এক্সপ্লোর

PM SURAJ : ক্ষুদ্র উদ্যোগের পাশে দাঁড়াবেন প্রধানমন্ত্রী, চালু হবে নতুন ঋণ প্রকল্প- আবেদন করতে পারবেন ?

PM SURAJ Credit Scheme: আজ বুধবার প্রধানমন্ত্রী চালু করবেন একটি বিশেষ ঋণ প্রকল্প PM SURAJ। দেশের পিছিয়ে পড়া ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায় সাহায্যের লক্ষ্যে এই ঋণ প্রকল্প চালু করা হয়েছে।

Credit Scheme: স্টার্ট আপের যে ঢেউ সারা দেশ জুড়ে এসেছে বিগত কয়েক বছরে, সেই আবহে বহু মানুষ স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে নিজেদের কিছু উদ্যোগ শুরু করতে চান। কিন্তু যথাযথ পুঁজির অভাবে পিছিয়ে আসেন। তাছাড়া ব্যাঙ্ক থেকে ঋণ নিতেও অনেকে অনীহা প্রকাশ করেন উচ্চ হারের সুদের কারণে। তবে এবার সেইসব ক্ষুদ্র উদ্যোগের পাশে দাঁড়াবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বুধবার প্রধানমন্ত্রী চালু করবেন একটি বিশেষ ঋণ প্রকল্প PM SURAJ। দেশের পিছিয়ে পড়া ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায় সাহায্যের লক্ষ্যে এই ঋণ প্রকল্প চালু করা হয়েছে।

কোন প্রকল্প চালু হবে

PM SURAJ-এর পুরো কথা হল প্রধানমন্ত্রী সামাজিক উত্থান এবং রোজগার আধারিত জনকল্যাণ (Pradhan Mantri Samajik Utthan Evam Rozgar Adharit Janakalyan)। এই প্রকল্পের ন্যাশনাল পোর্টাল উদ্বোধন হবে আজই। এই প্রকল্পের মাধ্যমে দেশের সুবিধা-বঞ্চিত ১ লক্ষ উদ্যোক্তাকে ঋণ দিয়ে তাঁদের ক্ষুদ্র উদ্যোগকে সাফল্যমন্ডিত করার চেষ্টা করা হবে। এমনটাই জানা গিয়েছে প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে।

কীভাবে এই সুবিধে পাবেন

এই ঋণ দেশের সমস্ত যোগ্য উদ্যোক্তা পাবেন মূলত ব্যাঙ্ক, নন-ব্যাঙ্কিং ফিনান্স কোম্পানি, মাইক্রো ফিনান্স ইনস্টিটিউশনের মাধ্যমে। তপশিলি জাতি, অনগ্রসর শ্রেণি সহ সমস্ত সুবিধে-বঞ্চিত গোষ্ঠীর যে সমস্ত মানুষ দেশের কিছু কিছু সরকারি প্রকল্পের সুবিধে পান, তাঁদের সঙ্গেও কথা বলবেন নরেন্দ্র মোদি। এই বিষয়ে একটি জনসভায় বক্তব্যও রাখবেন মোদি, এমনটাই জানা গিয়েছে।

PM SURAJ ন্যাশনাল পোর্টাল

কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, এই পিএম সূরজ ন্যাশনাল পোর্টাল মূলত সমাজের সুবিধা-বঞ্চিত, অনগ্রসর শ্রেণির মানুষদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে এনে, তাঁদের জীবন যাপনের মানোন্নয়নের প্রতিশ্রুতি দেবে। এই পোর্টাল উদ্বোধনের সময় একইসঙ্গে নরেন্দ্র মোদি NAMASTE প্রকল্পের (National Action for Mechanised Sanitation Ecosystem) অধীনে কর্মরত শৌচকর্মীদের বিনামূল্যে পিপিই কিট ও আয়ুষ্মান হেলথ কার্ড বিতরণ করবেন। এর মাধ্যমে সামনের সারির কর্মীদের স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়ে আরও এক ধাপ সচেতনতা জারি করল কেন্দ্রীয় সরকার। তাঁদের স্বাস্থ্য সুরক্ষিত করার পথে এগিয়ে গেল আরও এক ধাপ।

এই যোজনার মাধ্যমে দেশের ৫০০টি জেলার প্রায় ৩ লাখ মানুষ যারা কোনও না কোনও সরকারি সুবিধে পান, তাঁরা উপকৃত হবেন। পিএম সূরজ যোজনার আওতাভুক্ত হতে পারবেন।  

আরও পড়ুন: Woman Borrower: ভারতে বাড়ছে মহিলা ঋণগ্রহীতার সংখ্যা, কোন ঋণ বেশি নিচ্ছেন মহিলারা ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Road Safety Upgrade : দুর্ঘটনা এড়াতে পাশের গাড়ি দেবে অ্য়ালার্ট, নতুন রোড সেফটি সিস্টেম আনছে সরকার, কী সুবিধা হবে ?
দুর্ঘটনা এড়াতে পাশের গাড়ি দেবে অ্য়ালার্ট, নতুন রোড সেফটি সিস্টেম আনছে সরকার, কী সুবিধা হবে ?
10 kg LPG Cylinder : বুকিংয়ের ৪ ঘণ্টার মধ্য়েই ঘরে সিলিন্ডার, ১০ কেজির রান্নার গ্যাস আনল ভারত গ্যাস, কীভাবে বুক করবেন, কত দাম ?
বুকিংয়ের ৪ ঘণ্টার মধ্য়েই ঘরে সিলিন্ডার, ১০ কেজির রান্নার গ্যাস আনল ভারত গ্যাস, কীভাবে বুক করবেন, কত দাম ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Invest to Make 1 Cr: দৈনিক ১০০ টাকা বিনিয়োগ, তাতেই হয়ে যাবেন কোটিপতি, শুধু এই ফর্মুলা জানলেই কেল্লাফতে
দৈনিক ১০০ টাকা বিনিয়োগ, তাতেই হয়ে যাবেন কোটিপতি, শুধু এই ফর্মুলা জানলেই কেল্লাফতে

ভিডিও

Agnimitra Paul |
Jaish-E-Mohammed Terrorist Arrested | বাণিজ্য বিভাগের কলেজ পড়ুয়া, কীভাবে জড়ালে জঙ্গি নেটওয়ার্কে?
Jaish-E-Mohammed Terrorist Arrested | প্রতিমন্ত্রী উমেশ রাই সম্পর্কিত তথ্য হামিমকে চালান করত এই আদিত্য সিং?
Jaish-E-Mohammed Terrorist Arrested in Bengal | জঙ্গি-যোগে এবার তৃতীয় গ্রেফতারি! STF-এর জালে হামিম-সহযোগী রাজু
Saugata Roy |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget