Post Office Schemes : ১০ বছরে পাবেন ২৫ লাখ, ঝুঁকিহীন বিনিয়োগের স্কিম রয়েছে পোস্ট অফিসে, জানুন পুরো অঙ্ক
Post Offce Schemes: ১০ বছরে পোস্ট অফিসের এই স্কিমে পাবেন ২৫ লাখ টাকা। জেনে নিন, কোন স্কিম আপনাকে দিচ্ছে এই ঝুঁকিহীন রিটার্ন।

Investment Plan : স্টক মার্কেটে ভয় থাকলে আপনিও নিতে পারেন পোস্ট অফিসের (Post Office Schemes) এই স্কিমে বিনিয়োগের (Investment) সুবিধা। এখানে নিশ্চিত রিটার্নের পাশাপাশি আপনি পাবেন সরকারি নিরাপত্তা। ১০ বছরে পোস্ট অফিসের এই স্কিমে পাবেন ২৫ লাখ টাকা। জেনে নিন, কোন স্কিম আপনাকে দিচ্ছে এই ঝুঁকিহীন রিটার্ন।
কোন স্কিমে আপনি পাবেন অনেক সুবিধা
সরকারি এই স্কিমের নাম পোস্ট অফিস রেকারিং ডিপোজিট। এখানে প্রতি মাসে একটি নির্দিষ্ট টাকা রেকে বড় তহবিল গড়তে পারবেন আপনি। একবার এই স্কিমের মেয়াদ পূর্ণ হলে, আপনি আরও ৫ বছরের জন্য এই স্কিমের মেয়াদ বাড়াতে পারবেন।
এখন কত সুদ দিচ্ছে এই স্কিম
বর্তমানে পোস্ট অফিস রেকারিং ডিপোজিটে আপনি পাবেন বছরে ৬.৭ শতাংশ রিটার্ন। আপনি যদি এখানে ১৫ হাজার টাকা প্রতি মাসে রাখেন, তবে ৫ বছরে পাবেন ১০.৭ লাখ টাকা। তবে আপনি যদি ১০ বছরে ২৫ লাখ টাকার তহবিল গড়তে চান, তাহলে আপনার সুদের হার ও অ্যাকাউন্ট গ্রোথের বিষয়টি বুঝতে হবে।
কী এই পোস্ট অফিস আরডি স্কিম ?
১ এখানে ন্যূনতম বিনিয়োগের পরিমাণ ১০০ টাকা প্রতি মাস
২ তবে এখানে সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই।
৩ মেয়াদের সময়সীমা - ৫ বছর অর্থাৎ ৬০ মাস
৪ এখানে বছরে পাওয়া যায় ৬.৭ শতাংশ সুদ, যা প্রতি ত্রৈমাসিকে চক্রবৃদ্ধি হারে বা কম্পাউন্ড ইন্টারেস্টের হারে বৃদ্ধি পায়।
৫ নিয়ম অনুসারে আপনি এটি মেয়াদ ফুরোনোর পর ৫ বছর বৃদ্ধি করতে পারেন।
মাসে ১৫ হাজার টাকা রাখলে ৫ বছরে ১০.৭ লাখ টাকা কীভাবে পাবেন ?
| বিস্তারিত এখানে পাবেন | ৫ বছরে কত | ১০ বছরে কত |
| মাসিক বিনিয়োগ | ১৫,০০০ টাকা | ১৫,০০০ টাকা |
| পুরো বিনিয়োগের পরিমাণ | ৯,০০,০০০ টাকা | ১৮,০০,০০০ টাকা |
| সম্ভাব্য পুরো তহবিল | ১০.৭০ লাখ টাকা | ২৫.৬৩ লাখ টাকা |
| সম্ভাব্য সুদ থেকে পাওনা | ১.৭০ লাখ টাকা | ৭.৬৩ লাখ টাকা |
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, কোথাও বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন : ৫ লাখ রাখলে ১০ লাখ পাবেন, সরকারের রয়েছে এই ডবল করার স্কিম























