এক্সপ্লোর

LIC Office: ব্যাঙ্কের মতই ৩১ মার্চ খোলা থাকবে এই অফিস, জানেন কী কাজ হবে ?

LIC Schedule: গ্রাহক ও পলিসিহোল্ডারদের সুবিধের জন্য ইনসিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া সমস্ত বিমা সংস্থাকে পরামর্শ দিয়েছে যাতে তাঁরা ৩০ ও ৩১ মার্চ তাঁদের অফিস খোলা রাখে।

LIC Office Open on 31 March: এই বছর অর্থবর্ষ শেষের দুই দিন অর্থাৎ ৩০ মার্চ ও ৩১ মার্চ ব্যাঙ্ক যেমন খোলা থাকবে, তেমনি খোলা থাকবে ভারতের সবথেকে বড় বিমা সংস্থা এলআইসির অফিসও। এই সপ্তাহে আগামীকাল শনিবার এবং রবিবার খোলা থাকবে এলআইসির সমস্ত শাখা অফিস। ৩১ মার্চের ডেডলাইনকে মনে রেখেই মূলত এই সিদ্ধান্ত নিয়েছে এলআইসি (LIC Office)। এই দিনই চলতি অর্থবর্ষের শেষ দিন। আর তাই শেষদিনেও যাতে কোনও কাজ করতে গ্রাহকদের কোনও সমস্যা না হয়, সেই জন্য খোলা থাকবে এলআইসির অফিস। শুধু এলআইসি নয়, বহু জীবনবিমা সংস্থার অফিসও এই সপ্তাহের শেষ দুই দিন খোলা থাকবে ভারত জুড়ে।

শনি-রবি খোলা থাকবে অফিস

গ্রাহক ও পলিসিহোল্ডারদের সুবিধের জন্য ইনসিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া সমস্ত বিমা সংস্থাকে পরামর্শ দিয়েছে যাতে তাঁরা ৩০ ও ৩১ মার্চ তাঁদের অফিস খোলা রাখে। ফলে এই সপ্তাহের শনিবার ও রবিবার খোলা থাকবে অফিস (LIC Office)। আর এই নির্দেশ মেনেই এলআইসি সারা দেশ জুরে তাঁদের সমস্ত শাখা খোলা রাখবে শনি ও রবিবারে। সাধারণ কর্মদিবসের মতই এই শনি-রবিতেও কাজ চলবে অফিসে। আর এই অবস্থায় এলআইসি সংক্রান্ত কোনও কাজ করার দরকার থাকলে, তা আপনি সহজেই করে নিতে পারেন।

ব্যাঙ্কও খোলা থাকবে এই দিনে

৩১ মার্চ শেষ হচ্ছে এই ২০২৩-২৪ অর্থবর্ষ। রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) নির্দেশ মেনে ভারতের সমস্ত এজেন্সি ব্যাঙ্কই ৩১ মার্চ খোলা থাকবে। ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে ধরে মোট ৩৩টি ব্যাঙ্ক খোলা থাকবে ৩১ মার্চ অর্থাৎ রবিবার। দেশের সমস্ত প্রথম সারির ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক খোলা থাকবে রবিবার।

শুধু তাই নয়, অর্থবর্ষের শেষ দিনে খোলা থাকবে আয়কর বিভাগের অফিসও। করদাতারা কোনও গুরুত্বপূর্ণ কাজ করতে চাইলে এই দুই দিনে করে নিতে পারবেন। ৩০ মার্চ ও ৩১ মার্চ অর্থাৎ শনিবার ও রবিবার খোলা থাকবে আয়কর দফতরও।  

এই ৩১ মার্চ ব্যাঙ্কগুলিতে মূলত NEFT এবং RTGS-এর মাধ্যমে করা লেনদেনগুলি চলবে মধ্যরাত পর্যন্ত। কাউন্টার খোলা থাকার পাশাপাশি সমস্ত ইলেকট্রনিক মাধ্যমেও লেনদেন চলবে ব্যাঙ্কে। রিজার্ভ ব্যাঙ্ক সমস্ত এজেন্সি ব্যাঙ্কগুলিকে এই মর্মে নির্দেশ দিয়েছে যাতে তাঁরা সরকারি অ্যাকাউন্টের সঙ্গে সম্পর্কিত সমস্ত চেক ক্লিয়ারিংয়ের উদ্যোগ নেয়। আয়কর দাখিল করতে ইচ্ছুক ব্যক্তিরা তাই রবিবারও ব্যাঙ্কে গিয়ে কাজ সেরে নিতে পারেন।

আরও পড়ুন: 31 March Deadline: ৩১ মার্চ খোলা থাকবে ব্যাঙ্ক,আপনি কি সাধারণ পরিষেবা পাবেন ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Spam Calls : অবাঞ্ছিত কল রুখবে ৪ সংখ্যার নম্বর, TRAI নিয়ে এল নতুন সিরিজ
অবাঞ্ছিত কল রুখবে ৪ সংখ্যার নম্বর, TRAI নিয়ে এল নতুন সিরিজ
8th Pay Commission : সর্বনিম্ন বেতন হবে ৫২,৬০০ টাকা ? বছরে ৫ শতাংশ ইনক্রিমেন্ট, অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
সর্বনিম্ন বেতন হবে ৫২,৬০০ টাকা ? বছরে ৫ শতাংশ ইনক্রিমেন্ট, অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
PPF Investment : PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন প্রায় ৩ কোটি, হিসেব রইল এখানে
PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন প্রায় ৩ কোটি, হিসেব রইল এখানে

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget