এক্সপ্লোর

NSC VS SCSS : NSC না SCSS ? প্রবীণ নাগরিকদের জন্য কে দিচ্ছে বেশি রিটার্ন, সঙ্গে ট্যাক্স বেনিফিট

Senior Citizen Best Schemes : এই ক্ষেত্রে সরকারি নিশ্চিত রিটার্নের পাশাপাশি আপনি পাচ্ছেন ঝুঁকিহীন বিনিয়োগের সুযোগ। জেনে নিন, এই দুইয়ের মধ্যে কোথায় বেশি সুবিধা পাবেন আপনি। 


Senior Citizen Best Schemes : প্রবীণ নাগরিকরা স্বল্প সঞ্চয় স্কিমে ভাল রিটার্ন পেতে হলে অবশ্যই জানতে হবে এই বিষয়ে। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) ও সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম (SCSS) দিচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য দারুণ অফার। এই ক্ষেত্রে সরকারি নিশ্চিত রিটার্নের পাশাপাশি আপনি পাচ্ছেন ঝুঁকিহীন বিনিয়োগের সুযোগ। সঙ্গে পাচ্ছেন ট্যাক্স ছাড়ের সুবিধা। জেনে নিন, এই দুইয়ের মধ্যে কোথায় বেশি সুবিধা পাবেন আপনি। 

কোন স্কিমে কত সুদ ?
বর্তমানে সিনিয়র সিটিজেনদের জন্য দেওয়া এই স্কিমে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) আপনাকে দেবে ৭.৭ শতাংশ সুদ। পাশপাশি সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম (SCSS) দিচ্ছে ৮.২ শতাংশ ইন্টারেস্ট রেট। অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে এই স্বল্প সঞ্চয় এই দুই স্কিমের সুদের হার অপরিবর্তিত রেখেছে সরকার।

কোন স্কিম দিচ্ছে ভাল রিটার্ন ও ট্যাক্স বেনিফিট ?
সুদের হারের দিক থেকে দেখতে গেলে সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম (SCSS) দিচ্ছে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)-এর থেকে বেশি সুদ। উদাহরণ হিসেবে দেখতে গেলে, আপনি যদি এই স্কিমে ৩০ লাখ টাকা রাখেন, তাহলে ৮.২ শতাংশ সুদের হার হিসেবে প্রতি ত্রৈমাসিকে ৬১,৫০০ টাকা পাবেন। সেই ক্ষেত্রে কর কাটার আগে বছর শেষে আপনার হাতে আসবে ২.৪৬ লাখ টাকা। 

পাশাপাশি NSC স্কিমে ৭.৭ শতাংশ সুদের হার ধরে এগোতে হবে আপনাকে। এই ক্ষেত্রে আপনি ১ লাখ টাকা রেখে ৫ বছর শেষে পাবেন ১.৪৫ লাখ টাকা। যাদের রেগুলার ইনকামের প্রয়োজন নেই, তাদের জন্য ভাল স্কিম এটি।  

 

 বৈশিষ্ট্য NSC   SCSS
সুদের হার ৭.৭ ৮.২
মেয়াদ ৫ বছর ৫ বছর
ন্যুনতম বিনিয়োগ

১০০০ টাকা

১০০০ টাকা
সর্বোচ্চ বিনিয়োগ সীমা কোনও সীমা নেই ৩০ লাখ
কবে সুদ পাবেন মেয়াদ শেষে সুদ পাবেন ত্রৈমাসিকে
কম্পাউন্ডিং বার্ষিক ত্রৈমাসিকে
যোগ্যতা আবাসিক ব্যক্তি সাধারণত প্রবীণ নাগরিক, ৬০ বছরের বেশি
কর ছাড়  পুরনো কর ব্যবস্থা ৮০ সি অনুযায়ী ১.৫০ লাখ পর্যন্ত কর ছাড় পুরনো কর ব্যবস্থা ৮০ সি অনুযায়ী ১.৫০ লাখ পর্যন্ত কর ছাড়
সুদের ওপর কর কর প্রযোজ্য কর প্রযোজ্য

কোন স্কিমে রয়েছে কর ছাড়ের সুবিধা ?
আপনি এই দুই স্কিমেই পাবেন কর ছাড়ের সুবিধা। পুরনো ট্যাক্স ব্যবস্থায় ১.৫ লাখ টাকা কর ছাড়ের সুবিধা দেওয়া হচ্ছে দুই স্কিমেই।

প্রবীণ নাগরিকদের কোন স্কিম বেছে নেওয়া উচিত ?
উদাহরণ হিসেবে আপনি যদি দুটি স্কিমেই ৫ বছরের জন্য ৫ লাখ টাকা করে বিনিয়োগ করেন তাহলে SCSS-এর ক্ষেত্রে মোট সুদ বাবদ ২,০৫,০০০ টাকা পাওয়া যাবে। অন্যদিকে, NSC-র ক্ষেত্রে ৫ বছর শেষে এককালীন আপনি পাবেন ৭,২৪,৫১৭ টাকা। যার অর্থ, ৫ বছরের মেয়াদে SCSS স্কিম থেকে রেগুলার ইনকাম বাবদ মোট ৭,০৫,০০০ টাকা পাওয়া যাবে। সেখানে NSC-এর ক্ষেত্রে ৫ বছর শেষে এককালীন ৭,২৪,৫১৭ টাকা পাবেন প্রবীণ নাগরিকরা। 

এই দুইয়ের মধ্যে তুলনা করলে আপনি বুঝতে পারবেন, যে প্রবীণ নাগরিকরা বেশি মুনাফা ও রেগুলার ত্রৈমাসিক আয় চান, তাঁদের জন্য SCSS (সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম) একটি ভালো বিনিয়োগ বিকল্প। অন্যদিকে, NSC (ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট)-এ ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে তুলনামূলক কম সুদ পাবেন আপনি। যেখানে ৫ বছর শেষে প্রাপ্ত অর্থের পরিমাণ SCSS-এর তুলনায় প্রায় ১৯,৫০০ টাকা কম।

আরও পড়ুন : PNB, কানারা ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, কাদের জন্য কত ? জেনে নিন এখানে

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Advertisement

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget