এক্সপ্লোর

Indian Railway Travel Tips: স্টেশনে দাঁড়িয়ে দাঁত মাজছেন ? ট্রেন যাত্রায় করা যায় না এই কাজগুলি, হবে বড় জরিমানা

Train Travel Tips: খুব কম মানুষই জানেন, রেল স্টেশনের চত্বরে এমন কাজ করা নিয়মবিরুদ্ধ > এর ফলে আইনি ব্যবস্থা গ্রহণ ও জরিমানাও হতে পারে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • রেল চত্বরে দাঁত ব্রাশ বা বাসন ধোয়ায় ৫০০ টাকা জরিমানা হতে পারে।
  • রেল আইন অনুযায়ী, নির্দিষ্ট স্থান ছাড়া আবর্জনা ফেলা দণ্ডনীয় অপরাধ।
  • ট্রেন বা স্টেশনের দেওয়ালে লেখা বা পোস্টার লাগানোয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
  • ভ্রমণের সময় প্ল্যাটফর্মের কল শুধুমাত্র জরুরি প্রয়োজনে ব্যবহার করুন।

Train Travel Tips:  না জেনে আমরা প্রায়শই করে ফেলি এই ভুলগুলি, ট্রেন যাত্রার ক্ষেত্রে যা করা যায় না। পরে যার জন্য বড় সমস্যার মুখে পড়তে হয় আমাদের। এরফলে জরিমানা পর্যন্ত হতে পারে যাত্রীর। জেনে নিন, এই বিষয়ে কী রয়েছে ট্রেন যাত্রার নিয়ম।

আইনি ব্যবস্থা গ্রহণ ও জরিমানা

আপনি প্রায়ই লক্ষ্য করেছেন, দূরপাল্লার অনেক যাত্রী সকালে স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই প্ল্যাটফর্মের কলগুলিতে দাঁত ব্রাশ করতে শুরু করেন। অনেকেই আবার ঠিক সেখানেই নিজেদের থালাবাসন ধুয়ে নেন, যার পর তারা চা ও সকালের জল খাবার সারেন। কিন্তু খুব কম মানুষই জানেন যে, রেল স্টেশনের চত্বরে এমন কাজ করা নিয়মবিরুদ্ধ। এর ফলে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ ও জরিমানা পর্যন্ত হতে পারে।

এই বিষয়ে কী নিয়ম রয়েছে রেলের ?
এই বিষয়ে ভারতীয় রেলের রয়েছে একটি নির্দিষ্ট বিধি। ১৯৮৯ সালের রেলওয়ে আইন অনুযায়ী, রেল চত্বরের নির্ধারিত এলাকাগুলির বাইরে দাঁত ব্রাশ করা, থুথু ফেলা, থালাবাসন ধোয়া, কাপড় কাচা বা অন্যান্য জিনিসপত্র পরিষ্কার করা একটি দণ্ডনীয় অপরাধ। যদি আপনাকে এই কাজগুলি করতেই হয়, তবে তা শুধুমাত্র নির্ধারিত এলাকাতেই করা যাবে। যেমন শৌচাগার বা নির্দিষ্ট করে রাখা ধোয়ার জায়গাগুলিতে।

আপনার কত টাকা পর্যন্ত জরিমানা হতে পারে ?

একটা বিষয় মাথায় রাখবেন, যদি কোনও যাত্রী প্ল্যাটফর্মে বা রেল চত্বরের কোনও নিষিদ্ধ এলাকায় দাঁত ব্রাশ করেন কিংবা থালাবাসন ধোন, তবে তাকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। রেলওয়ের বাণিজ্যিক বিভাগ মাঝেমধ্যেই এমন ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকে।

 এই কাজগুলি অপরাধ হিসেবে গণ্য হয়

১ প্ল্যাটফর্মে আবর্জনা ফেললে জরিমানার মুকে পড়বেন আপনি
২ ফাঁকা জায়গাগুলিতে খাবারের মোড়ক বা প্যাকেট ফেললে সমস্যা হবে
৩ ট্রেন বা স্টেশনের দেয়ালে কিছু লিখলে জরিমানা হবেই
৪  রেলে বা রেল চত্বরে পোস্টার বা স্টিকার সেটে দিতে জরিমানা হবে আপনার

এই কাজগুলির জন্যও রেলওয়ে কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন।

ভ্রমণের সময় সতর্ক থাকুন

ট্রেনে ভ্রমণের সময় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি। প্রথমত, প্ল্যাটফর্মের কলগুলো সর্বদা কেবল অত্যন্ত প্রয়োজনীয় কাজের জন্যই ব্যবহার করুন। সেখানে দাঁত ব্রাশ করা, থালাবাসন ধোয়া বা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি যদি এই নিয়ম অমান্য করেন, তবে আপনাকে জরিমানা দিতে হবে।

আরও পড়ুন : কনফার্ম টিকিট থাকলেও হাতছাড়া হতে পারে সিট; রেলের এই নিয়মটি জানেন ?

Frequently Asked Questions

রেল স্টেশনে কোথায় দাঁত ব্রাশ করা বা থালাবাসন ধোয়া যেতে পারে?

রেল চত্বরে দাঁত ব্রাশ করা বা থালাবাসন ধোয়ার জন্য নির্ধারিত স্থান ব্যবহার করা উচিত, যেমন শৌচাগার বা নির্দিষ্ট ধোয়ার জায়গা।

প্ল্যাটফর্মে দাঁত ব্রাশ করলে বা থালাবাসন ধুলে কত টাকা জরিমানা হতে পারে?

প্ল্যাটফর্মে বা রেল চত্বরের নিষিদ্ধ এলাকায় দাঁত ব্রাশ করলে বা থালাবাসন ধুলে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

রেল চত্বরে কোন কোন কাজ অপরাধ হিসেবে গণ্য হয়?

প্ল্যাটফর্মে আবর্জনা ফেলা, খাবারের মোড়ক বা প্যাকেট ফেলা, দেয়ালে কিছু লেখা, পোস্টার বা স্টিকার লাগানো অপরাধ হিসেবে গণ্য হয়।

রেল আইন অনুযায়ী প্ল্যাটফর্মের কলগুলি কী কী কাজে ব্যবহার করা উচিত?

প্ল্যাটফর্মের কলগুলি কেবল অত্যন্ত প্রয়োজনীয় কাজের জন্যই ব্যবহার করা উচিত।

সেরা শিরোনাম

8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
SBI Alert : স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
Loan Rate Hike : ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট
ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget