এক্সপ্লোর

SBI Annuity Deposit: মাসে পাবেন দারুণ রিটার্ন, স্টেট ব্যাঙ্কের এই স্কিমে করতে হবে একবার বিনিয়োগ

SBI Scheme: নাগরিকদের আর্থিক সুরক্ষার সঙ্গে ভাল রিটার্ন দিতে উদ্যোগ নিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। এই ব্যাঙ্কের স্কিমে একবার টাকা রেখে মাসে-মাসে পেতে পারেন দারুণ রিটার্ন।

SBI Scheme: নাগরিকদের আর্থিক সুরক্ষার সঙ্গে ভাল রিটার্ন দিতে উদ্যোগ নিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। এই ব্যাঙ্কের স্কিমে একবার টাকা রেখে মাসে-মাসে পেতে পারেন দারুণ রিটার্ন। জেনে নিন কী রয়েছে এই বিশেষ স্কিমে। 

SBI Annuity Deposit: কেন ঝুঁকি নেই এই স্কিমে ?
ভারতে বেশিরভাগ মানুষ স্টক ও ক্রিপ্টোকারেন্সির মতো ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগ করতে চান না। সেই ক্ষেত্রে ঝুঁকি ছাড়াই নিরাপদ ভবিষ্যৎ দিতে বিভিন্ন স্কিম অফার করে দেশের সর্ববৃহৎ পাবলিক সেক্টর ব্যাঙ্ক SBI। ভারতীয়রা বিশেষত প্রবীণ নাগরিক ও মধ্যবিত্ত তাদের অর্থ সঞ্চয় স্কিমগুলিতে রাখতে পছন্দ করেন, যেখানে বাজারের পরিস্থিতির সঙ্গে টাকা পরিবর্তিত হয় না। সম্প্রতি নাগরিকদের সেই চাহিদার কথা মাথায় রেখে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআই বার্ষিক আমানত স্কিম (SBI Annuity Deposit)চালু করেছে।

SBI Annuity Deposit: এসবিআই বার্ষিক আমানত স্কিম কী
এসবিআই বার্ষিক আমানত স্কিম এমন একটি স্কিম যার মাধ্যমে গ্রাহকরা এককালীন অর্থ বিনিয়োগ করে মাসিক আয় করতে পারবেন। এই স্কিমের মাধ্যমে গ্রাহকের এককালীন জমা টাকা পরবর্তীকালে তাঁদের সুদের সঙ্গে প্রতি মাসে সমপরিমাণে দেওয়া হয়। এই ক্ষেত্রে বিনিয়োগকারী মাসে কত টাকা করে চান, তার ওপর ভিত্তি করে তাঁকে এককালীন টাকা দিতে হবে। পেমেন্ট মাসের শেষ তারিখে শুরু হয়। যদি কোনও কারণে সেই মাসে ২৯,৩০, ৩১ তারিখ না থাকে তাহলে পরবর্তী মাসের ১ তারিখ টাকা দেওয়া হবে আমানতকারীকে।  

SBI Annuity Deposit: এসবিআই বার্ষিক আমানত স্কিমের বৈশিষ্ট্য
- এসবিআই গ্রাহকরা 36, 60, 84 বা 120 মাসের আমানতের মেয়াদে এই স্কিমটি পেতে পারেন। এরপরই তারা রিটার্ন পেতে শুরু করবেন।
- এসবিআই বার্ষিক আমানত স্কিম ব্যাঙ্কের সব শাখায় পাওয়া যায়। চাইলে এক শাখা থেকে অন্য শাখায় স্কিম ট্রান্সফার করতে পারেন।
-  এই ক্ষেত্রে ন্যূনতম মাসিক আমানতের পরিমাণ হতে হবে ১০০০টাকা। এর মানে 3 বছরের স্কিমের জন্য একজন গ্রাহককে কমপক্ষে 36,000 
টাকা জমা দিতে হবে। তবেই তিনি মাসে ১০০০টাকা পাবেন। আমানতের পরিমাণের কোন ঊর্ধ্বসীমা নেই।
- এসবিআই বার্ষিক আমানত স্কিমের আওতায় 15 লক্ষ টাকা পর্যন্ত 'প্রিম্যাচিওর পেমেন্ট' অনুমোদন করে।  
- এই ক্ষেত্রে সুদের হার স্থায়ী আমানতের সমান দেওয়া হয়। সেখানে সাধারণ ও প্রবীণ নাগরিকদের সুদের হার এক রাখা হয়েছে। 
- বিশেষ ক্ষেত্রে বার্ষিক পরিমাণের 75 শতাংশ পর্যন্ত ওভারড্রাফ্ট বা ঋণ দেওয়া যেতে পারে। 

- এসবিআই বার্ষিক আমানত স্কিমের অধীনে টার্ম ডিপোজিটের পরিবর্তে ইউনিভার্সাল পাসবুক ইস্যু করা হয়।

- নাবালক সহ সব গ্রাহক এই সুবিধা পেতে পাবেন। 
-NRO ও NRE গ্রাহক এসবিআই বার্ষিক আমানত স্কিমের সুবিধা গ্রহণ করতে পারবেন না।

আরও পড়ুন : LIC Jeevan Mangal Plan: প্রিমিয়ামের পুরো টাকা ফেরত মেয়াদ শেষের পর, LIC-র এই পলিসিতে বাম্পার বেনিফিট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Railway Recruitment : ১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
Post Office RD : ব্যাঙ্কের থেকেও বেশি ইন্টারেস্ট এই সরকারি RD স্কিমে, আপনি পাবেন কত সুদ ? জেনে নিন
ব্যাঙ্কের থেকেও বেশি ইন্টারেস্ট এই সরকারি RD স্কিমে, আপনি পাবেন কত সুদ ? জেনে নিন
Jaggery Buying Tips: চিনি থেকে বাঁচতে গুড় কিনছেন ? ঘরেই ধরে ফেলতে পারেন ভেজাল গুড়ের মিশ্রণ
চিনি থেকে বাঁচতে গুড় কিনছেন ? ঘরেই ধরে ফেলতে পারেন ভেজাল গুড়ের মিশ্রণ
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা

ভিডিও

Samik Bhattacharya: 'সারা ভারতবর্ষের জাতীয়তাবাদী মানুষ ভারতবর্ষকে শ্রেষ্ঠ আসনে দেখতে চায় : শমীক
Nandigram News: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামের বিধায়ক কার্যালয়ের নাম নেতাজির নামে
RSS News: 'সারা বিশ্বে ভারতকে শ্রেষ্ঠ দেশ হিসেবে তুলে ধরতে হবে', বার্তা দত্তাত্রেয় হোসাবালের
Nadia News: তৃণমূল নেতার বাড়ির কাছে ফাটল বোমা, বিস্ফোরণে জখম ২ | ABP Ananda Live
Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget