এক্সপ্লোর

SBI Account: SBI-তে সেভিংস অ্যাকাউন্ট আছে ? এই সুবিধে আর পাবেন না; নিয়ম বদলেছে ব্যাঙ্ক

SBI Rule: স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে তাদের গ্রাহকদের ইমেলে জানানো হয়েছে যে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে অটো সুইপ ফেসিলিটির জন্য ন্যূনতম থ্রেশোল্ড সীমা ৩৫ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৫০ হাজার টাকা।

SBI Auto-Sweep: দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সেভিংস অ্যাকাউন্টের এই সুবিধে আর পাওয়া যাবে গ্রাহকদের জন্য। ব্যাঙ্কের (SBI Account) তরফে জানানো হয়েছে যে তাদের অটো সুইপ ফেসিলিটি আগে যেখানে ৩৫ হাজার টাকার জন্য পাওয়া যেত, সেই সীমা এবার বাড়িয়ে করা হয়েছে ৫০ হাজার টাকা পর্যন্ত। অটো সুইপ (SBI Auto-sweep) সুবিধের জন্য ন্যূনতম থ্রেশোল্ডের সীমা বাড়ানো হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জন্য।

স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে তাদের গ্রাহকদের ইমেলে জানানো হয়েছে যে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে অটো সুইপ ফেসিলিটির জন্য ন্যূনতম থ্রেশোল্ড সীমা ৩৫ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৫০ হাজার টাকা। অতএব পরবর্তী মাল্টি অপশন ডিপোজিট ৫০ হাজার টাকা থেকে শুরু হবে।

কী বদল হবে এতে

মাল্টি-অপশন ডিপোজিট (MOD) সুবিধা হল আপনার সঞ্চয় বা চলতি অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত এক ধরনের স্থায়ী আমানত। যখন আপনার সেভিংস অ্যাকাউন্টের আমানতের অঙ্ক একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করে তখন সেই সীমার উপরে থাকা অতিরিক্ত পরিমাণের টাকা একটি মাল্টি অপশন ডিপোজিটে পরিণত হয়, এতে বেশি সুদ পাওয়া যায়। সেভিংসের ধার্য সুদের হারে নয়, স্থায়ী আমানতের জন্য ধার্য সুদের হার প্রভাব ফেলে এই অতিরিক্ত আমানতের উপরে।

যদি কোনও গ্রাহকের সেভিংস অ্যাকাউন্টে থাকা ব্যালান্স ডেবিট ম্যান্ডেট মেনে চলার জন্য পর্যাপ্ত না হয়, তাহলে এসবিআই এমওডি স্কিম থেকে আংশিক বা সম্পূর্ণ অর্থ তাদের অ্যাকাউন্টে ফেরত পাঠাবে। মাল্টি অপশন ডিপোজিটের মাধ্যমে ব্যাঙ্কের তরফে গ্রাহকদের উচ্চ সুদের হারের সুবিধে দেওয়া হবে। এই নিয়মে স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত তহবিল টার্ম ডিপোজিটে পরিণত হয়ে যায়।

এই মাল্টি অপশন ডিপোজিটের সুদ মূলত ত্রৈমাসিক বা চক্রবৃদ্ধি হিসেবে ধার্য করা হয়। এই এমওডি আগাম মেয়াদের আগে তুলে নিলে নির্দিষ্ট অঙ্কের টাকা ব্যাঙ্ক গ্রাহককে দিয়ে দেয়, আর যে সময়ের জন্য এই এমওডি সক্রিয় ছিল সেই সময়ের জন্য ধার্য সুদ জরিমানা কেটে দেওয়া হয়। আর বাকি আমানত থেকে গ্রাহক মূল হারে সুদ পেতে থাকে, একইসঙ্গে প্রযোজ্য টিডিএসও কেটে নেওয়া হয়।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে শুধু স্যালারি অ্যাকাউন্টহোল্ডার সমস্ত রেল কর্মীরা এখন থেকে কোনও প্রিমিয়াম ছাড়াই বা কোনও মেডিকেল টেস্ট ছাড়াই ১০ লক্ষ টাকার স্বাভাবিক মৃত্যু কভারেজ পাবেন এই বিমার অধীনে, প্রেস নোটে জানানো হয়েছে রেল মন্ত্রকের পক্ষ থেকে।

সেরা শিরোনাম

SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
Post Office Investment: ৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
8th Pay Commission : ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কার কত বেতন বাড়বে, অষ্টম বেতন কমিশন জানাবে কবে খবর ?
২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কার কত বেতন বাড়বে, অষ্টম বেতন কমিশন জানাবে কবে খবর ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কের FD-তে কমল সুদের হার, এখন টাকা রাখলে কত পাবেন ?
স্টেট ব্যাঙ্কের FD-তে কমল সুদের হার, এখন টাকা রাখলে কত পাবেন ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget