এক্সপ্লোর

Petrol Pump Fraud : পেট্রোল পাম্পে প্রতারণার ফাঁদ, ভুল করেও এই ভুলগুলি করবেন না 

Fuel Theft Alert: সম্প্রতি এই বিষয়ে গ্রাহকদের সতর্ক করে জরুরি কিছু পরামর্শ দিয়েছে ন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো (NCIB)।

Fuel Theft Alert: আমরা অবহেলার বশে অনেক সময় এই বিষয়গুলির দিকে নজর দিই না। পেট্রোল পাম্পে তেল ভরার সময় যার সুযোগ নেয় প্রতারকরা। পেট্রোল পাম্পে এই ধরনের তেল চুরি (Petrol Pump Fraud) থেকে বাঁচতে সতর্ক করল ন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো (NCIB)। জেনে নিন, সোশ্য়াল মিডিয়ায় (Social Media) ঠিক কী বার্তা দিয়েছে সংস্থা।  

চোখের পলকে খালি হতে পারে পকেট

বর্তমানে বেড়েই চলেছে জ্বালানির দাম। এরই মধ্যে আপনার পকেট কাটার সুযোগ নিচ্ছে প্রতারকরা। পেট্রোল পাম্পে সামান্য অসাবধানতার সুযোগ নিয়ে চলছে অভিনব জালিয়াতি। আপনি অসতর্ক হলেই পলকে খালি হতে পারে পকেট। সম্প্রতি এই বিষয়ে গ্রাহকদের সতর্ক করে জরুরি কিছু পরামর্শ দিয়েছে ন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো (NCIB)। পেট্রোল পাম্পে তেল চুরির হাত থেকে বাঁচতে ও প্রতারকদের রুখে দিতে কী কী বিষয় মাথায় রাখবেন। 

পেট্রোল পাম্পেই রয়েছে তেল চুরির ফাঁদ, এখনই সাবধান হোন 
সম্প্রতি এই তেল চুরি থেকে ক্রেতাদের সতর্কে করতে NCIB-এর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছে। যেখানে বলা হয়েছে, দেশের বহু পেট্রোল পাম্পের কর্মীদের বেতন বেশ কম হয়। এর ফলে, অতিরিক্ত লাভের আশায় কিছু অসাধু কর্মী গ্রাহকদের অজান্তেই ওজনে কম দেওয়া বা মেশিনে কারচুপি করার মতো প্রতারণা করতে শুরু করে। তাড়াহুড়ো করে তেল নিতে গিয়ে বেশিরভাগ মানুষই এই বিষয়গুলি খেয়াল করেন না । পরে যার আর্থিক মাশুল গুনতে হয় ক্রেতাদের।

পেট্রোল পাম্পে যে ভুলগুলি ভুলেও করবেন না
জ্বালানি ভরার সময় সামান্য সচেতনতাই পারে আপনাকে এই বড়সড় জালিয়াতি থেকে রক্ষা করতে। পাম্পে গিয়ে অবশ্যই এই ৫টি নিয়ম মেনে চলুন:

১ মিটার ‘জিরো’ (০.০০) চেক করুন: তেল দেওয়া শুরু করার ঠিক আগের মুহূর্তে মেশিনের রিডিং শূন্য (০.০০) রয়েছে কিনা তা ভালো করে দেখে নিন। অনেক সময় আগের গ্রাহকের নেওয়া তেলের রিডিং থেকেই নতুন করে তেল দেওয়া শুরু করে দেওয়া হয়।

২ সঠিক জ্বালানি দিচ্ছে কিনা দেখুন : আপনার গাড়ি পেট্রোলের নাকি ডিজেলের, তা পাম্প কর্মীকে স্পষ্টভাবে জানান এবং সঠিক পাইপটি ব্যবহার করা হচ্ছে কিনা তা নিজে দাঁড়িয়ে লক্ষ্য করুন।

৩ কর্মীদের গতিবিধির ওপর নজর রাখুন: তেল দেওয়ার পুরো প্রক্রিয়াটি মন দিয়ে খেয়াল করুন। অনেক সময় তেল দেওয়ার মাঝপথে নোজেলে (তেল দেওয়ার পাইপের মাথায়) হাত দিয়ে তেলের ফ্লো বা প্রবাহ নিয়ন্ত্রণ করে কম তেল দেওয়া হতে পারে।

৪ টাকা দেওয়ার পর রসিদ (Receipt) নিন: তেল নেওয়া শেষ হলে অবশ্যই ডিজিটাল রসিদ চেয়ে নেবেন এবং তাতে টাকার পরিমাণ ও তেলের লিটার ঠিকঠাক লেখা আছে কিনা মিলিয়ে দেখুন।

৫ মেশিনের সিল ও সার্টিফিকেট : সন্দেহ হলে মেশিনের সিল ও সরকারি ক্যালিব্রেশন (পরিমাপের সার্টিফিকেট) ঠিক আছে কিনা তা যাচাই করার অধিকার গ্রাহকের রয়েছে।

প্রতারণার শিকার হলে কোথায় অভিযোগ জানাবেন ?
একটা বিষয় মাথায় রাখবেন। যদি আপনার মনে হয় পেট্রোল পাম্পে আপনার সঙ্গে কোনও ধরনের জালিয়াতি করা হয়েছে বা ওজনে কম দেওয়া হয়েছে, তবে তৎক্ষণাৎ পাম্প ম্যানেজারের কাছে অভিযোগ জানান। এরপরও কোনো সুরাহা না হলে আপনি সরাসরি আইনি সাহায্যের জন্য NCIB-এর সঙ্গে যোগাযোগ করতে পারেন।

হেল্পলাইন নম্বর: ৯৭৯২৫৮০০০০০ (97925800000)

অফিসিয়াল ওয়েবসাইট: www.ncib.in

আরও পড়ুন : রান্নার গ্যাসের ডেলিভারিতে নতুন জালিয়াতি, গ্রাহকদের সতর্কবার্তা Indane, HP, Bharat Gas-এর, কীভাবে গ্যাস বুক করবেন ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Income Tax Return: আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
Income Tax Return File: ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
Free Scooty For Girls : ভাল রেজাল্ট করলে ফ্রিতে স্কুটি দেবে সরকার, ছাত্রীরা পাবেন এই সুবিধা, এই রাজ্য়ে বড় ঘোষণা
ভাল রেজাল্ট করলে ফ্রিতে স্কুটি দেবে সরকার, ছাত্রীরা পাবেন এই সুবিধা, এই রাজ্য়ে বড় ঘোষণা
PM RAHAT Scheme : রাস্তার দুর্ঘটনায় আহতরা পাবেন ১.৫ লাখের ক্যাশলেস ট্রিটমেন্ট, সরকার এনেছে পিএম রাহাত স্কিম
রাস্তার দুর্ঘটনায় আহতরা পাবেন ১.৫ লাখের ক্যাশলেস ট্রিটমেন্ট, সরকার এনেছে পিএম রাহাত স্কিম
Advertisement

ভিডিও

NEET Protest: নিটের প্রশ্নফাঁসের প্রতিবাদে SFI-র মিছিলকে কেন্দ্র করে কোচিতে ধুন্ধুমার পরিস্থিতি।
Cooch Behar News: আজও ফের কোচবিহারের পুরসভায় বার্থ এবং ডেথ সেকশনে পুলিশের তল্লাশি
NEET Protest: কেন্দ্রীয় মন্ত্রিসভা নিয়ে সাংবাদিক বৈঠকে একের পর এক প্রশ্ন। জবাব এড়ালেন রেলমন্ত্রী
NEET Protest: 'জাভেদ আখতার পোস্টে লিখেছেন 'ধ্বংসের সময় যুক্তি বিকৃত হয়ে পড়ে'। ABP Ananda LIVE
BJP Government: নিটকাণ্ডে তোলপাড়ের মধ্যেই সংসদে বন্দেমাতরম বিল পেশ | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget