এক্সপ্লোর

Phone Security Tips : কীভাবে ফিরে পেতে পারেন আপনার চুরি যাওয়া ফোন, এই অ্যাপ নেয় বড় ভূমিকা

Smartphone Using Tips : এই অ্যাপে আপনি চুরি বা হারিয়ে যাওয়া ফোন সম্পর্কে রিপোর্ট করতে পারবেন। পাশাপাশি অনেক ক্ষেত্রে আপনার চুরি যাওয়া ফোন খুঁজে দেয় এই অ্যাপ।

Smartphone Using Tips : বর্তমানে আপনার স্মার্টফোন কেবল কল করার জন্য ব্যবহার করা হয় না। এতে ব্যক্তির ব্য়াঙ্কের গোপন নথি থেকে শুরু করে UPI ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে। তাই একবার ফোন চুরি বা হারিয়ে গেলে চিন্তা বাড়ে আপনার। সেই ক্ষেত্রে ভারত সরকার নিয়ে এসেছে একটি অ্য়াপ ও পোর্টাল, যা আপনাকে এই সমস্যার থেকে মুক্তি দেবে। এই অ্যাপে আপনি চুরি বা হারিয়ে যাওয়া ফোন সম্পর্কে রিপোর্ট করতে পারবেন। পাশাপাশি অনেক ক্ষেত্রে আপনার চুরি যাওয়া ফোন খুঁজে দেয় এই অ্যাপ। জেনে নিন, কীভাবে কাজ করে সঞ্চার সাথী অ্যাপ (Sanchar Saathi App)। 

কী এই সঞ্চার সাথী ?
ডিপার্টমেন্ট অফ টেলি কমিউনিকেশন (DOT) -এর উদ্য়োগে তৈরি করা হয়েছে এই অ্যাপ। মোবাইল ব্যবহারকারীদের সুরক্ষিত রাখতে ও একই জায়াগায় অনেক পরিষেবা দিতে এই ব্যবস্থা করা হয়েছে। চুরি বা হারিয়ে যাওয়া স্মার্টফোনের অবস্থান ও এর অপব্যবহার রুখতেই এই উদ্যোগ নিয়েছে সরকার। এই অ্য়াপে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এর IMEI নম্বর। এই সংখ্যার মাধ্যমেই ফোনকে কোনও নেটওয়ার্কে সনাক্ত করতে পারে অ্যাপ।

কোন ফোন চুরি হলে কীভাবে বল্ক করবেন ?
আপনার ফোন চুরি বা হারিয়ে গেলে সঙ্গে সঙ্গে তা প্রতারকদের হাত থেকে রক্ষা করতে পারেন। সেই ক্ষেত্রে সঞ্চার সাথী পোর্ট বা অ্যাপের CEIR (Central Equipment Identity Register) সিস্টেমে রেজিস্টার করুন। এই বল্ক করতে গিয়ে আপনাকে মোবাইলের IMEI নম্বর, ফোন সম্পর্কিত তথ্য় ও পুলিশে দায়ের করা অভিযোগ জমা দিতে হবে। একবার আপনার তরফ থেকে ফোন ব্লকের অনুরোধ গেলেই সেই টেলিকম নেটওয়ার্কে IMEI নম্বর ব্লক করে দেওয়া হবে। যার অর্থ, চোর বা প্রতারকরা ওই ফোনে অন্য় সিম ঢোকালেও তা কাজ করবে না। 

কীভাবে আমার ফোন খুঁজে পাব ?
মনে রাখবেন , সঞ্চার সাথী আপনাকে ব্যক্তিগতভাবে খুঁজে বাড়িতে গিয়ে ফোন দিয়ে আসবে না। Central Equipment Identity Register সিস্টেম ও পুলিশ এই ক্ষেত্রে একটা বড় ভূমিকা গ্রহণ করে। কোনওভাবে কোনও ব্যক্তি আপনার ফোনে বনতুন সিম কার্ড ঢুকিয়ে তা ব্যবহার করে, তার লোকেশন খুঁজে বের করবে এজেন্সি। এরপর ফোন খুঁজে পেলেই আপনি CEIR মাধ্য়মে তা আনব্লক করার অনুরোধ পাঠাতে পাবেন। 

ফোন চুরি গেলে কী করবেন ?
একবার আপনার ফোন হারিয়ে গেলে সবার আগে গোপন ডেটা সুরক্ষিত রাখার ব্যবস্থা করুন। সেখানে ব্যাঙ্কিং অ্য়াপ, UPI ও গুরুত্বপূর্ণ অ্য়াকাউন্টগুলির পাসওয়ার্ড পরিবর্তন করুন। এই বিষয়ে সেই প্রতিষ্ঠানগুলিকে পাঠান। এরপর, ফোন চুরি বা হারানোর বিষয়ে থানায় একটি রিপোর্ট বা অভিযোগ দায়ের করুন। সবশেষে, আইএমইআই (IMEI) নম্বর ও প্রয়োজনীয় নথিপত্রসহ 'সঞ্চার সাথী' বা সিইআইআর (CEIR)-এর কাছে ফোনটি ব্লক করার জন্য অনুরোধ জানান।

কীভাবে IMEI নম্বর খুঁজে বের করবেন ?
আপনার কাছে যদি ফোন নাও থাকে তাও IMEI নম্বর বের করতে পারবেন। এটা ফোনের বক্স, বিল বা অনেক সময় পুরনো ডিভাইস রেকর্ডের মধ্য়ে থাকতে পারে। মনে রাখবেন ডুয়াল সিম ফোনে একের বেশি IMEI নম্বর থাকতে পারে। তাই সব IMEI নম্বর আগে থেকেই কোনও জায়গায় সেভ করে রাখতে পারেন, বা ছবি তুলে রাখতে পারেন।  

আরও পড়ুন : অবসরের পরে বেতনের মতো আয়, বছরে ১ লাখ টাকা, LIC-র রয়েছে এই পলিসি

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Motor Vehicles Act: বৈধ ইনস্যুব়্যান্স না থাকলে ১০০০০ টাকা ফাইন, টোলপ্লাজ়ায় বিশেষ প্রযুক্তি বসানোর ভাবনা, প্রস্তুতি শুরু
বৈধ ইনস্যুব়্যান্স না থাকলে ১০০০০ টাকা ফাইন, টোলপ্লাজ়ায় বিশেষ প্রযুক্তি বসানোর ভাবনা, প্রস্তুতি শুরু
Sukanya Samriddhi Yojana: সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?
সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?
UPI Service Shut Down : ৪৫ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের UPI সার্ভিস, কোনও লেনদেন করা যাবে না
৪৫ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের UPI সার্ভিস, কোনও লেনদেন করা যাবে না
EPFO WhatsApp Service: প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ
প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ
Advertisement

ভিডিও

Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?
Municipal Corporation Election: কলকাতা পুরসভার ভোট নিয়ে আগামী সোমবার শুনানি হতে পারে Supreme Court-এ
Abhishek Banerjee PA | সব মামলার তদন্ত স্থগিত চেয়ে আবেদন সুমিতের, কী জানাল Calcutta High Court?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget