এক্সপ্লোর

Railway Ticket New Rule : হোয়াটসঅ্যাপে ট্রেনের টিকিট আর বৈধ নয়, চলবে না স্ক্রিনশট-পিডিএফ, না মানলেই জরিমানা !

Indian Railways New Rule : রেলওয়ের নতুন নিয়মে এবার বড়সড় জরিমানার মুখে পড়তে হতে পারে আপনাকে।

Indian Railways New Rule : ডিজিটাল ইন্ডিয়ায় বদলে গেল ট্রেনের টিকিট সংক্রান্ত নিয়ম। এবার থেকে লোকাল বা জেনারেল ট্রেনের অসংরক্ষিত (Unreserved Ticket) টিকিট কেটে মোবাইলে স্ক্রিনশট রাখলে তা বৈধ বলে গণ্য হবে না। আপনাক যদি অন্য কেউ হোয়াটসঅ্যাপে সেই টিকিট পাঠান তাও টিটিই গ্রাহ্য করবে না। তাই এই ধরনের কাজ করলে জরিমানার জন্য প্রস্তুত থাকুন। 

কী বলা হয়েছে রেলের তরফে

সম্প্রতি এই নতুন নিয়ম নিয়ে স্পষ্ট বিবৃতি দিয়েছে রেল। দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের (SECR) অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে বলা হয়েছে,  ডিজিটাল অসংরক্ষিত টিকিটের ক্ষেত্রে এবার আর হোয়াটসঅ্যাপ মেসেজ, স্ক্রিনশট, ছবি বা পিডিএফ ফাইল আর বৈধ হিসেবে গণ্য করা হবে না। টিকিট পরীক্ষককে (TTE) শুধুমাত্র 'RailOne' অ্যাপের আসল ডিজিটাল টিকিট দেখাতে হবে।

রেলের নতুন নিয়মে কী কী বলা হয়েছে ?
এবার একই মোবাইলে টিকিট থাকা বাধ্যতামূলক: এই বিষয়টা অবশ্য়ই মানতে হবে। সব সময় যে মোবাইল ফোন ও যে রেজিস্টার্ড নম্বর থেকে টিকিটটি বুক করা হয়েছে, ভ্রমণের সময় টিকিটটি সেই ফোনেই থাকতে হবে।

এবার আর হোয়াটসঅ্যাপ বা স্ক্রিনশট বৈধ নয় : নতুন টিকিট বুক করার পর তার স্ক্রিনশট, ছবি বা হোয়াটসঅ্যাপে পাঠানো কপি দেখালে তাকে 'টিকিটহীন' যাত্রী হিসেবে গণ্য করবে রেল।

ট্রেন ছাড়ার আগে বুকিং : নতুন নিয়ম অনুসারে, ট্রেন স্টেশন ছেড়ে রওনা দেওয়ার আগেই ডিজিটাল টিকিট বুক করতে হবে। ট্রেন ছেড়ে দেওয়ার পর কোনও বুকিং অবৈধ বলে ধরা হবে। আপনি সেই ক্ষেত্রে টিকিট কাটলেও কোনও কাজ হবে না।

এবার পরিচয়পত্র জরুরি : মনে করে, ট্রেনে ভ্রমণের সময় আসল টিকিটের পাশাপাশি একটি বৈধ ছবিসহ পরিচয়পত্র (Photo ID) রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

কেন এই নিয়ম করল রেল

দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের (SECR) অফিশিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেল থেকে এই বিষয়ে একটি সতর্কতামূলক ভিডিও পোস্ট করে নিয়মটি নিশ্চিত করা হয়েছে। সম্প্রতি এক নারী যাত্রী ট্রেনের ভেতর টিটিই-কে নিজের ভাইয়ের বুক করে দেওয়া টিকিটের হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেখান। তদন্তে দেখা যায়, ট্রেনটি স্টেশন ছাড়ার পর টিকিটটি বুক করা হয়েছিল। এই ঘটনার পরেই ওই যাত্রীকে জরিমানা করা হয় ও রেল এই নিয়মটি কড়াভাবে কার্যকর করার সিদ্ধান্ত নেয়।

যাত্রীদের মধ্যে অসন্তোষ
রেলের এই নতুন নির্দেশিকা সামনে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষ করে বয়স্ক মানুষ এবং প্রযুক্তিতে অনভিজ্ঞ যাত্রীদের নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।অনেকেই প্রশ্ন তুলেছেন, পরিবারের কোনো সদস্য যদি বাড়ি বসে প্রবীণ বাবা-মায়ের জন্য লোকাল ট্রেনের টিকিট বুক করে দেন, তবে তাঁরা কীভাবে ভ্রমণ করবেন ?

আরও পড়ুন : সেভিংস অ্যাকাউন্টে কে দিচ্ছে সবথেকে বেশি সুদ ? SBI, HDFC না পোস্ট অফিসে পাবেন সর্বোচ্চ রেট ?

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More

সেরা শিরোনাম

Post Office Schemes : ১০ বছরে পাবেন ২৫ লাখ, ঝুঁকিহীন বিনিয়োগের স্কিম রয়েছে পোস্ট অফিসে, জানুন পুরো অঙ্ক
১০ বছরে পাবেন ২৫ লাখ, ঝুঁকিহীন বিনিয়োগের স্কিম রয়েছে পোস্ট অফিসে, জানুন পুরো অঙ্ক
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget