এক্সপ্লোর

Personal Loan: পার্সোনাল লোনের আবেদন করার সময় যে ভুলগুলো করবেন না একেবারেই!

Personal Loan Mistakes: প্রথম ভুল হল ক্রেডিট রিপোর্ট যাচাই না করে লোনের আবেদন করা। এতে অনেক সময় ভুল তথ্য, পুরোনো ডিফল্ট আপডেট না হওয়ার কারণে ক্রেডিট স্কোর কমে যায়।

কলকাতা: আজকের দিনে পার্সোনাল লোনের আবেদন করা খুবই সহজ হয়ে গিয়েছে। ব্যাঙ্ক, নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানি বা NBFC ছাড়াও একাধিক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেও ঘরে বসে আবেদন করা যায়। এমনকি এর মাধ্যমে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে টাকা হাতেও পাওয়া যায়। কিন্তু কোনও পার্সোনাল লোন নিতে গেলে কোন জায়গায় ভুল হচ্ছে, সেটাও জানা উচিত।

প্রথম ভুল হল ক্রেডিট রিপোর্ট যাচাই না করে লোনের আবেদন করা। এতে অনেক সময় ভুল তথ্য, পুরোনো ডিফল্ট আপডেট না হওয়ার কারণে ক্রেডিট স্কোর কমে যায়। আর এই ভুলগুলো ঠিক না করলে লোন পাওয়া খুবই সমস্যার।

অনেকেই অনেক সময় তাঁদের আয়ের উৎস দেখান না। ভাড়া থেকে উপার্জন, ফ্রিল্যান্স বা কোনও সাইড ইনকাম অনেকেই অনেক সময় প্রকাশ করেন না। এতে মোট আয় কম দেখায় অনেক সময়। এই কারণেই ঋণদাতা তাঁর মোট উপার্জন বুঝতে পারেন না। ফলে, তারা ঋণ গ্রহীতার পরিশোধের ক্ষমতা কম বলে মনে করে। ফলে ঋণ পাওয়ার সম্ভাবনা কমে যায়।

অনেকে আবার নিজের সামর্থ্যের বাইরে গিয়েও লোনের আবেদন করেন। এটা বিরাট একটা ভুল। এর ফলে ফিক্সড অবলিগেশন টু ইনকাম রেশিও বেড়ে যায়। এর ফলে, লোন বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

এ ছাড়াও চাকরির স্থায়িত্বও গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঘন ঘন চাকরি বদলের কারণে উপার্জন অনিশ্চিত হয়ে থাকলে ঋণদাতারা ঝুঁকি মনে করেন। আর সেই কারণেই অনেক সময় ঋণ মেলে না বা অনেক বেশি সুদের হারে পরসোনল লোন মেলে। এ ছাড়াও কোনও অসম্পূর্ণ বা ভুল ডকুমেন্ট জমা করা হলেও অনেক সময় সরাসরি লোন রিজেক্ট হয়ে যায়।

আরও একটা ভুল হল, একবার লোনের আবেদন রিজেক্ট হয়ে গেলে, সেই লোনের জন্য পুনরায় আবেদন করা। এতে ঋণদাতা মনে করে ওই ব্যক্তির 'ক্রেডিট হাঙ্গার' বা অতিরিক্ত ঋণের চাহিদা রয়েছে। আর এই বিষয় কোনও ব্যক্তির ক্রেডিট স্কোর ক্ষতিগ্রস্ত হয়। একই ভাবে একাধিক ব্যাঙ্ক বা একাধিক নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানিতে আবেদন করলেও এই একই ঝুঁকি দেখা যায়।

লোনের জন্য তাড়াহুড়ো করা, ভুল তথ্য দেওয়া বা আর্থিক অসতর্কতাই হল সমস্যা। এইগুলো যদি কেউ এড়িয়ে চলেন, তাহলে লোন পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় অনেকটা।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More

সেরা শিরোনাম

8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Gold Resale Value : পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
Corporate FD Rate : ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?
ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?
Bank Fd Rates Post Tax : ফিক্সড ডিপোজিটে ৬ শতাংশ সুদ দেখালেও হাতে কত আসে ? SBI, HDFC ব্যাঙ্কে কর কেটে কত পাবেন আপনি ?
ফিক্সড ডিপোজিটে ৬ শতাংশ সুদ দেখালেও হাতে কত আসে ? SBI, HDFC ব্যাঙ্কে কর কেটে কত পাবেন আপনি ?

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget