এক্সপ্লোর

LPG Fraud Alert : রান্নার গ্যাসের ডেলিভারিতে নতুন জালিয়াতি, গ্রাহকদের সতর্কবার্তা Indane, HP, Bharat Gas-এর, কীভাবে গ্যাস বুক করবেন ?

LPG Crisis : ক্রেতাদের সতর্ক করতে তাই বার্তা দিয়েছে Indane, HP, Bharat Gas । কীভাবে গ্যাস বুক ও ডেলিভারি নিলে সমস্যা পড়তে হবে না, তাও বলে দিয়েছে সংস্থাগুলি।  

LPG Crisis : বিশ্ব বাজারে জ্বালানি সঙ্কটের (LPG Crisis) প্রভাব পড়েছে ভারতেও, যার ফলে বেড়েই চলেছে রান্নার গ্যাসের দাম (Gas Cylinder)। বেগতিক দেখে এখন রান্নার গ্যাস আগাম বুকিংয়ের দিকে বেশি মনোযোগ দিচ্ছেন ক্রেতারা। আর সাধারণ মানুষের মধ্য়ে এই অতি সক্রিয়তাকেই কাজে লাগাচ্ছে প্রতারকরা। নতুন করে LPG জালিয়াতি (LPG Fraud Alert) শুরু করেছে তারা। ক্রেতাদের সতর্ক করতে তাই বার্তা দিয়েছে Indane, HP, Bharat Gas । কীভাবে গ্যাস বুক ও ডেলিভারি নিলে সমস্যা পড়তে হবে না, তাও বলে দিয়েছে সংস্থাগুলি।     

কীভাবে কাজ করছে প্রতারকরা
LPG সিলিন্ডার ডেলিভারিকে কেন্দ্র করে এক অভিনব প্রতারণার ফাঁদ পেতেছে জালিয়াতরা। ডেলিভারি অথেন্টিকেশন কোড বা DAC (যা এক ধরনের OTP) হাতিয়ে নিয়ে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করার চক্রান্ত চলছে। পরিস্থিতি বেগতিক দেখে ইন্ডিয়ান অয়েল (Indane), এইচপি (HP Gas) এবং ভারত গ্যাস (Bharat Gas)-এর মতো দেশের শীর্ষস্থানীয় তেল সংস্থাগুলি গ্রাহকদের জন্য জরুরি নির্দেশিকা বা অ্যাডভাইজারি জারি করেছে।

কীভাবে হচ্ছে এই নতুন জালিয়াতি ?
সাধারণত সিলিন্ডার বুকিংয়ের পর ডেলিভারির দিন গ্রাহকের রেজিস্টার্ড মোবাইলে একটি ৪ ডিজিটের ওটিপি (OTP) বা ডিএসি (DAC) কোড আসে। প্রতারকরা গ্রাহকদের ফোন বা হোয়াটসঅ্যাপ করে নিজেদের গ্যাস এজেন্সির প্রতিনিধি পরিচয় দিচ্ছে এবং ডেলিভারি নিশ্চিত করার অজুহাতে সেই ওটিপি আগাম চেয়ে নিচ্ছে। অনেক সময় ক্ষতিকারক লিংক পাঠিয়েও তা হাতিয়ে নেওয়া হচ্ছে। এই ওটিপি হাতে পেলেই গ্রাহকদের অজান্তে ডিজিটাল জালিয়াতি করা হচ্ছে।

গ্যাস কোম্পানিগুলোর জরুরি নির্দেশিকা: কী করবেন, কী করবেন না ?
গ্রাহকদের সুরক্ষায় তিন প্রধান সংস্থা বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে:

সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম: কোনও অবস্থাতেই সিলিন্ডার ডেলিভারি নেওয়ার আগে কাউকে ফোনে বা হোয়াটসঅ্যাপে ওটিপি (OTP) শেয়ার করবেন না। শুধুমাত্র যখন ডেলিভারি বয় সিলিন্ডার নিয়ে আপনার দরজায় আসবেন, তখনই সামনাসামনি এই কোড দেবেন।

১ এইচপি গ্যাস (HP Gas)-এর পরামর্শ:
ভেরিফাই করে নিন যে আপনার ফোনে আসা ওটিপি-টি ৪ ডিজিটের এবং তার সেন্ডার আইডি 'VM HPGAS' কিনা।

এইচপি গ্যাসের প্রতিনিধিরা কখনোই ফোন কল, হোয়াটসঅ্যাপ বা কোনো লিংকের মাধ্যমে ওটিপি চান না। কোনো মেসেজ সন্দেহজনক মনে হলে তা এড়িয়ে চলুন।

২ ভারত পেট্রোলিয়াম (Bharat Gas)-এর পরামর্শ:
গ্যাস এজেন্সির অফিসে গিয়ে অযথা লম্বা লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই, সিলিন্ডার সরাসরি আপনার বাড়িতেই পৌঁছে দেওয়া হবে।

অযথা অতিরিক্ত সিলিন্ডার বুকিং বা ঘরে মজুত করবেন না।

সমস্ত অফিশিয়াল যোগাযোগ শুধুমাত্র সংস্থার অনুমোদিত চ্যানেল বা নম্বর থেকেই করা হবে।

৩ ইন্ডিয়ান গ্যাস (Indane)-এর পরামর্শ:
কোনো মেসেজে যদি খুব জরুরি বা 'Urgent' বলে কোনো কাজ করতে বলা হয়, তবে সতর্ক হোন।

গ্যাস এজেন্সিতে ভিড় না করে ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপ অথবা ভারত বিল পে (BBPS)-এর মাধ্যমে সহজেই বুকিং ও পেমেন্ট করুন।

ঘরে বসেই সহজে গ্যাস বুকিং করার অফিশিয়াল নম্বর ও উপায়
প্রতারকদের হাত থেকে বাঁচতে সবসময় অফিশিয়াল পদ্ধতি ব্যবহার করে গ্যাস বুকিং করুন। নিচে তিন কোম্পানিরই আসল নম্বর ও উপায় দেওয়া হলো:

ইন্ডিয়ান গ্যাস (Indane) বুকিংয়ের উপায়:
SMS-এর মাধ্যমে: আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে REFILL লিখে পাঠিয়ে দিন 7588888824 নম্বরে।

মিসড কল: আপনার রেজিস্টার্ড নম্বর থেকে 8454955555 নম্বরে একটি মিসড কল দিন।

কল বা সাধারণ SMS: 7718955555 নম্বরে কল করতে পারেন অথবা এই নম্বরেই REFILL লিখে SMS করতে পারেন।

অনলাইন ওয়েবসাইট: cx.indianoil.in লিংকে লগ অন করুন।

সহায়তা নম্বর: যেকোনো অভিযোগ বা সাহায্যের জন্য টোল-ফ্রি নম্বর 1800-2333-555-এ যোগাযোগ করুন।

এইচপি গ্যাস (HP Gas) বুকিংয়ের উপায়:
ফোন কল/মিসড কল: রেজিস্টার্ড নম্বর থেকে ডায়াল করুন 88888 23456 অথবা মিসড কল দিন 94936 02222 নম্বরে।

হোয়াটসঅ্যাপ: রেজিস্টার্ড নম্বর থেকে 92222 01122 নম্বরে 'Hi' লিখে মেসেজ পাঠান।

অনলাইন ওয়েবসাইট: www.myhpgas.in-এ গিয়ে নিজের অ্যাকাউন্ট ম্যানেজ ও অর্ডার করতে পারেন।

অন্যান্য অ্যাপ: উমাং (UMANG) অ্যাপ অথবা Amazon Pay, Paytm এবং PhonePe-র মতো ডিজিটাল প্ল্যাটফর্মের BBPS সেকশন ব্যবহার করুন।

ভারত গ্যাস (Bharat Gas) বুকিংয়ের উপায়:
ফোন কল/SMS: রেজিস্টার্ড নম্বর থেকে 7715012345 বা 7718012345 নম্বরে কল করুন অথবা 'LPG' লিখে SMS পাঠান।

হোয়াটসঅ্যাপ: বিপিসিএল স্মার্টলাইন নম্বর 1800224344 মোবাইলে সেভ করে 'Hi' বা 'Book' লিখে পাঠান।

মোবাইল অ্যাপ: গুগল প্লে স্টোর থেকে 'Bharatgas' অ্যাপ ডাউনলোড করে 'Refill Cylinder' অপশনটি বেছে নিন।

আন্তর্জাতিক বাজারের হাওয়া: বাড়তে পারে গ্যাসের দাম ?
মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব তেল ও গ্যাস বাজারে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের (Brent Crude Oil) দাম ব্যারেল প্রতি ১০৫ ডলার পার করে গিয়েছে। এর ফলে বাণিজ্যিক গ্যাসের দাম ইতিমধ্যেই বেশ কিছুটা প্রভাবিত হয়েছে এবং ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩,০৭১.৫০ টাকা।

যদিও বর্তমানে ১৪.২ কেজির গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম স্থিতিশীল রয়েছে, তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যদি এইভাবে বাড়তে থাকে, তবে আগামী দিনে ভর্তুকিহীন গার্হস্থ্য সিলিন্ডারের দামও বৃদ্ধি পেতে পারে। তাই এই সময়ে দাঁড়িয়ে পকেট বাঁচাতে এবং জালিয়াতি রুখতে গ্রাহকদের অতিরিক্ত সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : রান্নার গ্য়াসে নয়া নিয়ম, কোড না বললে পাবেন না সিলিন্ডার ! শুরু হয়েছে কি ?

Advertisement

সেরা শিরোনাম

SEBI Alert : PNB-তে অ্যাকাউন্ট থাকলে বড় খবব ! এই দিন থেকে বন্ধ হয়ে যাবে এদের অ্যাকাউন্ট
PNB-তে অ্যাকাউন্ট থাকলে বড় খবব ! এই দিন থেকে বন্ধ হয়ে যাবে এদের অ্যাকাউন্ট
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
Post Office Investment: ৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Advertisement

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget