এক্সপ্লোর

Gas Cylinder Crisis:  গ্যাস সিলিন্ডার নিয়ে সমস্যা ! রান্নাঘরের ভোল বদলে দেবে এই ৫টি স্মার্ট গ্যাজেট

LPG Crisis :  সম্প্রতি অনেক শহরেই ইন্ডাকশন stoves-এর আকাল দেখা দিয়েছে। এমতাবস্থায় গ্যাস ছাড়াই ঝটপট রান্না সারতে আপনার মুশকিল আসান হতে পারে এই ৫টি ইলেকট্রিক গ্যাজেট।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও মুদ্রাস্ফীতিতে এলপিজি সংকট সৃষ্টি হয়েছে।
  • এলপিজি-র অনিয়মিত সরবরাহ ও উচ্চ মূল্যের কারণে মানুষ বিকল্প খুঁজছে।
  • এয়ার ফ্রায়ার, মাইক্রোওয়েভ, রাইস কুকার, হিটার, প্যান আধুনিক সমাধান।
  • এই গ্যাজেটগুলি খরচ কমায় ও রান্নাকে করে তোলে ঝামেলামুক্ত।

LPG Crisis :  মধ্যপ্রাচ্যের অস্থিরতা আর ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির জেরে নাভিশ্বাস ওঠার জোগাড় সাধারণ মানুষের। রান্নার গ্যাসের (LPG) অনিয়মিত জোগান এবং চড়া দামের কারণে অনেকেই এখন বিকল্প উপায়ের খোঁজে। সম্প্রতি অনেক শহরেই ইন্ডাকশন stoves-এর আকাল দেখা দিয়েছে। এমতাবস্থায় গ্যাস ছাড়াই ঝটপট রান্না সারতে আপনার মুশকিল আসান হতে পারে এই ৫টি ইলেকট্রিক গ্যাজেট:

১. এয়ার ফ্রায়ার (Air Fryer)
বর্তমান সময়ের স্মার্ট কিচেনের অবিচ্ছেদ্য অংশ হলো এয়ার ফ্রায়ার। এটি গরম বাতাসের সার্কুলেশন ব্যবহার করে খাবার রান্না করে। খুব সামান্য তেলে ভাজাভুজি, রোস্ট বা বেকিংয়ের কাজ এতে অনায়াসেই করা যায়। পনির টিক্কা থেকে শুরু করে গ্রিলড চিকেন— সব তৈরি হবে নিমিষেই।

দাম: মোটামুটি ২,৫০০ থেকে ১৫,০০০ টাকার মধ্যে।

২. মাইক্রোওয়েভ ওভেন (Microwave Oven)
গ্যাস সিলিন্ডার না থাকলেও খাবার গরম করা থেকে শুরু করে ভাত, পাস্তা বা সবজি রান্নার জন্য মাইক্রোওয়েভ ওভেন সেরা বিকল্প। উন্নত মডেলগুলোতে গ্রিলিং এবং রোস্টিংয়ের সুবিধাও পাওয়া যায়।

দাম: ৫,০০০ থেকে ৮০,০০০ টাকা পর্যন্ত (ফিচারের ওপর ভিত্তি করে)।

৩. রাইস কুকার (Rice Cooker)
নাম রাইস কুকার হলেও এতে কেবল ভাত নয়, বরং পোলাও, খিচুড়ি এমনকি সবজি সেদ্ধ করার কাজও দ্রুত সেরে ফেলা যায়। ব্যাচেলর বা ছোট পরিবারের জন্য এটি অত্যন্ত সাশ্রয়ী।

দাম: বাজারে ১,৫০০ টাকা থেকেই ভালো মানের রাইস কুকার পাওয়া যায়।

৪. ইলেকট্রিক কুকিং হিটার (Electric Cooking Heater)
যাঁরা চিরাচরিত কায়দায় কড়াই বা সসপ্যানে রান্না করতে অভ্যস্ত, তাঁদের জন্য ইলেকট্রিক হট প্লেট বা হিটার আদর্শ। এটি ঠিক গ্যাস স্টোভের মতোই কাজ করে, শুধু আগুনের বদলে বিদ্যুৎ ব্যবহৃত হয়।

দাম: বাজেট ফ্রেন্ডলি এই হিটারগুলো ২,০০০ থেকে ৩,০০০ টাকার মধ্যে মিলবে।

৫. ইলেকট্রিক প্যান (Electric Pan)
ডিম ভাজা, নুডলস বা হালকা জলখাবার তৈরির জন্য ইলেকট্রিক প্যান বেশ কার্যকরী। এটি আকারে ছোট এবং পোর্টেবল হওয়ায় যেকোনো জায়গায় ব্যবহার করা যায়।

দাম: অনলাইন প্ল্যাটফর্মে মাত্র ১,০০০ টাকার আশেপাশেই এটি পাওয়া সম্ভব।

( মনে রাখবেন : গ্যাসের ক্রমবর্ধমান দাম ও সংকটের এই সময়ে স্মার্ট ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সগুলো কেবল খরচই বাঁচায় না, বরং রান্নাকে করে তোলে আরও আধুনিক ও ঝামেলামুক্ত।)

Frequently Asked Questions

রান্নার গ্যাসের সংকটের সময় কোন কোন ইলেকট্রিক গ্যাজেট ব্যবহার করা যেতে পারে?

রান্নার গ্যাসের সংকটের সময় এয়ার ফ্রায়ার, মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকার, ইলেকট্রিক কুকিং হিটার এবং ইলেকট্রিক প্যান ব্যবহার করা যেতে পারে।

এয়ার ফ্রায়ার কী কাজে লাগে?

এয়ার ফ্রায়ার গরম বাতাসের মাধ্যমে খাবার রান্না করে। এটি অল্প তেলে ভাজাভুজি, রোস্ট বা বেকিংয়ের কাজ করতে পারে।

মাইক্রোওয়েভ ওভেন ছাড়া অন্য কী কাজে ব্যবহার করা যেতে পারে?

মাইক্রোওয়েভ ওভেন খাবার গরম করা ছাড়াও ভাত, পাস্তা বা সবজি রান্না করতে পারে। কিছু উন্নত মডেলে গ্রিলিং এবং রোস্টিংয়ের সুবিধাও রয়েছে।

রাইস কুকারে কি শুধু ভাত রান্না করা যায়?

রাইস কুকারে ভাত ছাড়াও পোলাও, খিচুড়ি এবং সবজি সেদ্ধ করা যায়। এটি ছোট পরিবার বা ব্যাচেলরদের জন্য সাশ্রয়ী।

ইলেকট্রিক কুকিং হিটার কীভাবে কাজ করে?

ইলেকট্রিক কুকিং হিটার গ্যাস স্টোভের মতোই কাজ করে, তবে এতে আগুনের বদলে বিদ্যুৎ ব্যবহার করা হয়। চিরাচরিত কড়াই বা সসপ্যানে রান্না করার জন্য এটি আদর্শ।

সেরা শিরোনাম

SBI Alert : স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
Loan Rate Hike : ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট
ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট
Post Office Schemes: ৫ বছরে কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ,পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরে কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ,পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
PF UPI Withdrawal : UPI দিয়ে পিএফের টাকা তুলতে চান, টেস্টিং শুরু, এই ৩টে জিনিস আপনার জানা উচিত
UPI দিয়ে পিএফের টাকা তুলতে চান, টেস্টিং শুরু, এই ৩টে জিনিস আপনার জানা উচিত

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget