এক্সপ্লোর

Post Office Schemes: পোস্ট অফিসে দিনে ৩৩৩ টাকা জমিয়ে পান ১৭ লক্ষ টাকা ; দেখে নিন জমানোর সহজ অঙ্ক

Post Office RD : এরকমই একটি সরকারি বিনিয়োগের স্থান পোস্ট অফিসের রেকরিং ডিপোজিট (Post Office RD)। বর্তমানে এই স্কিমে সামান্য বিনিয়োগ করেই আপনি ম্যাচুরিটিতে পেতে পারেন ১৭ লক্ষ টাকারও বেশি।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • পোস্ট অফিসের RD স্কিমে মাসে হাজার টাকা জমা করুন।
  • ১০ বছরে ১৭ লক্ষ টাকার বেশি জমা হবে।
  • বার্ষিক ৬.৭% সুদ, বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ।
  • ১০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়, ঋণও মেলে।

Post Office RD : শেয়ার বাজারের (Stock Market)  অস্থিরতার কথা ভাবলে সরকারি নিরাপদ বিনিয়োগের (Investment) জায়গা হতে পারে আপনার সেরা ইনভেস্টমেন্টের স্থান। সেই ক্ষেত্রে নিশ্চিত রিটার্নের পাশাপাশি আর্থিক ঝুঁকিমুক্ত থাকবেন আপনি। এই পরিস্থিতিতে পোস্ট অফিস বা ডাকঘরের সঞ্চয় প্রকল্পগুলিতে ভরসা রাখতে পারেন। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের কাছে বড় অঙ্কের তহবিল গড়তে এগুলি আদর্শ জায়গা। এরকমই একটি সরকারি বিনিয়োগের স্থান পোস্ট অফিসের রেকরিং ডিপোজিট (Post Office RD)। বর্তমানে এই স্কিমে সামান্য বিনিয়োগ করেই আপনি ম্যাচুরিটিতে পেতে পারেন ১৭ লক্ষ টাকারও বেশি।

 পোস্ট অফিস RD স্কিম আসলে কী ?

এই স্কিম আসলে একটি স্বল্প সঞ্চয় প্রকল্প, যেখানে আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করতে পারেন। বর্তমানে পোস্ট অফিস এই স্কিমের ওপর বার্ষিক ৬.৭ শতাংশ হারে সুদ দিচ্ছে। এই স্কিমের মেয়াদ ৫ বছর, তবে আপনি চাইলে এটিকে আরও ৫ বছরের জন্য বাড়িয়ে মোট ১০ বছর পর্যন্ত করতে পারেন।

দিনে ৩৩৩ টাকার জমিয়ে কীভাবে পাবেন ১৭ লক্ষ ?

অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, সামান্য সঞ্চয়ে এত টাকা কীভাবে সম্ভব ? চলুন দেখে নিই সহজ গাণিতিক হিসেব:

দৈনিক সঞ্চয়: ৩৩৩ টাকা।

মাসিক জমা: প্রায় ১০,০০০ টাকা।

বার্ষিক বিনিয়োগ: ১,২০,০০০ টাকা।

সময়সীমা: ১০ বছর (৫ বছর + আরও ৫ বছর বর্ধিত)।

মোট মূলধন বিনিয়োগ: ১২,০০,০০০ টাকা (১২ লক্ষ)।

সুদের হার: ৬.৭%।

প্রাপ্ত সুদ: ৫,০৮,৫৪৬ টাকা।

মোট ম্যাচুরিটি ভ্যালু: ১৭,০৮,৫৪৬ টাকা।

অর্থাৎ, টানা ১০ বছর এই শৃঙ্খলা বজায় রাখলে আপনি সহজেই ১৭ লক্ষ টাকার বেশি একটি বড় ফান্ড তৈরি করতে পারবেন।

এই স্কিমের বিশেষ সুবিধাগুলি কী কী ?

পোস্ট অফিস RD-তে বিনিয়োগের বেশ কিছু আকর্ষণীয় দিক রয়েছে:

১ স্বল্প বিনিয়োগ: মাত্র ১০০ টাকা দিয়েই আপনি এই অ্যাকাউন্ট খুলতে পারেন। বিনিয়োগের কোনও উর্ধ্বসীমা নেই।

২ ঋণ সুবিধা: এক বছর নিয়মিত টাকা জমা করার পর, আপনার জমানো টাকার ৫০ শতাংশ পর্যন্ত লোন বা ঋণ নেওয়ার সুবিধা রয়েছে।

৩ সম্পূর্ণ নিরাপদ: শেয়ার বাজারের ওঠানামার সাথে এই স্কিমের কোনো যোগ নেই। ফলে আপনার টাকা এখানে ১০০ শতাংশ সুরক্ষিত।

৪ নমিনি সুবিধা: অ্যাকাউন্ট খোলার সময় বা পরেও আপনি আপনার পছন্দের ব্যক্তিকে নমিনি হিসেবে যুক্ত করতে পারেন।

কীভাবে অ্যাকাউন্ট খুলবেন ?

এই সুবিধা পেতে আপনাকে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করতে হবে। সঙ্গে রাখতে হবে নিচের নথিপত্রগুলি:

১ আধার কার্ড (Aadhaar Card)

২ প্যান কার্ড (PAN Card)

৩ পাসপোর্ট সাইজ ছবি

অফলাইনে খোলার পাশাপাশি আপনি চাইলে নেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমেও ঘরে বসে নিজের অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন।

আরও পড়ুন : পাকা বাড়ি, বাইক আছে ? চাইলেও আয়ুষ্মান ভারতের ৫ লাখের বিমা পাবেন না আপনি ! কেন জানেন ?

Frequently Asked Questions

পোস্ট অফিস রেকরিং ডিপোজিট (RD) স্কিম আসলে কী?

এটি একটি স্বল্প সঞ্চয় প্রকল্প যেখানে আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করতে পারেন। বর্তমানে এই স্কিমে বার্ষিক ৬.৭ শতাংশ হারে সুদ দেওয়া হয়।

পোস্ট অফিস RD স্কিমে দিনে ৩৩৩ টাকা জমা দিয়ে কীভাবে ১৭ লক্ষ টাকা পাওয়া সম্ভব?

দৈনিক ৩৩৩ টাকা জমা করলে মাসে প্রায় ১০,০০০ টাকা জমা হবে। ১০ বছর (৫ বছর + ৫ বছর বর্ধিত) ধরে ১২,০০,০০০ টাকা জমা করলে এবং ৬.৭% সুদে ৫,০৮,৫৪৬ টাকা সুদ সহ মোট ১৭,০৮,৫৪৬ টাকা পাওয়া যাবে।

পোস্ট অফিস RD স্কিমের বিশেষ সুবিধাগুলি কী কী?

এই স্কিমের প্রধান সুবিধাগুলি হলো অল্প বিনিয়োগে শুরু করা যায় (মাত্র ১০০ টাকা), এক বছর পর জমানো টাকার ৫০% পর্যন্ত ঋণ সুবিধা, শেয়ার বাজারের ঝুঁকি থেকে মুক্ত এবং নমিনি সুবিধা।

পোস্ট অফিস RD অ্যাকাউন্ট খোলার জন্য কী কী নথিপত্র প্রয়োজন?

অ্যাকাউন্ট খোলার জন্য আধার কার্ড, প্যান কার্ড এবং পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন। আপনি আপনার নিকটস্থ পোস্ট অফিসে যোগাযোগ করে অ্যাকাউন্ট খুলতে পারেন।

সেরা শিরোনাম

Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Bank Holidays : আগামী ১৫ দিনে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে থাকবে ছুটি ?
আগামী ১৫ দিনে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে থাকবে ছুটি ?
SBI EMI Hike: স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে বড় খবর, এবার প্রতি মাসে দিতে হবে বেশি EMI ?
স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে বড় খবর, এবার প্রতি মাসে দিতে হবে বেশি EMI ?

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget