এক্সপ্লোর

SBI Recruitment : স্টেট ব্যাঙ্কে বড় নিয়োগ, ৭,১৫০ শূন্যপদে শিক্ষানবীশ নেবে ব্যাঙ্ক, রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ল

SBI Apprentice Recruitment 2026 : যে সমস্ত চাকরিপ্রার্থী এখনও আবেদন করতে পারেননি, তাঁদের জন্য এটি একটি বড় সুযোগ।

SBI Apprentice Recruitment 2026 : চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দেরি হয়ে থাকলে এবারও পাবেন সুযোগ। নতুন করে চাকরির রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(SBI)। সেই ক্ষেত্রে এসবিআই শিক্ষানবীশ (Apprentice) পদে আপনিও আবেদন করতে পারেন।

কত পদে হবে নিয়োগ

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে,SBI Apprentice শূন্যপদ ২০২৬-এর নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। মোট ৭,১৫০টি শূন্যপদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে। যে সমস্ত চাকরিপ্রার্থী এখনও আবেদন করতে পারেননি, তাঁদের জন্য এটি একটি বড় সুযোগ।

আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনের শেষ তারিখ বাড়িয়ে ১৫ জুন, ২০২৬ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা SBI-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

শূন্যপদের বিবরণ
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৭,১৫০ জন শিক্ষানবীশ বা অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে।

প্রয়োজনীয় যোগ্যতা ও বয়সসীমা
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিভাগে স্নাতক (Graduate) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা: ১ এপ্রিল, ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ, প্রার্থীর জন্ম ২ এপ্রিল, ১৯৯৮ থেকে ১ এপ্রিল, ২০০৬ সালের মধ্যে হতে হবে (উভয় দিনই অন্তর্ভুক্ত)।

বয়সের ছাড়: ২৮ বছরের এই সর্বোচ্চ বয়সসীমা সাধারণ (UR) এবং আর্থিক অনগ্রসর (EWS) শ্রেণীর প্রার্থীদের জন্য প্রযোজ্য। তবে সরকারি নিয়ম অনুযায়ী তপশিলি জাতি (SC), তপশিলি উপজাতি (ST), ওবিসি (OBC) এবং বিশেষভাবে সক্ষম (PwBD) প্রার্থীরা সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবেন।

কীভাবে হবে প্রার্থী বাছাই 
যোগ্য প্রার্থীদের দুটি ধাপের মাধ্যমে নির্বাচন করা হবে

১. অনলাইন লিখিত পরীক্ষা : এই পরীক্ষায় জেনারেল ও ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড, রিজনিং এবিলিটি এবং কম্পিউটার অ্যাপ্টিটিউড-এর ওপর প্রার্থীদের যাচাই করা হবে।

২. স্থানীয় ভাষার দক্ষতা পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের নির্দিষ্ট স্থানীয় ভাষার দক্ষতা পরীক্ষা (Local Language Test) দিতে হবে। তবে যে সমস্ত প্রার্থীরা মাধ্যমিক (Class 10) বা উচ্চমাধ্যমিক (Class 12) স্তরে স্থানীয় ভাষা নিয়ে পড়াশোনা করেছেন এবং তার নথিপত্র দেখাতে পারবেন, তাঁদের এই ভাষা পরীক্ষা থেকে অব্যাহতি দেওয়া হবে।

স্টাইপেন্ড ও ট্রেনিং পিরিয়ড:
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের SBI-এর নিয়ম অনুযায়ী নির্দিষ্ট মেয়াদের জন্য শিক্ষানবিশ হিসেবে প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ চলাকালীন প্রার্থীরা প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্কের স্টাইপেন্ড (Stipend) পাবেন। তবে মনে রাখবেন, এটি কোনো স্থায়ী চাকরি নয়। প্রশিক্ষণ শেষে স্টেট ব্যাঙ্কে স্থায়ী নিয়োগের কোনো নিশ্চয়তা দেওয়া হবে না। এছাড়া শিক্ষানবিশরা স্থায়ী কর্মীদের মতো মহার্ঘ ভাতা (DA), বাড়ি ভাড়া ভাতা (HRA), পিএফ বা মেডিকেল সুবিধার মতো অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন না।

আরও পড়ুন : ১৫ জুনের মধ্যে চাকরি যাবে ৩০,০০০ কর্মীর, এই কোম্পানি করছে ছাঁটাই 

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Corporate FD Rate : ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?
ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?
Bank Fd Rates Post Tax : ফিক্সড ডিপোজিটে ৬ শতাংশ সুদ দেখালেও হাতে কত আসে ? SBI, HDFC ব্যাঙ্কে কর কেটে কত পাবেন আপনি ?
ফিক্সড ডিপোজিটে ৬ শতাংশ সুদ দেখালেও হাতে কত আসে ? SBI, HDFC ব্যাঙ্কে কর কেটে কত পাবেন আপনি ?
Pension Calculator: বেসরকারি কোম্পানিতে ২৫,০০০ বেতন হলে কত পেনশন পাবেন ? ২৫ বছর পরে হাতে আসবে কত ?
বেসরকারি কোম্পানিতে ২৫,০০০ বেতন হলে কত পেনশন পাবেন ? ২৫ বছর পরে হাতে আসবে কত ?
SBI Customer Alert : বাজারে এবার নতুন প্রতারণার ফাঁদ, 'জাম্পড ডিপোজিট স্ক্যাম' নিয়ে সতর্ক করল SBI
বাজারে এবার নতুন প্রতারণার ফাঁদ, 'জাম্পড ডিপোজিট স্ক্যাম' নিয়ে সতর্ক করল SBI

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget