এক্সপ্লোর

RBI Bans Paytm ! নতুন গ্রাহক নিতে মানা, পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে রিজার্ভ ব্যাঙ্কের নিষেধাজ্ঞা

RBI Bans Paytm Payments Bank: নতুন গ্রাহক নিতে পারবে না Paytm Payments Bank। ডিজিটাল ব্যাঙ্কের ওপর নিষেধাজ্ঞা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে ব্যাঙ্কে তদারকির পরেই উঠতে পারে এই ব্যান।


RBI Bans Paytm Payments Bank: নতুন গ্রাহক নিতে পারবে না Paytm Payments Bank। ডিজিটাল ব্যাঙ্কের ওপর নিষেধাজ্ঞা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে ব্যাঙ্কে তদারকির পরেই উঠতে পারে এই ব্যান।

RBI On Paytm: পেটিএম নিয়ে কী বলছে রিজার্ভ ব্যাঙ্ক ?

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বিরুদ্ধে আইটি সিস্টেমে তদারকি নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। অবিলম্বে অডিট ফার্মকে দিয়ে আইটি সিস্টেমের অডিট করাতে বলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রেস বিজ্ঞপ্তিতে RBI বলেছে, "ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, 1949-এর ধারা 35A-এর অধীনে Paytm পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে৷ আরবিআই আজ তার ক্ষমতা প্রয়োগ করে, ব্যাঙ্কিং নিয়ন্ত্রণ আইন, 1949-এর ধারা 35A-এর অধীনে এই নির্দেশ দিয়েছে৷ Paytm Payments Bank Ltd-কে অবিলম্বে নতুন গ্রাহক নেওয়া বন্ধ করতে হবে।"

RBI Bans Paytm Payments Bank: বিবৃতিতে এই বলেই অবশ্য থেমে থাকেনি কেন্দ্রীয় ব্যাঙ্ক। পেটিএমকে তার আইটি সিস্টেমের বিস্তারিত অডিটের জন্য একটি আইটি অডিট ফার্ম নিয়োগ নির্দেশ দেওয়া হয়েছে৷ রিজার্ভ ব্যাঙ্ক (RBI) বলেছে, Paytm পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড এখন থেকে আর নতুন গ্রাহক নিতে পারবে না। তবে আইটি-র রিপোর্ট পর্যালোচনা করার পরে আরবিআই-এর অনুমতি পেলেই পুরোনো কাজ চালু করা যাবে। প্রেস নোটে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ব্যাঙ্কে কিছু বিষয় তাদের উদ্বেগে রেখেছে। সেই কারণেই অবিলম্বে অডিটের নির্দেশ দেওয়া হয়েছে। 

RBI On Paytm:  2016-র অগাস্টে রেজিস্টার্ড হয়েছিল Paytm Payments Bank। পরে 2017-র মে মাসে নয়ডায় একটি শাখা থেকে আনুষ্ঠানিকভাবে তার কাজ শুরু করে এই ব্যাঙ্ক। দেশের ব্যাঙ্কিং ব্যানের অতীত বলছে,  2020 সালের ডিসেম্বরে প্রায় একই কাজ করেছিল আরবিআই। সেবার এইচডিএফসি ব্যাঙ্ককে নতুন ডিজিটাল পণ্য বা পরিষেবা চালুর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। প্রযুক্তিগত সমস্যাগুলি সমাধান না করা পর্যন্ত নতুন ক্রেডিট কার্ড ইস্যু করতে বাধা দিয়েছিল RBI।

আরও পড়ুন : LIC Policy ALert: প্রতারকদের হাতে টাকা দিচ্ছেন ? এই নামে কোনও পলিসি নেই LIC-র

আরও পড়ুন: SBI Recruitment 2022: স্টেট ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ, জেনে নিন আবেদনের শেষ তারিখ

 

সেরা শিরোনাম

Bank Holidays : আগামী সপ্তাহে ৪দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, ব্রাঞ্চে গিয়ে কাজ হবে না, রইল পুরো লিস্ট
আগামী সপ্তাহে ৪দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, ব্রাঞ্চে গিয়ে কাজ হবে না, রইল পুরো লিস্ট
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
LIC Policy: LIC এনেছে দারুণ পলিসি, ১০ লাখ টাকা লাইফ কভার, ৮০,০০০ টাকা বছরে, ১০০ বছর পর্যন্ত কী কী সুবিধা ?  
LIC এনেছে দারুণ পলিসি, ১০ লাখ টাকা লাইফ কভার, ৮০,০০০ টাকা বছরে, ১০০ বছর পর্যন্ত কী কী সুবিধা ?  
Sukanya Samriddhi Yojana: সুকন্যা সমৃদ্ধিতে ৫,০০০ টাকা মাসে রেখেও পেতে পারেন ২৮ লাখ, এখানে রইল হিসেব
সুকন্যা সমৃদ্ধিতে ৫,০০০ টাকা মাসে রেখেও পেতে পারেন ২৮ লাখ, এখানে রইল হিসেব

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget