এক্সপ্লোর

Vaishali Dalmiya: মাঝরাতে হঠাৎ কেঁপে উঠল বাড়ি, বাগানে পড়ে ডেলা ডেলা আগুন! হামলার অভিযোগ BJP নেত্রী বৈশালী ডালমিয়ার

Kolkata News: কেন হামলা হল, তা বুঝতে পারছেন না বলে জানিয়েছেন বৈশালী। কারও সঙ্গে শত্রুতা নেই বলে জানিয়েছেন তিনি। 

কলকাতা: বেহালায় বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়ির লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। গতকাল রাত পৌনে ১২টা নাগাদ বাড়ির পাঁচিলে বোমা ছোড়ে দুষ্কৃতীরা, দাবি বৈশালীর। বাইকে চেপে এসে বোমা ছোড়ার অভিযোগ। ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন বৈশালী। কিন্তু কেন হামলা হল, তা বুঝতে পারছেন না বলে জানিয়েছেন বৈশালী। কারও সঙ্গে শত্রুতা নেই বলে জানিয়েছেন তিনি। (Vaishali Dalmiya)

বৈশালীর দাবি, শনিবার রাত ১১টা বেজে ৪০ মিনিট নাগাদ বাড়ির বারান্দায় বসেছিলেন তিনি। হঠাৎ বিকট আওয়াজে কেঁপে ওঠে বাড়ি। আতঙ্কিত হয়ে পড়েন তিনি। এর পর নিরাপত্তারক্ষীদের কাছে খোঁজ নিতে গেলে, নিজেও দেখতে পান আগুনের ফুলকি। বৈশালী কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষী পান। বিষয়টি খতিয়ে দেখে জানা যায়, দুষ্কৃতীরা বাড়ির পাঁচিল লক্ষ্য করে বোমা ছুড়ে গিয়েছে। আগুন ঝরছে বাড়ির ভিতরও। (Kolkata News)

বৈশালী জানিয়েছেন, দুই যুবক মোটর সাইকেলে চেপে এসে বোমা ছোড়ে। কিন্তু কী কারণে এই হামলা? বৈশালী জানিয়েছেন, কারণ বুঝতে পারছেন না তিনি। কারণ সাম্প্রতিক অতীতে কারও সঙ্গে কোনও গন্ডগোল নেই তাঁর। এই মুহূর্তে রাজনৈতিক কোনও কর্মসূচিও নেই তাঁর। ২০২১ সালে যখন বিজেপি-তে যোগদান করেন, সেই সময় ছেলের উপর হামলা হয়। কিন্তু তার পর থেকে কিছু ঘটেনি।

সংবাদমাধ্যমে বৈশালী বলেন, "বারান্দায় বসে ছেলের সঙ্গে কথা বলছি। হঠাৎ এমন আওয়াজ হল, আমি ভাবলাম ভূমিকম্প হয়ে বাড়িটা বোধহয় পড়ে গেল বা পিছনেই বাজ পড়ল। ঘুরে দেখি ডেলা ডেলা আগুন পড়ে বাগানের ভিতরে। এমন সিনেমায় দেখেছি যে বিস্ফোরণ ঘটছে। জায়গাটা পুরো কমলা হয়ে গেল। প্রতিবেশীরাও বেরিয়ে আসেন। পাড়ার দুই ছেলে দেখেছে, দু'জন বাইকে চেপে এসেছিল। পুলিশ এসে ছবি তুলে নিয়ে গিয়েছে।"

বিষয়টি নিয়ে ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন বৈশালী। জানিয়েছে, খবর পেয়ে পুলিশ তাঁর বাড়িতেও এসেছিল। তবে তার বাইরে কোনও ভূমিকা নেই পুলিশের। বাড়ির সিসিটিভি ক্যানেরা থেকে ফুটেজ সংগ্রহের কাজে হাত দিয়েছেন বৈশালী। ওই ফুটেজ পুলিশের হাতেও তুলে দেবেন তিনি, যাতে অভিযুক্তদের চিহ্নিত করা যায়, তদন্তে আসল সত্য বেরিয়ে আসে। বেহালা চৌরাস্তার কাছেই বাড়ি বৈশালীর। সেখানে এমন ঘটনা ঘটল কী করে, পুলিশের নজরদারি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ঠাকুরপুকুর থানা বিষয়টি খতিয়ে দেখছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Academy Of Fine Arts: পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget