এক্সপ্লোর

PM Internship Scheme : ৫ হাজারের বদলে মাসে পাবেন ৯০০০ টাকা, পিএম ইন্টার্নশিপে এবার যোগ্য এরাও 

Prime Minister Internship Scheme : এবার থেকে এরাও যোগ্য হবে শিক্ষানবীশের তালিকায়। এক ধাক্কায় ৫০০০ থেকে বাড়িয়ে মাসে ৯০০০ টাকা করে দেওয়া হল বৃত্তির পরিমাণ। 

Prime Minister Internship Scheme : পাঁচ রাজ্যে নির্বাচনের আবহে ফের সুখবর শোনাল কেন্দ্রীয় সরকার। এবার বাড়িয়ে দেওয়া হল প্রধানমন্ত্রী শিক্ষানবীশ স্কিমের (PM Internship Scheme) স্টাইপেন্ড বা বৃত্তি। পাশাপাশি এবার থেকে এরাও যোগ্য হবে শিক্ষানবীশের তালিকায়। এক ধাক্কায় ৫০০০ থেকে বাড়িয়ে মাসে ৯০০০ টাকা করে দেওয়া হল বৃত্তির পরিমাণ। 

কারা এবার যোগ্যদের তালিকায় ঢুকে পড়ল
বুধবার কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক মন্ত্রক পিএম ইন্টার্নশিপ স্কিমের একটি নির্দেশিকা জারি করেছে। যেখানে বলা হয়েছে, এবার থেকে ফাইনাল ইয়ারের পোস্ট গ্র্যাজুয়েট ও আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টরাও এই স্কিমের যোগ্য বলে বিবেচিত হবে। PMIS পোর্টালে দেওয়া হয়েছে এই নির্দেশিকা। যেখানে বলা হয়েছে এখন ১৮-২৫ বছরের শিক্ষানবীশরাও এতে আবেদন করতে পারবেন। আগে এই বয়সের সীমা ছিল ২১-২৪ বছর পর্যন্ত। এই স্কিমে ক্লাসরুম শিভার পাশাপাশি বাস্তবের অভিজ্ঞতা লাভ করতে পারবেন শিক্ষার্থীরা। 

কী পাবেন পাবেন এঁরা

নতুন করে বয়সসীমা সংক্রান্ত এই সংশোধনের ফলে ১৮ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থীরা তাদের ডিগ্রি সম্পন্ন করার পাশাপাশি অংশগ্রহণকারী কোম্পানিগুলোতে স-বেতন ইন্টার্নশিপের জন্য আবেদন করার সুযোগ পাবে। কর্পোরেট বিষয়ক মন্ত্রক জানিয়েছে, শিক্ষা মন্ত্রকের অধীনস্থ উচ্চশিক্ষা বিভাগের সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এখন মাসে কত টাকা বাড়ানো হয়েছে
আগে প্রধানমন্ত্রী শিক্ষানবীশ স্কিমের (PM Internship Scheme) স্টাইপেন্ড ছিল মাসে ৫০০০ টাকা। এবার যা বাড়িয়ে মাসে ৯০০০ করা হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, এই নিয়ে তিন বার এই ইন্টার্নশিপ স্কিমের পাইলট প্রোজেক্ট হচ্ছে। যার মধ্য়ে ৯০ শতাংশ আর্থিক অবদান রয়েছে কেন্দ্রীয় সরকারের। মনে রাখবেন, এই ইন্টার্নশিপ স্কিম কেবল এক বছরের জন্য শিক্ষানবীশদের সুবিধা দেয়।

এ ছাড়াও, সরকারি নির্দেশনায় জানানো হয়েছে-ইন্টার্নরা সরকারের কাছ থেকে দুটি কিস্তিতে ৬,০০০ টাকা আর্থিক সহায়তা পাবে। আগে ইন্টার্নদের মাসিক ৫,০০০ টাকা বৃত্তি ও এককালীন ৬,০০০ টাকা সাহায্য় দিত সরকার।

কত বছর ধরে চলছে এই স্কিম
পাঁচ বছরেরও বেশি সময় ধরে এই প্রকল্পে দেশের শীর্ষ ৫০০টি কোম্পানিতে ১ কোটি যুবককে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়েছে। ‘প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা’ এবং ‘প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা’-এর আওতায় প্রত্যেক ইন্টার্নকে বিমা সুরক্ষা প্রদান করা হবে এই স্কিমে। এখনও পর্যন্ত এই প্রকল্পের পরীক্ষামূলক পর্যায়ে ৩০০টিরও বেশি কোম্পানি অংশগ্রহণ করেছে। তারা বিভিন্ন শিল্পখাতে ইন্টার্নদের কাজের সুযোগ দিয়েছে।
  

 

সেরা শিরোনাম

SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
Post Office Investment: ৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
8th Pay Commission : ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কার কত বেতন বাড়বে, অষ্টম বেতন কমিশন জানাবে কবে খবর ?
২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কার কত বেতন বাড়বে, অষ্টম বেতন কমিশন জানাবে কবে খবর ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কের FD-তে কমল সুদের হার, এখন টাকা রাখলে কত পাবেন ?
স্টেট ব্যাঙ্কের FD-তে কমল সুদের হার, এখন টাকা রাখলে কত পাবেন ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget