এক্সপ্লোর

RBI Hikes Repo Rate : রেপো রেট বাড়াল RBI, পতন শেয়ার বাজারে

Repo Rate Increased : ৪০ বেসিস পয়েন্ট বেড়ে রেপো রেট হয়েছে ৪.৪০ শতাংশ

নয়া দিল্লি : রেপো রেট (Repo Rate) বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। ৪০ বেসিস পয়েন্ট বেড়ে রেপো রেট হয়েছে ৪.৪০ শতাংশ। এর জেরে বাড়ি, গাড়ির ঋণের সুদ আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে রেপো রেট বাড়তেই পতন শেয়ার বাজারে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, ২ থেকে ৪ মে-র মধ্যে সেন্ট্রাল ব্যাঙ্কের আর্থিক নীতি নির্ধারণকারী কমিটির এক বৈঠকে এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ধিত মুদ্রাস্ফীতি, ভৌগলিক-রাজনৈতিক উত্তেজনা, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং বিশ্বজুড়ে বিভিন্ন সামগ্রীর অভাবের দিকে নজর দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়গুলি ভারতীয় অর্থনীতিতে প্রভাব ফেলেছে। 

আজ প্রায় আধ ঘণ্টা সাংবাদিক বৈঠক করেন আরবিআই গভর্নর। সেখানে তিনি জানান, বিশ্বজুড়ে গমের ঘাটতি দেখা দিয়েছে। যা দেশে গমের দামে প্রভাব ফেলেছে। এর ফলে খাদ্য মূল্যস্ফীতি বেশি থাকবে বলে মনে করা হচ্ছে। যদিও আমদানি রয়েছে স্বস্তিজনক জায়গায়। এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে প্রধান উৎপাদনকারী দেশগুলি রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করায় ভোজ্য তেলের দাম বাড়তে পারে বলে তিনি জানান।

রেপো রেট, রিভার্স রেপো রেট কী-

বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে শীর্ষ ব্যাঙ্ক যে সুদের হারে স্বল্পমেয়াদি ঋণ দেয়, তাকেই বলে রোপে রেট। একই ভাবে, বাণিজ্যিক ব্যাঙ্কগুলি তাদের অতিরিক্ত টাকা রিজার্ভ ব্যাঙ্কে রেখে যে সুদ পায়, তাকে বলা হয় রিভার্স রেপো রেট। দু’মাস অন্তর বছরে ছ’বার এই রেপো রেটের হার বদলায়। ২০২২-’২৩ অর্থবর্ষের প্রথম দ্বিমাসিকে দুই ক্ষেত্রেই হার অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক।

এর আগে শক্তিকান্ত দাস জানিয়েছিলেন, ওমিক্রন প্রকোপের হ্রাস পাওয়ার পর অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হয়েছিল। কিন্তু ভূরাজনৈতিক টানাপড়েন চরমে ওঠায় পরিস্থিতির অবনতি হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ইউরোপ জুড়ে যে সঙ্কট নেমে এসেছে, তাতে বৈশ্বিক অর্থনীতিতে ধস নামতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সেরা শিরোনাম

SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
Post Office Investment: ৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
8th Pay Commission : ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কার কত বেতন বাড়বে, অষ্টম বেতন কমিশন জানাবে কবে খবর ?
২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কার কত বেতন বাড়বে, অষ্টম বেতন কমিশন জানাবে কবে খবর ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কের FD-তে কমল সুদের হার, এখন টাকা রাখলে কত পাবেন ?
স্টেট ব্যাঙ্কের FD-তে কমল সুদের হার, এখন টাকা রাখলে কত পাবেন ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget