এক্সপ্লোর

E85 Petrol Price : ২০ টাকা কমে পাবেন এই পেট্রোল, দেশে বসবে ৫,০০০ নতুন পাম্প

E85 Fuel Price : এরকম একটা সময়ে ক্রেতাদের স্বস্তি দিতে এল নতুন E85 পেট্রোল। যা সাধারণ পেট্রোলের থেকে  লিটার প্রতি ২০ টাকা সস্তা।  

E85 Fuel : মধ্য প্রাচ্যে উত্তেজনার জেরে বেড়েছে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম (Crude Oil Price)। যার সরাসরি প্রভাব পড়েছে ভারতের জ্বালানি বাজারে (Fuel Price) । সম্প্রতি যে কারণে অনেকটাই বেড়ে্ই চলেছে পেট্রোল-ডিজেলের দাম (Petrol Diesel Price)। এরকম একটা সময়ে ক্রেতাদের স্বস্তি দিতে এল নতুন E85 পেট্রোল। যা সাধারণ পেট্রোলের থেকে  লিটার প্রতি ২০ টাকা সস্তা।  

পরিসংখ্যান বলছে, মে মাসেই পরপর চারবার দাম বেড়েছে জ্বালানির। যাতে চিন্তা বেড়েছে সাধারণ মানুষের। ঠিক এই সংকটকালীন পরিস্থিতিতেই দেশের গাড়িচালকদের জন্য এক বিরাট স্বস্তির খবর নিয়ে এল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি পরিবেশ দিবস উপলক্ষে দিল্লিতে দেশের প্রথম E85 ফুয়েল ডিসপেনসিং ফেসিলিটি বা বিশেষ জ্বালানি কেন্দ্রের উদ্বোধন করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী। সেখানেই এই নতুন E85 পেট্রোল আনা হয়েছে। 

কী এই E85 পেট্রোল ?
E85 হল একটি বিশেষ পরিবেশবান্ধব মিশ্রিত জ্বালানি। এতে ৮৫% ইথানল ও মাত্র ১৫% সাধারণ পেট্রোল মেশানো থাকে। যেখানে বর্তমানে ভারতে ব্যবহৃত সাধারণ পেট্রোলে মাত্র ২০% ইথানল থাকে (E20), সেখানে এই নতুন জ্বালানিতে ইথানলের পরিমাণ অনেক বেশি। ভারতের কৃষক ভাইদের উৎপাদিত ভুট্টা ও আখ থেকে এই ইথানল তৈরি হয়, যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি।  

দাম কত এই জ্বালানির ?
দিল্লিতে বর্তমানে সাধারণ E20 পেট্রোলের দাম যেখানে ১০২.১২ টাকা, সেখানে এই নতুন E85 পেট্রোল পাওয়া যাবে মাত্র ৮২.১২ টাকা প্রতি লিটারে। অর্থাৎ সরাসরি লিটার প্রতি ২০ টাকা সাশ্রয়।

সরকারের মেগা প্ল্যান, ৫,০০০ পেট্রোল পাম্প
কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, এই বিকল্প জ্বালানিকে দেশের কোণায় কোণায় পৌঁছে দিতে একটি বড়সড় রোডম্যাপ তৈরি করা হয়েছে:

প্রথম ধাপ: দেশের প্রধান শহরগুলির (দিল্লি-এনসিআর, মুম্বই, পুনে, নাগপুর) মোট ৪৮টি সরকারি তেল সংস্থার পাম্পে এই সুবিধা চালু করা হয়েছে।
আগামী লক্ষ্য: ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে ৫০০টি এবং ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে সারা দেশে ৫,০০০টি পেট্রোল পাম্পে এই E85 জ্বালানি দেওয়ার পরিকাঠামো তৈরি করা হবে।

ব্যবহারের আগে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি অবশ্যই জেনে নিন
গ্রাহকদের সুবিধার জন্য এই সস্তা জ্বালানি আনা হলেও, এটি ব্যবহারের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে যা প্রত্যেক গাড়িচালকের জানা উচিত:

ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিন বাধ্যতামূলক: আপনার সাধারণ পেট্রোল গাড়িতে এই তেল ভুলেও ভরবেন না। E85 পেট্রোল শুধুমাত্র সেইসব গাড়িতেই ব্যবহার করা যাবে যাতে 'ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিন' রয়েছে। মারুতি সুজুকি (Wagon R Flex Fuel) এবং হিরো মটোকর্প (Splendor+ Flex Fuel) ইতিমধ্যেই এই প্রযুক্তির গাড়ি ও বাইক বাজারে আনা শুরু করেছে।

মাইলেজ কিছুটা কমতে পারে: পেট্রোলের তুলনায় ইথানলের শক্তি উৎপাদন ক্ষমতা (Calorific Value) প্রায় এক-তৃতীয়াংশ কম। ফলে এই জ্বালানি ব্যবহারে গাড়ির মাইলেজ ২০ থেকে ২৫ শতাংশ কমতে পারে। তবে লিটার প্রতি ২০ টাকা ছাড় পাওয়ায় সাধারণ মানুষের আর্থিক খরচ অনেকটাই ব্যালেন্স হয়ে যাবে।

দূষণ মুক্ত পরিবেশ: এই ইথানল ব্যবহারে গাড়ি থেকে গ্রিনহাউস গ্যাসের নির্গমন প্রায় ৬১% কমে যায়। ফলে শহরের দূষণ কমাতে এটি ম্যাজিকের মতো কাজ করবে।

আরও পড়ুন : বাইক বাজারে বিপ্লব, দেশে প্রথম ফ্লেক্স-ফুয়েল স্প্লেন্ডার ও এইচএফ ডিল্যাক্স আনল হিরো

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
Blinkit Store License Suspended : আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো
আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো
Advertisement

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget