকাটি নিচে দেওয়া হল:

ক্ষতির ধরন ক্ষতিপূরণের পরিমাণ
দুর্ঘটনায় মৃত্যু হলে ₹১০ লক্ষ
সম্পূর্ণ স্থায়ী প্রতিবন্ধকতা (Permanent Total Disability) ₹১০ লক্ষ
আংশিক স্থায়ী প্রতিবন্ধকতা (Permanent Partial Disability) ₹৭.৫ লক্ষ পর্যন্ত
আহতদের চিকিৎসার খরচ (Hospitalization Expenses) ₹২ লক্ষ পর্যন্ত
মৃতদেহ বা আহতদের পরিবহণ খরচ ₹১০,০০০

রেলওয়ের এই ট্রাভেল ইন্স্যুরেন্সের সুবিধা নিতে হলে দুর্ঘটনা ঘটার নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র (যেমন- টিকিট, এফআইআর-এর কপি, বা মেডিকেল রিপোর্ট) সহ বিমা সংস্থার কাছে ক্লেম ফাইল করতে হয়। তবেই এই আর্থিক সুরক্ষা পাওয়া সম্ভব।

Indian Railways :  ট্রেন যাত্রায় (Train Travel Tips) ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি (Privacy) চাইলে ভারতীয় রেল (Railways) দিচ্ছে আপনাকে এক বিশেষ সুবিধা। এখানে দম্পতিরা আলাদা করে সময় কাটাতে পারবেন। জেনে নিন, কোথায় কীভাবে এর জন্য আপানাকে ট্রেনের টিকিট (Ticket Booking) কাটতে হবে।

ট্রেনে কোথায় পাবেন এই বিশেষ সুবিধা

দেশের বৃহত্তম যাত্রী পরিষেবা দেওয়ার কারণে ভারতীয় রেলকে ভারতের 'লাইফলাইন' বলা হয়। এর অন্যতম কারণ, কম খরচে স্বচ্ছন্দে যাতায়াতের সেরা মাধ্যম ইন্ডিযান রেলওয়ে, এর কোনও বিকল্প নেই। আপনিও স্ত্রীকে নিয়ে এখানে দীর্ঘ যাত্রা করতে চান, তবে পাবেন প্রাইভেসির সুবিধা।  দম্পতিরা একটু বাড়তি ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসির খোঁজ করলে ভারতীয় রেলের এসি ফার্স্ট ক্লাস (AC 1st Class) কোচ রয়েছে। এখানে থাকে প্রাইভেসির সুবিধা। 

কেবিন ও কুপের মধ্যে পার্থক্য কী ?
সাধারণত এসি ফার্স্ট ক্লাস কোচে দুই ধরনের বসার ব্যবস্থা থাকে:
১ কেবিন (Cabin): যেখানে ৪টি বার্থ বা আসন থাকে।
২ কুপ (Coupe): যেখানে মাত্র ২টি বার্থ থাকে।

কুপে দম্পতি বা যুগলদের জন্য সবথেকে পছন্দের স্থান। কারণ, এখানে বাইরের কোনও মানুষের হস্তক্ষেপ ছাড়াই সম্পূর্ণ নিরিবিলিতে ভ্রমণ করা যায়। দীর্ঘ সময়ের যাত্রার ক্ষেত্রে তাই দম্পতি বা যুগলরা কুপে বেছে নেন।

রেলের ক্ষত্রে কীভাবে অনলাইনে কুপ বুক করবেন ?
একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যদি আপনার সঙ্গীর সঙ্গে কুপেতে ভ্রমণ করতে চান, তবে এই ধাপগুলি মেনে চলুন।

১ প্রথমে লগ-ইন করুন : প্রথমে IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের অ্যাকাউন্টে লগ-ইন করুন।

২ এবার আসছে টিকিট বুকিং: এবার আপনাকে 'E-ticket booking' পেজে গিয়ে গন্তব্য ও তারিখ নির্বাচন করতে হবে।

৩ এখানে দিতে হবে যাত্রীর তথ্য: আপানকে যাত্রীর নাম, বয়স এবং লিঙ্গ সঠিকভাবে পূরণ করতে হবে।

৪ ফর্মে প্রেফারেন্স (Preference): টিকিট বুক করার সময় 'Preference' অপশনে গিয়ে 'Coupe' বিকল্পটি বেছে নিন।

৫ শেষে থাকছে পেমেন্ট : এবার শেষে গিয়ে সব তথ্য ঠিক থাকলে পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করুন।

৬ মনে রাখবেন : টিকিট বুক করার সঙ্গে সঙ্গে আপনি কুপ পাবেন কি না তা নিশ্চিত হওয়া যায় না। ট্রেনের চার্ট তৈরির সময় (যাত্রার কয়েক ঘণ্টা আগে) রেল কর্তৃপক্ষ আসন বণ্টন করে। আপনার ভাগ্যে কুপ জুটেছে কি না, তা চার্ট প্রকাশের পরই জানা যাবে।

আরও পড়ুন : ওয়েটিং লিস্টে আটকে টিকিট ? IRCTC দিচ্ছে নিশ্চিত সিটের অপশন, কীভাবে বুক করবেন ? 

Frequently Asked Questions

রেল দুর্ঘটনায় ভারতীয় রেল কি যাত্রীদের কোনও ক্ষতিপূরণ দেয়?

হ্যাঁ, রেল দুর্ঘটনার শিকার হলে ভারতীয় রেল যাত্রীদের ক্ষতিপূরণ দেয়। IRCTC অনলাইনে টিকিট বুকিংয়ের সময় ভ্রমণ বিমার একটি বিকল্প দিয়ে থাকে।

ট্রেন ট্রাভেল ইন্স্যুরেন্সের সুবিধা কারা পান?

এই বিমার সুবিধা কেবল মাত্র কনফার্মড, RAC এবং আংশিক কনফার্মড টিকিট থাকা যাত্রীরাই পেয়ে থাকেন। টিকিট বুকিংয়ের সময় নামমাত্র প্রিমিয়াম দিতে হয়।

দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণের টাকা কে পান?

নমিনি হিসেবে নথিভুক্ত ব্যক্তি ক্ষতিপূরণের টাকা পান। যদি কোনও যাত্রী নমিনি না করেন, তবে তাঁর আইনি উত্তরাধিকারী টাকা পাবেন।

ট্রেনে কি দম্পতিদের জন্য গোপনীয়তার সুবিধা আছে?

হ্যাঁ, ভারতীয় রেলের এসি ফার্স্ট ক্লাস কোচে দম্পতিদের জন্য গোপনীয়তার সুবিধা আছে। এখানে কুপ (Coupe) নামে পরিচিত ২ জনের বসার ব্যবস্থা থাকে।

ট্রেনে কুপ কীভাবে বুক করা যায়?

IRCTC ওয়েবসাইটে লগ-ইন করে টিকিট বুকিংয়ের সময় 'Preference' অপশনে 'Coupe' বিকল্পটি বেছে নিতে পারেন।

সেরা শিরোনাম

8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Gold Resale Value : পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
Corporate FD Rate : ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?
ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?
Bank Fd Rates Post Tax : ফিক্সড ডিপোজিটে ৬ শতাংশ সুদ দেখালেও হাতে কত আসে ? SBI, HDFC ব্যাঙ্কে কর কেটে কত পাবেন আপনি ?
ফিক্সড ডিপোজিটে ৬ শতাংশ সুদ দেখালেও হাতে কত আসে ? SBI, HDFC ব্যাঙ্কে কর কেটে কত পাবেন আপনি ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget