Investment Plan : পঞ্চাশেই ১ কোটির মালিক হতে চান ? কোথায়, কীভাবে করবেন বিনিয়োগ, রইল পুরো প্ল্যান
How To Be Crorepati : জেনে নিন, ৫০-এর কোটায় কোটিপতি হতে বাজার বিশেষজ্ঞদের পরমার্শ।

How To Be Crorepati : দ্রুত কোটিপতি হওয়ার ইচ্ছে থাকলে আপনার জন্য় রইল এই খবর। যেখানে কোথায় কত টাকা কীভাবে বিনিয়োগ করলে দ্রুত রেজাল্ট পাবেন, তার সম্পর্কে দেওয়া রইল বিস্তারিত বিবরণ। জেনে নিন, ৫০-এর কোটায় কোটিপতি হতে বাজার বিশেষজ্ঞদের পরমার্শ।
এই ক্ষেত্রে SIP হতে পারে সেরা হাতিয়ার
আপনি যদি অন্য়ান্য বিনিয়োগের প্লাটফর্মে না গিয়ে কেবল সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে বিনিয়োগ করেন, তাহলে দ্রুত ফল পাবেন। মনে রাখবেন, আপনার বেতনের একটা অংশ নিয়মিত প্রতি মাসে এই ক্ষেত্রে ইনভেস্ট করতে হবে। ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে দীর্ঘ মেয়াদে সুবিধা পাবেন আপনি। এই ক্ষেত্রে আমরা ১২ শতাংশ অ্য়ানুয়াল রিটার্ন ধরে এগোব।
ত্রিশের কোটায় বিনিয়োগ করা ভাল
এই ক্ষেত্রে আপনি যদি ৩০ বছর থেকে বিনিয়োগ শুরু করেন তবে ৫০ বছরে আপনার লক্ষ্য় পূরণ সম্ভব। এর মধ্যে আপনার আপনি কম্পাউন্ড ইন্টারেস্টের বা চক্রবৃদ্ধি আকারে সুদের সব সুবিধা পাবেন।
আপনার লক্ষ্য- ১ কোটি টাকা
কত সময়ের জন্য বিনিয়োগ করবেন-২০ বছর
বছরে সম্ভাব্য কত রিটার্ন লাগবে- ১২ শতাংশ
কত টাকা মাসিক SIP লাগবে- ১০,৮৭৫ টাকা
৩৫ থেকে ৪০ বছরের মধ্যে বয়সে বিনিয়োগ করুন
৩০ বছরের পরিবর্তে আপনি যদি ৩৫ বছর বা ৪০ বছর বিনিয়োগ করেন, সেই ক্ষেত্রে আপনার হাতে ১৫ বছর বা ১০ বছর বিনিয়োগর সময় থাকবে। তাই আগে বিনিয়োগ করা বেশি ভাল।
৩৫ বছরে বিনিয়োগ শুরু করলে
১৫ বছরের বিনিয়োগের সময়ে ১ কোটি টাকা পেতে চাইলে আপনাকে ২,০২০ টাকা প্রতি মাসে জমা দিতে হবে। এটি ৩০ বছরে শুরু করার থেকে এই ক্ষেত্রে ৯৩ শতাংশ বেশি টাকার SIP করতে হবে আপনাকে।
৪০ বছরে এক কোটির দৌড়ে নামলে কত লাগবে ?
১০ বছরে ১ কোটি টাকা পেতে চাইলে ৪৬,৬৪০ টাকা প্রতি মাসে SIP করতে হবে। মেয়াদকাল অর্ধেক হয়ে যাওয়ার কারণে এখানে চারগুণ SIP করতে হবে আপনাকে।
আরও পড়ুন : LIC নিয়ে এল বিমা প্ল্যাটিনাম পলিসি, কী কী সুবিধা, কত রিটার্ন পাবেন আপনি ?























