এক্সপ্লোর

RBI New Rule:  আপনাকে না জানিয়ে টাকা কাটছে ব্যাঙ্ক ? রিজার্ভ ব্যাঙ্ক আনল নতুন নিয়ম

Online Payments : এবার থেকে গ্রাহকদের এই সমস্যা মেটাতে নতুন নিয়ম শুরু করছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI New Rule)। জেনে নিন, কী রয়েছে নয়া রুলে।

Online Payments : আপনার-আমার মতো অনেকেরই সঙ্গে বহুবার হয়ে থাকে এই ধরনের ঘটনা। অনেক সময় সতর্ক না করেই অ্য়াকাউন্ট (Bank Account) থেকে টাকা কেটে নেয় ব্যাঙ্ক বা অন্য প্রতিষ্ঠান। সেই ক্ষেত্রে জরুরি অবস্থায় সমস্য়ায় পড়েন গ্রাহকরা। এবার থেকে গ্রাহকদের এই সমস্যা মেটাতে নতুন নিয়ম শুরু করছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI New Rule)। জেনে নিন, কী রয়েছে নয়া রুলে।

ই-ম্য়ান্ডেটের নিয়ম নিয়েই যাবতীয় সমস্য়া
অনেক সময় EMI, সাবসক্রিপশন, বিভিন্ন বিলের টাকা অটো ডেবিট ফরম্যাটে কেটে যায় আমাদের অ্যাকাউন্ট থেকে। একেই ই-ম্যান্ডেট বলে,যা স্বয়ক্রিয়ভাবে আপনার ব্যাঙ্ক অ্য়াকাউন্ট থেকে নেওয়া হয়। এবার এই অটো ডেবিটের নিয়মেই বদল করতে চলেছে রিজার্ভ ব্য়াঙ্ক।

কী কী নিয়মে করা হয়েছে বদল
১ এবার টাকা কাটার আগে আপনাকে কিছু বিষয় জানাতেই হবে কর্তৃপক্ষকে। অটো পেমেন্ট করার আগেই দিতে হবে বার্তা।
২ এখানেই শেষ নয়। গ্রাহকের পাশাপাশি, যে কোম্পানি টাকা কাটবে ও যে ব্যাঙ্ক থেকে টাকা কাটা যাবে, তাদের ২৪ ঘণ্টা আগে জানাতে হবে।
৩ গ্রাহককে পাঠানো অটো ডেবিটের সতর্কবার্তায়,কোম্পানির নাম, কত টাকা কাটা যাবে, তারিখ ছাড়াও প্রয়োজনীয় তথ্য় পাঠাতে হবে।

অনুমতি ছাড়া কাটা যাবে না টাকা
১ নতুন নিয়ম অনুসারে, গ্রাহককে অটো পেমেন্টের অপশন দেওয়ার আগে নিজেদের রেজিস্ট্রার করতে হবে। 
২ গ্রাহকের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে অনুমতি ছাড়া এবার থেকে কাটা যাবে না টাকা। সেই ক্ষেত্রে অতিরিক্ত যাচাইয়ের তথ্য় আপনার কাছ থেকে চাইতে পারে ব্য়াঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান।
কোন কোন পরিষেবার ক্ষেত্র্ নতুন নিয়ম কার্যকরী হবে
এই নতুন অটো পেমেন্টের নিয়ম ওটিটি সাবস্ক্রিপশন, ইনস্যুরেন্স প্রিমিয়াম, ইলেকট্রিসিটি ও জলের বিল ছাড়াও EMI-এর ক্ষেত্রে কার্যকরী হবে। পাশাপাশি UPI, কার্ড কোনও কিছু প্রেপেড বিল মেটানোর জন্য এই নিয়ম এনেছে রিজার্ভ ব্যাঙ্ক।

কোন-কোন পরিষেবার ক্ষেত্রে অনুমতি লাগবে না
তবে কিছু পরিষেবার ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হবে না। যেমন- FASTag  ন্যাশনাল কমন মোবিলিটি কার্ডের অটো-রিচার্জের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না। যার অর্থ, এই পরিষেবাগুলি বর্তমান ব্যবস্থাই বহাল থাকবে।

এ ছাড়াও নয়া নিয়মে কী বদল ?

 নতুন নিয়মে রেকারিং পেমেন্টের ক্ষেত্রে ১৫০০০ টাকা পর্যন্ত অটোমেটিক কেটে যাবে অ্যাকাউন্ট থেকে। এর জন্য প্রত্যেকবার আলাদা করে অথেন্টিকেট বা লেনদেন যাচাই করাতে হবে না। মাসে একাধিক সাবসক্রিপশন থাকলে, প্রতি মাসে SIP কাটলে, ব্রডব্যান্ডের ফি থেকে মেনটেন্যান্স বিল, সবই আপনাআপনি কেটে অ্যাকাউন্ট থেকে চলে যেতে পারবে। কোনও কারণে আপনি যদি OTP-র মেসেজ দেখতে ভুলে যান, তাও আর চিন্তা থাকবে না। ফলে ডিজিটাল লেনদেন সহজতর হতে চলেছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Best FD Rates: সাধারণ নাগরিকরাই পাবেন ৮.২৫ শতাংশ পর্যন্ত সুদ, প্রবীণরা আরও বেশি, এই ব্যাঙ্ক করেছে রেট আপডেট  
সাধারণ নাগরিকরাই পাবেন ৮.২৫ শতাংশ পর্যন্ত সুদ, প্রবীণরা আরও বেশি, এই ব্যাঙ্ক করেছে রেট আপডেট  
Highest FD Interest : ১০ লাখের FD করলে কোন ব্যাঙ্ক দেবে বেশি সুদ ? এখানে রইল হিসেব
১০ লাখের FD করলে কোন ব্যাঙ্ক দেবে বেশি সুদ ? এখানে রইল হিসেব
Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget