এক্সপ্লোর

Ayushman Bharat :  পাকা বাড়ি, বাইক আছে ? আয়ুষ্মান ভারতের ৫ লাখের বিমা পাওয়ার যোগ্য় আপনি !

Ayushman Bharat Eligibility : জেনে নিন, এই কার্ড করতে আপনার কী কী নথি লাগবে। কীভাবে চেক করবেন আপনি এই বিনামূল্যে বিমা পাওয়ার যোগ্য কিনা। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • আয়ুষ্মান ভারতের ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা সুবিধা চালু হবে।
  • সরকারি চাকরিজীবী, বেশি আয়কারীরা এই সুবিধা পাবেন না।
  • PMJAY পোর্টালে আধার বা রেশন কার্ডে যোগ্যতা যাচাই করুন।
  • আধার, পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ এবং ব্যাঙ্ক তথ্য প্রয়োজন।

Ayushman Bharat Eligibility :  রাজ্যে বিজেপি জয়লাভের দিনই প্রধানমন্ত্রী করেছিলেন আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat Yojana) বড় ঘোষণা। নরেন্দ্র মোদি (PM Modi) বলেছিলেন, প্রথন ক্য়াবিনেটেই চালু করা হবে আয়ুষ্মান ভারতের ৫ লাখ টাকার চিকিৎসা বিমা (Ayushman Bharat Eligibility)। সেই অনুযায়ী মুখ্যমন্ত্রীর মুখেও শোনা গিয়েছে এই বিমার কথা। জেনে নিন, এই কার্ড করতে আপনার কী কী নথি লাগবে। কীভাবে চেক করবেন আপনি এই বিনামূল্যে বিমা পাওয়ার যোগ্য কিনা। 

কবে হয়েছিল এই প্রকল্পের সূচনা
২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাঁচি থেকে এই জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছিলেন। বর্তমানে এটি বিশ্বের অন্যতম বৃহত্তম স্বাস্থ্য বিমা প্রকল্প হিসেবে পরিচিত, যা লক্ষ লক্ষ মানুষকে আর্থিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করছে। তাই দেরি না করে আপনার যোগ্যতা যাচাই করে আজই আবেদন করুন।  

কারা এই সুবিধা পাবেন না ?
১  মনে রাখবেন, যাদের নিজস্ব পাকা বাড়ি আছে, তারা এই সুবিধা পাবেন না।

২ বাড়িতে টু-হুইলার, থ্রি-হুইলার বা ফোর-হুইলার (গাড়ি) থাকলেও বাদ পড়বে আপনার নাম।

৩ আপনি যদি সরকারি চাকরিজীবী হন বা মাসে ১০,০০০ টাকার বেশি আয় করেন এমন পরিবারও এই সুবিধা পাবে না।

৪ আপনার যদি কিষাণ ক্রেডিট কার্ডের লিমিট ৫০,০০০ টাকার উপরে হয়, তাহলেও এই কার্ড পাবেন না।

৫ এ ছাড়াও যারা আয়কর (Income Tax) জমা দেন, তাদের এই সুবিধা দেওয়া হবে না।

আপনার যোগ্যতা কীভাবে চেক করবেন ?
অনলাইনে খুব সহজেই আপনি আপনার নাম তালিকায় আছে কি না দেখে নিতে পারেন:

১ PMJAY-এর অফিসিয়াল পোর্টালে (beneficiary.nha.gov.in) যান।

২ আপনার মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করুন।

৩ আপনার রাজ্য নির্বাচন করুন ও আধার কার্ড নম্বর বা রেশন কার্ড (NFSA) নম্বর দিয়ে সার্চ করুন।

৪ তালিকায় নাম থাকলে আপনি সেখান থেকেই ই-কেওয়াইসি (e-KYC) করে কার্ড ডাউনলোড করতে পারবেন।

এই ক্ষেত্রে কী কী প্রয়োজনীয় নথিপত্র লাগবে
আবেদন করার সময় যে তথ্য বা নথিপত্রগুলি সঙ্গে রাখা জরুরি:

১ এই ক্ষেত্রে আধার কার্ড আবশ্যক।

২ আপনার পরিচয়পত্র (ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স)।

৩ ঠিকানার প্রমাণপত্র (যেমন বিদ্যুৎ বিল বা পাসপোর্ট)।

৪ পরিবারের সকল সদস্যদের নাম এবং তাঁদের আধার নম্বর।

৫ ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য।

৬ আয় ও জাতিগত শংসাপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।

আরও পড়ুন : আপনি কি আয়ুষ্মান ভারতের ৫ লাখের বিমা পাওয়ার যোগ্য ? রাজ্যে কারা পাবেন ; কারা পাবেন না ?

Frequently Asked Questions

আয়ুষ্মান ভারত প্রকল্প কবে চালু হয়েছিল?

আয়ুষ্মান ভারত প্রকল্প ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাঁচি থেকে চালু করেছিলেন। এটি বর্তমানে বিশ্বের অন্যতম বৃহত্তম স্বাস্থ্য বিমা প্রকল্প।

কারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন না?

যাদের পাকা বাড়ি, টু-হুইলার, থ্রি-হুইলার বা ফোর-হুইলার আছে, সরকারি চাকরিজীবী বা মাসে ১০,০০০ টাকার বেশি আয় করেন, কিষাণ ক্রেডিট কার্ডের লিমিট ৫০,০০০ টাকার উপরে, অথবা আয়কর জমা দেন, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না।

কীভাবে আয়ুষ্মান ভারত প্রকল্পের যোগ্যতা পরীক্ষা করা যায়?

PMJAY-এর অফিসিয়াল পোর্টালে (beneficiary.nha.gov.in) গিয়ে মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করে রাজ্য নির্বাচন করুন। এরপর আধার কার্ড বা রেশন কার্ড নম্বর দিয়ে সার্চ করে আপনার নাম তালিকায় আছে কিনা দেখতে পারেন।

আয়ুষ্মান ভারত কার্ড করার জন্য কী কী নথিপত্র প্রয়োজন?

আধার কার্ড, পরিচয়পত্র (ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স), ঠিকানার প্রমাণপত্র (বিদ্যুৎ বিল বা পাসপোর্ট), পরিবারের সকল সদস্যের নাম ও আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এবং আয় ও জাতিগত শংসাপত্র (প্রযোজ্য ক্ষেত্রে) প্রয়োজন।

সেরা শিরোনাম

8th Pay Commission : বেসিক পে ৫০,০০০ হলে ৯ লাখ টাকা পাবেন এরিয়ার ? অষ্টম বেতন কমিশনে কীভাবে হবে হিসেব ?
বেসিক পে ৫০,০০০ হলে ৯ লাখ টাকা পাবেন এরিয়ার ? অষ্টম বেতন কমিশনে কীভাবে হবে হিসেব ?
RBI Repo Rate: রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, উৎসবের মরশুমে বড় ধাক্কা, গাড়ি-বাড়ির ঋণে সুদের হার বাড়তে পারে
রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, উৎসবের মরশুমে বড় ধাক্কা, গাড়ি-বাড়ির ঋণে সুদের হার বাড়তে পারে
How Much To Invest: আপনার বেতন কত হলে, মাসে কত টাকার SIP করবেন? এর জন্য রয়েছে দারুণ একটা নিয়ম
আপনার বেতন কত হলে, মাসে কত টাকার SIP করবেন? এর জন্য রয়েছে দারুণ একটা নিয়ম
Investments: ৫ বছর ধরে একই SIP-তে বিনিয়োগ! মিউচুয়াল ফান্ড বদলানোর সঠিক সময় কখন?
৫ বছর ধরে একই SIP-তে বিনিয়োগ! মিউচুয়াল ফান্ড বদলানোর সঠিক সময় কখন?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget