এক্সপ্লোর

SBI Strike Deferred : স্টেট ব্যাঙ্কের ধর্মঘট হচ্ছে না, ২৫-২৬ মে স্বাভাবিক থাকবে সব পরিষেবা

State Bank Strike Deferred : শুক্রবার স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)-র পক্ষ থেকে একটি গ্রাহক নির্দেশিকা জারি করে এই বিষয়ে জানানো হয়েছে।

State Bank Strike Deferred : স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে আপনার জন্য রয়েছে সুখবর। ব্যাঙ্কের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আগামী ২৫ ও ২৬ মে দেশজুড়ে যে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, তা স্থগিত করা হয়েছে। ফলে ওই দুই দিন দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সব শাখায় কাজকর্ম ও ব্যাঙ্কিং পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। শুক্রবার স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)-র পক্ষ থেকে একটি গ্রাহক নির্দেশিকা জারি করে এই বিষয়ে জানানো হয়েছে।

কী বলেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ?
আজ স্টেট ব্যাঙ্ক তাদের বিবৃতিতে জানিয়েছে, "অল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া স্টাফ ফেডারেশন (AISBISF) আগামী ২৫ এবং ২৬ মে যে ধর্মঘটের ডাক দিয়েছিল, তা আপাতত স্থগিত রাখা হয়েছে। আমাদের সব শাখা এই দিনগুলিতে স্বাভাবিকভাবে কাজ করবে। গ্রাহকরা সব নিয়মিত ব্যাঙ্কিং পরিষেবা পাবেন।"

কেন ডাকা হয়েছিল এই ধর্মঘট ?
কর্মীদের বেশ কিছু দীর্ঘদিনের অমীমাংসিত দাবিদাওয়া নিয়ে এই ধর্মঘট ডাকা হয়েছিল। ন্যাশনাল পেনশন স্কিমের (NPS) আওতায় পেনশন ম্যানেজার বাছার সিদ্ধান্ত নিতে দিতে হবে কর্মীদের। এই দাবি করেছেন কর্মীরা। এ ছাড়াও পেনশন-সংক্রান্ত সুবিধাতে সমতা ও সামগ্রিক চাকরির শর্তাবলির উন্নতি চেয়েছে ইউনিয়ন। এই দাবির মধ্যে রয়েছে পর্যাপ্ত কর্মী নিয়োগের বিষয়। শূন্য পদ পূরণের কথা বলা হয়েছে এই দাবিপত্রতে। অফিসে কাজের চাপ কমানোর দাবিও রয়েছে এই দাবিতে।  

এ ছাড়াও রয়েছে এই দাবিগুলি
কর্মীদের উন্নত পদোন্নতির নীতি নিয়েও বলা হয়েছে এই দাবিপত্রে। পাশাপাশি খেয়াল রাখতে বলা হয়েছে বদলি নীতি নিয়েও। কর্মীদের উন্নত অবসরকালীন সুবিধার বিষয়েও বলা হয়েছে এই দাবিপত্রে। এতে রাখা হয়েছে কর্মচারী কল্যাণ ও চাকরির নিরাপত্তা সংস্কারের বিষয়টিও।
উল্লেখ্য, স্থায়ী কর্মী নিয়োগ, পেনশন নীতি সংশোধন এবং আউটসোর্সিং বন্ধ করা সহ মোট ১৬ দফা দাবিতে অল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া স্টাফ ফেডারেশন (AISBISF)-এর পক্ষ থেকে এই দু'দিনের দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।

গ্রাহকরা পেলেন স্বস্তির বার্তা 
ধর্মঘটের জেরে মে মাসের শেষে টানা কয়েকদিন ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। বিশেষ করে মাসের শেষ সপ্তাহে টাকা তোলা, চেক ক্লিয়ারেন্স বা লোনের মতো জরুরি কাজ আটকে যাওয়ার চিন্তায় ছিলেন সাধারণ মানুষ। তবে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর ইউনিয়ন ধর্মঘট স্থগিত করায় স্বস্তিতে কোটি কোটি গ্রাহক। ২৫ ও ২৬ মে দেশের প্রতিটি এসবিআই শাখায় সাধারণ দিনের মতোই লেনদেন করা যাবে।

আরও পড়ুন : শেয়ার বাজারে ঝুঁকি ! স্টেট ব্যাঙ্কের এই স্কিমে ১ লক্ষ রাখলেই পাবেন ৬৪,২২৭ টাকা পর্যন্ত সুদ 

Advertisement

সেরা শিরোনাম

NPS Swasthya Pension Scheme : NPS গ্রাহকদের জন্য আসছে 'NPS Swasthya' পেনশন স্কিম, এক স্কিমে দুই সুবিধা
NPS গ্রাহকদের জন্য আসছে 'NPS Swasthya' পেনশন স্কিম, এক স্কিমে দুই সুবিধা
Financial Changes From 1 July : ১ জুলাই থেকে খরচ বাড়বে ! স্টেট ব্যাঙ্ক, পাসপোর্ট ছাড়াও বদলে যাচ্ছে এই ৫ আর্থিক নিয়ম 
১ জুলাই থেকে খরচ বাড়বে ! স্টেট ব্যাঙ্ক, পাসপোর্ট ছাড়াও বদলে যাচ্ছে এই ৫ আর্থিক নিয়ম 
Small Savings Schemes Interest : স্বল্প সঞ্চয়ের নতুন সুদের হার ঘোষণা, পিপিএফ, সুকন্যা সমৃদ্ধিতে এখন কত পাবেন ?  
স্বল্প সঞ্চয়ের নতুন সুদের হার ঘোষণা, পিপিএফ, সুকন্যা সমৃদ্ধিতে এখন কত পাবেন ?  
Best FD Interest : ৫ লাখ টাকার ১ বছরের FD করলে কোথায় বেশি সুদ, কোন ব্যাঙ্কে বেশি লাভ ? জেনে নিন হিসেব
৫ লাখ টাকার ১ বছরের FD করলে কোথায় বেশি সুদ, কোন ব্যাঙ্কে বেশি লাভ ? জেনে নিন হিসেব
Advertisement

ভিডিও

Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের
Debraj Chakraborty : ১৩০০ কোটি টাকার সম্পত্তি দেবরাজের? গ্রেফতারির পর বড় অভিযোগ তরুণজ্যোতির
Humayun Kabir : মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম', হুমায়ুনের বাড়িতে পুলিশ! ধরাল নোটিস
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget