এক্সপ্লোর

Online Scrap Selling Apps : বাড়ির ফেলে দেওয়া জিনিস বিক্রি করে হোন ধনী, রয়েছে এই তিন অ্য়াপ

Scrap Selling Apps : এখন থেকে ঘরের ফেলে দেওয়া জিনিস বিক্রি করতে পারবেন খুব সহজেই। স্মার্টফোনে কিছু অ্য়াপের মাধ্যমেই করতে পারবেন এই কাজ। বাড়িতে বসেই পাবেন সঠিক ওজন ও ন্যায্য দাম।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • পুরোনো জিনিস বিক্রি করতে অ্যাপ ব্যবহার করুন, দর কষাকষি এড়ান।
  • Scrap Uncle, The Kabadiwala, Scrapdeal অ্যাপে সুবিধা পাবেন।
  • কাগজ, প্লাস্টিক, ধাতু, ই-বর্জ্য, আসবাব বিক্রি করা যায়।
  • অ্যাপের মাধ্যমে দ্রুত পিকআপ, সঠিক ওজন ও টাকা পান।

Scrap Selling Apps : এখন থেকে বাড়ির ফেলে দেওয়া জিনিস বিক্রি করতে ভাঙ্গারওয়ালার জন্য অপেক্ষা করতে হবে না। পাশাপাশি ওজনের মারপ্য়াচে আপনাকে ঠকাতে পারবেন না কেউ। ঘরে বসে এই তিনটি অ্য়াপেই (Online Scrap Selling Apps) অপ্রয়োজনীয় জিনিস বিক্রি করতে পারবেন। জেনে নিন, অ্যাপগুলির নাম। 

আমাদের সবার বাড়িতেই এরকম কিছু জিনিস থাকে

বহ ক্ষেত্রেই দেখা যায়, আমাদের বাড়িতে বছরের পর বছর জমে থাকে পুরনো খবরের কাগজ, ভাঙা প্লাস্টিক, অকেজো চেয়ার। কিছু ক্ষেত্রে নষ্ট হয়ে যাওয়া ইলেকট্রনিক্স সরঞ্জাম জঞ্জালের স্তূপ বাড়ায়। বাড়ির এই জঞ্জাল বিদায় করতে গিয়েই বাধে বিপত্তি। এই জিনিস বিক্রি করতে 'কাবাড়িওয়ালা'-দের সঙ্গে দাম  দর কষাকষি করতে হয়। অনেক সময় মনের মতো দাম না মেলায় সেই আবর্জনা ঘরের কোণেই পড়ে থাকে। তবে এবার আর সেরকম পরিস্থিতি হবে না।

এখানে রইল জনপ্রিয় তিনটি অ্যাপের নাম
বর্তমানে বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্ম এই পরিষেবা দিচ্ছে, যার মধ্যে উল্লেখযোগ্য তিনটি হল:

Scrap Uncle (স্ক্র্যাপ আঙ্কেল): এটি বর্তমানে বেশ জনপ্রিয় একটি নাম। এদের ওজন করার মেশিন ডিজিটাল এবং স্বচ্ছ। তাই এই অ্য়াপে ওপর অনেকেই ভরসা করেন।

The Kabadiwala (দ্য কাবাড়িওয়ালা): বড় শহরগুলোতে এদের নেটওয়ার্ক বেশ উন্নত। এরা গৃহস্থালির পাশাপাশি বাণিজ্যিক বর্জ্যও কেনে। সেই ক্ষেত্রে ভাল দামও পেতে পারেন আপনি।

Scrapdeal (স্ক্র্যাপডিল): দ্রুত পিকআপ ও ভালো দরের জন্য এই অ্যাপটিও বেশ পরিচিত। এখান অনেকের কাছেই এই অ্য়াপ ফেলে দেওয়া জিনিস বিক্রির আদর্শ জায়গা।

কী কী বিক্রি করা যাবে এই অ্য়াপগুলিতে ?
পুরনো খবরের কাগজ, কার্ডবোর্ড, প্লাস্টিক বোতল তো বটেই, এছাড়াও আপনি বিক্রি করতে পারেন:

ধাতব বস্তু: লোহা, তামা, পিতল বা অ্যালুমিনিয়ামের পুরনো জিনিস।

ই-বর্জ্য (E-waste): নষ্ট ল্যাপটপ, মোবাইল ফোন, ব্যাটারি বা বৈদ্যুতিক তার।

পুরনো আসবাব: অব্যবহৃত চেয়ার-টেবিল বা কাঁচের বোতল।

কীভাবে বুক করবেন ?
পুরো প্রক্রিয়াটি খুবই সহজ এবং ঝামেলাহীন:

১ প্রথমে ডাউনলোড করুন: গুগল প্লে-স্টোর থেকে পছন্দের অ্যাপটি (যেমন Scrap Uncle বা The Kabadiwala) ডাউনলোড করুন।

২ এবার রেজিস্ট্রেশন করুন : আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট খুলুন।

৩ পিকআপ শিডিউল করুন : আপনার সুবিধা অনুযায়ী তারিখ এবং সময় বেছে নিন।

৪ এবার ওজন ও টাকা নেওয়ার পালা : নির্ধারিত সময়ে সংস্থার কর্মীরা আপনার বাড়িতে আসবেন। তারা অত্যাধুনিক ডিজিটাল স্কেলে জিনিসের ওজন করবেন এবং তৎক্ষণাৎ নগদ বা ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে আপনাকে টাকা দিয়ে দেবেন।

এই ক্ষেত্রে কী সুবিধা পাবেন আপনি ?
এই প্রক্রিয়ায় দর কষাকষির হাত থেকে মুক্তি পাবেন। অন্যদিকে জিনিসের সঠিক ওজন ও বাজারদর নিশ্চিত হবে। সবচেয়ে বড় বিষয় হল, এই অ্যাপগুলির মাধ্যমে সংগৃহীত বর্জ্য সরাসরি রিসাইকেল বা পুনঃপ্রক্রিয়াকরণ কেন্দ্রে চলে যায়, যা আমাদের পরিবেশ রক্ষায় বড় ভূমিকা পালন করে।

আরও পড়ুন : ঋণ শোধ না করলে সম্পত্তি বাজেয়াপ্ত ! এবার আরও কড়া রিজার্ভ ব্যাঙ্ক

Frequently Asked Questions

বাড়ির অব্যবহৃত জিনিস বিক্রির জন্য কোন অ্যাপগুলি ব্যবহার করা যেতে পারে?

বাড়ির অব্যবহৃত জিনিস বিক্রির জন্য Scrap Uncle, The Kabadiwala এবং Scrapdeal এই তিনটি অ্যাপ ব্যবহার করা যেতে পারে।

এই অ্যাপগুলির মাধ্যমে কী ধরনের জিনিস বিক্রি করা সম্ভব?

এই অ্যাপগুলির মাধ্যমে পুরনো খবরের কাগজ, কার্ডবোর্ড, প্লাস্টিক, ধাতব বস্তু, ই-বর্জ্য এবং পুরনো আসবাবপত্র বিক্রি করা যেতে পারে।

জিনিস বিক্রির প্রক্রিয়াটি কিভাবে কাজ করে?

প্রথমে অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর পিকআপের সময়সূচী নির্ধারণ করতে হবে। কর্মীরা এসে জিনিস ওজন করে তাৎক্ষণিক টাকা দেবেন।

এই অ্যাপগুলি ব্যবহারের সুবিধা কী?

এই অ্যাপগুলি ব্যবহার করলে দর কষাকষির ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়, সঠিক ওজন ও দাম নিশ্চিত হয় এবং পরিবেশ সুরক্ষায় সাহায্য করে।

সেরা শিরোনাম

Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Bank Holidays : আগামী ১৫ দিনে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে থাকবে ছুটি ?
আগামী ১৫ দিনে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে থাকবে ছুটি ?
SBI EMI Hike: স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে বড় খবর, এবার প্রতি মাসে দিতে হবে বেশি EMI ?
স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে বড় খবর, এবার প্রতি মাসে দিতে হবে বেশি EMI ?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget