এক্সপ্লোর

Smartphone Using Tips : প্রখর রোদে আপনার স্মার্টফোনেও হতে পারে বিস্ফোরণ, এই ৫ পরামর্শ মেনে চলুন

Summer Smartphone Using Tips:  এই গরমে আপনার স্মার্টফোনকে সুরক্ষিত রাখতে কী কী করতে হবে আপনাকে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • সরাসরি রোদ এড়িয়ে চলুন, ছায়ায় ফোন ব্যবহার করুন।
  • ফোন চার্জ করার সময় ঘর ঠান্ডা রাখুন, অতিরিক্ত গরম হলে ব্যবহার বন্ধ করুন।
  • মোটা কভার এড়িয়ে পাতলা কভার ব্যবহার করুন।
  • অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ রাখুন, ঠান্ডা জায়গায় ফোন রাখুন।

Summer Smartphone Using Tips: গরমের প্রখর রোদে আপনার মোবাইলই হতে পারে আপনার চিন্তার কারণ। সূর্যের তাপ কেবল আপনার ত্বকেরই ক্ষতি করে না, আপনার স্মার্টফোনও (Smartphone Using Tips) খারাপ করতে পারে। সামান্য অসাবধানতায় শখের ফোনটি অকেজো হয়ে যেতে পারে। খুব গরমে আপনার ফোনে বিস্ফোরণ হওয়ার ঝুঁকিও থাকে। এই গরমে আপনার স্মার্টফোনকে সুরক্ষিত রাখতে কী করতে হবে।

স্মার্টফোনকে 'হিট' থেকে বাঁচাতে এই ৫টি পরামর্শ মেনে চলুন

গ্রীষ্ম এলেই এই চিন্তা বাড়ে সবার মধ্যে। রোদের দাবদাহে জনজীবন ওষ্ঠাগত হওয়ার পাশাপাশি আপনার হাতের স্মার্টফোনটিও কিন্তু সমানভাবে উত্তপ্ত হয়ে ওঠে। অত্যধিক তাপমাত্রা ফোনের ব্যাটারি, প্রসেসর ও ডিসপ্লের মারাত্মক ক্ষতি করতে পারে। স্মার্টফোনকে 'হিট' থেকে বাঁচাতে এই ৫টি পরামর্শ মেনে চলুন।

১ সরাসরি সূর্যের আলো  যেন দীর্ঘ সময় স্মার্টফোনে না পড়ে
রোদে দাঁড়িয়ে ফোন ব্যবহার করা বা দীর্ঘক্ষণ ফোন কল করা ফোনকে দ্রুত উত্তপ্ত করে। সরাসরি সূর্যালোক ফোনের ডিসপ্লে প্যানেল এবং ব্যাটারির আয়ু কমিয়ে দেয়। চেষ্টার করুন ছায়ায় বসে ফোন ব্যবহার করতে।

২ ফোনের চার্জ করার সময় এটি নজরে রাখুন
গরমের দিনে ফোন চার্জ করার সময় ঘর যেন ঠান্ডা থাকে সেদিকে খেয়াল রাখুন। ফোন গরম থাকা অবস্থায় কখনোই চার্জে বসাবেন না। এতে ব্যাটারি ফুলে যেতে পারে বা বিস্ফোরণের ঝুঁকি থাকে। ১০০% চার্জ হওয়ার আগেই প্লাগ খুলে ফেলা ভালো।

৩ কী ব্যাক কভার ব্যবাহার করছেন ?
অনেকে ফোনের সুরক্ষায় খুব মোটা বা সিলিকনের কভার ব্যবহার করেন। এগুলো ফোনের ভেতরকার তাপ বের হতে বাধা দেয়। গরমের সময় হালকা কভার ব্যবহার করুন অথবা ফোন বেশি উত্তপ্ত মনে হলে কভারটি খুলে রাখুন।

৪ ব্যাকগ্রাউন্ড অ্যাপ কী চলছে দেখেছেন ?
অনেক সময় এই বিষয়গুলি দেখি না আমরা। একসঙ্গে অনেকগুলি অ্যাপ চললে প্রসেসরের ওপর চাপ পড়ে। এর ফলে ফোন দ্রুত গরম হয়ে যায়। অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ রাখুন ও ব্লুটুথ, জিপিএস বা ওয়াইফাই কাজ শেষে বন্ধ করে দিন। এতে ফোনের প্রসেসর ঠান্ডা থাকবে।

৫ ফোন বেশি গরম হলে কী করবেন ?
যদি দেখেন ফোন খুব বেশি গরম হয়ে গেছে, তবে তৎক্ষণাৎ ব্যবহার বন্ধ করে ফোনটি 'পাওয়ার অফ' করে দিন। কোনো ঠান্ডা জায়গায় ফোনটি রাখুন।

( এই সতর্কবার্তাটি মনে রাখুন: ফোন ঠান্ডা করতে কখনোই ফ্রিজে রাখবেন না। ফ্রিজের অতিরিক্ত ঠান্ডায় ফোনের ভেতরে জলীয় বাষ্প জমে সার্কিট নষ্ট হয়ে যেতে পারে।)

আরও পড়ুন : কয়েক মিনিটের মধ্য়েই পেয়ে যাবেন হারিয়ে যাওয়া ফোন, রয়েছে এই টুল

Frequently Asked Questions

গরমকালে ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে কী করা উচিত?

ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে তৎক্ষণাৎ ব্যবহার বন্ধ করে ফোনটি পাওয়ার অফ করে দিন। এরপর ফোনটি ঠান্ডা কোনো জায়গায় রাখুন।

ফোনের ব্যাটারি অতিরিক্ত গরম হওয়া থেকে বাঁচানোর উপায় কী?

ফোন গরম থাকা অবস্থায় চার্জে বসাবেন না। ১০০% চার্জ হওয়ার আগেই প্লাগ খুলে ফেলুন এবং ঘর ঠান্ডা রেখে চার্জ দিন।

ফোনকে সরাসরি সূর্যের আলো থেকে কীভাবে রক্ষা করব?

সরাসরি রোদ থেকে ফোনকে দূরে রাখুন। ছায়ায় বসে ফোন ব্যবহার করুন এবং দীর্ঘক্ষণ রোদ্রে ফোন ব্যবহার বা কল করা থেকে বিরত থাকুন।

কীভাবে ফোনের ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করে ফোন ঠান্ডা রাখা যায়?

অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ রাখুন। কাজ শেষে ব্লুটুথ, জিপিএস বা ওয়াইফাই বন্ধ করে দিন। এটি প্রসেসরের ওপর চাপ কমাবে এবং ফোন ঠান্ডা রাখবে।

মোটা বা সিলিকনের ফোন কভার কি গরমকালে ফোনের জন্য ভালো?

না, মোটা বা সিলিকনের কভার ফোনের ভেতরকার তাপ বের হতে বাধা দেয়। গরমকালে হালকা কভার ব্যবহার করুন অথবা ফোন বেশি উত্তপ্ত মনে হলে কভারটি খুলে রাখুন।

সেরা শিরোনাম

8th Pay Commission : ফিরবে পুরনো পেনশন স্কিম ? অষ্টম বেতন কমিশনে কী হতে চলেছে সিদ্ধান্ত ? কবে সুপারিশ বাস্তবায়ন ?
ফিরবে পুরনো পেনশন স্কিম ? অষ্টম বেতন কমিশনে কী হতে চলেছে সিদ্ধান্ত ? কবে সুপারিশ বাস্তবায়ন ?
UPI News Update : ছোট ব্যবসায়ীদের জন্য আরও দামি হবে UPI লেনদেন ? NPCI করল এই পোস্ট
ছোট ব্যবসায়ীদের জন্য আরও দামি হবে UPI লেনদেন ? NPCI করল এই পোস্ট
Best FD Rates: ৮.৫০ শতাংশ পাবেন সুদ ; সরকারি, বেসরকারি, স্মল ফিন্যান্স ব্যাঙ্কে কে দিচ্ছে কত ইন্টারেস্ট ?
৮.৫০ শতাংশ পাবেন সুদ ; সরকারি, বেসরকারি, স্মল ফিন্যান্স ব্যাঙ্কে কে দিচ্ছে কত ইন্টারেস্ট ?
Post Office Schemes: ব্যাঙ্ক এফডি না পোস্ট অফিস টার্ম ডিপোজিট ? কোথায় বিনিয়োগে বেশি লাভ, জানুন সুদের হার, ট্যাক্সে ছাড়ের বিষয়
ব্যাঙ্ক এফডি না পোস্ট অফিস টার্ম ডিপোজিট ? কোথায় বিনিয়োগে বেশি লাভ, জানুন সুদের হার, ট্যাক্সে ছাড়ের বিষয়

ভিডিও

Suvendu Adhikari: রাজ্যে বিনিয়োগ টানতে বাণিজ্যনগরীতে মুখ্যমন্ত্রী, দেখা করলেন মুকেশ অম্বানির সঙ্গে
BJP Government in Bengal | সরকারি হাসপাতালের জন্য কেনা সরঞ্জাম লোপাট! করোনাকালে বিরাট দুর্নীতি?
Bimal Gurung: GTA-তে 'জল জীবন মিশন' প্রকল্পে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবিতে চিঠি মুখ্যমন্ত্রীর
Calcutta High Court | বীরভূমের পাথরসম্রাটের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট
Salt Lake BB Block Committee Election | আবাসন কমিটির ভোটে উত্তেজনা, ভোটারদের হেনস্থার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rani Mukherji : প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা, যশরাজ ফিল্মস-এর তরফে দেওয়া হল বিশেষ বার্তা
প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা, যশরাজ ফিল্মস-এর তরফে দেওয়া হল বিশেষ বার্তা
Tomorrow Horoscope: 'সোনায় সোহাগা' ৪ রাশির জীবনে ! লটারি, অর্থ থেকে চাকরি, কাদের কপাল খুলছে আগামীকাল? সতর্কতা কোন ক্ষেত্রে ?
'সোনায় সোহাগা' ৪ রাশির জীবনে ! লটারি, অর্থ থেকে চাকরি, কাদের কপাল খুলছে আগামীকাল? সতর্কতা কোন ক্ষেত্রে ?
West Burdwan: অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভেতরে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর দেহ, চাঞ্চল্য ছড়াল জামুড়িয়ায়
অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভেতরে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর দেহ, চাঞ্চল্য ছড়াল জামুড়িয়ায়
Smriti Mandhana: মাত্র ১০ বল খেলেই গড়লেন ইতিহাস, বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে মাইলস্টোন ছুঁলেন স্মৃতি
মাত্র ১০ বল খেলেই গড়লেন ইতিহাস, বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে মাইলস্টোন ছুঁলেন স্মৃতি
উপনির্বাচনের আগে রেজিনগরে হুমায়ুনের দলের আরও ২ নেতা গ্রেফতার, AJUP দলে বাড়ছে অস্বস্তি
উপনির্বাচনের আগে রেজিনগরে হুমায়ুনের দলের আরও ২ নেতা গ্রেফতার, AJUP দলে বাড়ছে অস্বস্তি
White House Media Ban: ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল আমেরিকার সংবাদমাধ্যম, প্রেসিডেন্টের সরকারি অনুষ্ঠানের কভারেজ বন্ধ রাখার সিদ্ধান্ত
ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল আমেরিকার সংবাদমাধ্যম, প্রেসিডেন্টের সরকারি অনুষ্ঠানের কভারেজ বন্ধ রাখার সিদ্ধান্ত
Newly Bought iPhone Snatched: নতুন আইফোন বুঝি? হ্যাঁ বলতেই সর্বনাশ হল, তরুণীর হাত থেকে iPhone 18 Pro ছিনিয়ে পালাল ২ ছিনতাইকারী
নতুন আইফোন বুঝি? হ্যাঁ বলতেই সর্বনাশ হল, তরুণীর হাত থেকে iPhone 18 Pro ছিনিয়ে পালাল ২ ছিনতাইকারী
Jalpaiguri: তিস্তায় ভেসে যাচ্ছিল হস্তীশাবক, নৌকো ছুটিয়ে তাকে উদ্ধার করলেন মৎসজীবীরা
তিস্তায় ভেসে যাচ্ছিল হস্তীশাবক, নৌকো ছুটিয়ে তাকে উদ্ধার করলেন মৎসজীবীরা
Embed widget