এক্সপ্লোর

Tax Savings Tips: ৩১ মার্চের আগেই সেরে ফেলুন কাজগুলো, নয়তো হোঁচট ব্যাঙ্কে-করেও

Pan Card: ৩১ মার্চ শেষ হচ্ছে এই আর্থিক বছর। তার আগে কয়েকটা দিকে আমাদের খেয়াল রাখতেই হবে।

কলকাতা: বছর শেষ হতে আর কয়েকটা দিন বাকি। না না- যা ভাবছেন তা নয়---আর্থিক বছরের কথা বলা হচ্ছে। যার সঙ্গে জড়িয়ে থাকে আমাদের আয়কর রিটার্ন, বিনিয়োগ- কর বাঁচানো-করছাড় পাওয়া সংক্রান্ত নানা বিষয়। ৩১ মার্চ শেষ হচ্ছে এই আর্থিক বছর। তার আগে কয়েকটা দিকে আমাদের খেয়াল রাখতেই হবে। সেগুলো কী? আসুন চট করে একবার দেখে নিই।

PAN-আধার লিঙ্ক:
ব্যাঙ্কের কাজের জন্য সবচেয়ে জরুরি নথি হল প্যান কার্ড। শুধু ব্যাঙ্কের কাজ নয়, যে কোনও বিনিয়োগের জন্য দরকার পড়ে প্যান কার্ডের। ৩১ মার্চের আগে অবশ্যই আপনার প্যান কার্ড-আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে হবে। সেটা যদি না করেন তাহলে ১ এপ্রিল থেকে অকেজো হয়ে যাবে প্যান কার্ড। তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিনিয়োগের কাজ- সব জায়গায় হোঁচট খাবেন। ট্যাক্স রিটার্নেও সমস্যা হবে। লাগতে পারে বড়সড় ফাইনও।

অ্য়াডভান্স ট্যাক্স বা অগ্রিম কর:
৩১ মার্চের আগে খেয়াল রাখতে হবে এই বিষয়টি নিয়েও। যদি কোনও করদাতাকে বছরে ১০ হাজার টাকার বেশি কর দিতে হয়। তাহলে তাঁকে অগ্রিম কর দিতে হয়। ৪টি কিস্তিতে এই গোটা অগ্রিম কর দিতে হয়। ২০২২-২৩ অর্থবর্ষের ক্ষেত্রে ৩১ মার্চের মধ্যে সেই কর পুরোটা দিয়ে দিতে হবে। সেটা না করলে পরের প্রতি মাসের হিসেবে সুদ বসবে তাতে।

কর বাঁচাতে বিনিয়োগ:
কর বাঁচাতে আমরা অনেকেই নানা ভাবে নানা দিকে বিনিয়োগ করে থাকি। নির্দিষ্ট নিয়মের মাধ্য়মে করছাড়ের সুবিধা পেতে এই বিনিয়োগ করা হয়। যদি আপনি এমন এখনও না করে থাকেন তাহলে ৩১ মার্চের মধ্যে অবশ্যই তা করে ফেলুন। ২০২২-২৩ অর্থবর্ষ শেষ হবে ৩১ মার্চ। তারপরে বিনিয়োগ করলে এই অর্থবর্ষের জন্য করছাড়ের সুবিধা আপনার হাত থেকে ফস্কে যাবে। 

আপডেটেড ITR
যদি কারও ২০১৯-২০ বা ২০২০-২১ অর্থবর্ষের জন্য Updated Return দাখিল করতে হয়, তাহলে তাঁর হাতে সময় রয়েছে এই বছরের ৩১ মার্চ পর্যন্ত।  

Form 12B
আমরা অনেকেই চাকরিজীবী। অনেকেই হয়তো বছরের মাঝে নতুন অফার পেয়ে, হাইক পেয়ে নতুন চাকরি নিয়েছেন। তাঁদের অবশ্যই নতুন অফিসে Form 12B জমা দিতে হবে।- অর্থাৎ আগের অফিসের বেতন সংক্রান্ত তথ্য নতুন অফিসে দিতে হবে। যাতে ট্যাক্সের হিসেবে সমস্যা না হয়। 

মূলধনী লাভে কর:
শেয়ার মার্কেট। এখন অনেকেরই বিনিয়োগের জায়গা। আয়েরও অন্যতম উৎস। আগে দীর্ঘমেয়াদি মূলধনি লাভে করছাড় ছিল। কিন্ত এখন তার ঊর্ধ্বসীমা ১ লক্ষ টাকা। তার বেশি হলে তাতে কর বসবে। সেক্ষেত্রে ৩১ মার্চের আগে লাভ ঘরে তুললে এবং সেটা ১ লক্ষের নীচে হলে করছাড়ের সুবিধা মিলতে পারে। তবে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনেও কিন্তু কর বসে। সেটাও একবার হিসেব করে নেওয়া প্রয়োজন।

মিউচুয়াল ফান্ডে নমিনি তথ্য:
মিউচুয়াল ফান্ড নিয়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ রয়েছে। নমিনি সাবমিশন। ৩১ মার্চের আগে মিউচুয়াল ফান্ডে নমিনি সংক্রান্ত তথ্য জমা করতেই হবে। নয়তো ফান্ড থেকে টাকা তোলা যাবে না। সুবিধা হচ্ছে এই গোটা কাজটাই অনলাইনে করা যাবে।

PPF/NPS
পিপিএফ বা এনপিএস অ্য়াকাউন্ট কী আপনার রয়েছে? সেখান কী ঠিকমতো টাকা জমা পড়েছে? একবার দেখে নিন। বছরে অন্তত ৫০০ টাকা জমা না পড়লে ওই অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যায়। ৩১ মার্চের আগে ওই টাকা জমা করলেই মিটে যাবে সমস্যা। 

আরও পড়ুন: করদাতাদের অনেক সুবিধা, কীভাবে রেজিস্টার করবেন AIS অ্যাপে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Senior Citizen FD Rates : অগস্টে দারুণ সুযোগ, প্রবীণ নাগরিকরা পাবেন ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ
অগস্টে দারুণ সুযোগ, প্রবীণ নাগরিকরা পাবেন ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ
Cab Booking Rules: বাইক, ক্যাব বুকিংয়ের জন্য অতিরিক্ত টাকা দিচ্ছেন ? অ্যাপগুলিকে 'ধমক' দিল সরকার
বাইক, ক্যাব বুকিংয়ের জন্য অতিরিক্ত টাকা দিচ্ছেন ? অ্যাপগুলিকে 'ধমক' দিল সরকার
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget