এক্সপ্লোর

Train Ticket Booking New Rule: আর UTS নয়, এবার ট্রেনের টিকিট বুকিং-এর ওয়ান-স্টপ-সলিউশন RailOne App

RailOne App for Ticket Booking: সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস এর তরফে জানানো হয়েছে ১ মার্চ থেকে ভারতীয় রেলওয়ের UTS টিকিট বুকিং অ্যাপ বন্ধ করে দেওয়া হবে। ফলে টিকিট বুক করতে হবে রেলওয়ান অ্যাপে

Train Ticket Booking New Rule: এবার ট্রেনের টিকিট বুক করার ক্ষেত্রে নতুন নিয়ম আনল ভারতীয় রেল। সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমসের (Centre For Railway Information Systems) তরফে জানানো হয়েছে যে চলতি বছরের ১ মার্চ থেকে আর UTS অ্যাপ বা আনরিজার্ভড টিকিটিং সিস্টেম অন মোবাইল কাজ করবে না। ফলে টিকিট কাটার জন্য ব্যবহার করতে হবে 'রেলওয়ান অ্যাপ'। সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস এর তরফে যাত্রীদের জ্ঞাতার্থে জানানো হয়েছে যে ১ মার্চ থেকে ভারতীয় রেলওয়ের UTS টিকিট বুকিং অ্যাপ বন্ধ করে দেওয়া হবে। ফলে যাত্রীদের টিকিট বুক করতে হবে 'রেলওয়ান অ্যাপ' ব্যবহার করে। 

কী কী সুবিধা? 

'রেলওয়ান অ্যাপ'-এর মাধ্যমে লোকাল ট্রেনের টিকিট কাটা থেকে শুরু করে এক্সপ্রেস ট্রেন, সুপারফাস্ট ট্রেনের টিকিট কাটতে পারবেন যাত্রীরা। কাটা যাবে প্ল্যাটফর্ম টিকিটও। মনে রাখতে হবে, শুধু 'রেলওয়ান অ্যাপ' নয়, আইআরসিটিসি-তেও রিজার্ভড টিকিট বা সংরক্ষিত টিকিট বুকের সুবিধা জারি থাকবে। তথ্যের খাতিরে জানিয়ে রাখা ভালো, 'রেলওয়ান অ্যাপ'-টি আইআরসিটিসি কর্তৃক অনুমোদিত। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, 'রেলওয়ান অ্যাপ'-এ মিলবে একাধিক সুবিধা। যেমন, টিকিট বুকিং, লাইভ ট্রেন ট্র্যাকিং, PNR স্ট্যাটাস চেকিং। এছাড়াও জানা যাবে কোচের অবস্থান এবং প্ল্যাটফর্মের খোঁজ। এই অ্যাপটি ব্যবহার করে ট্রেনে খাবার অর্ডার করা সম্ভব। 

কীভাবে লগ ইন? 

'রেলওয়ান অ্যাপ'-এ লগ ইন করা খুব সহজ। mPIN অথবা বায়োমেট্রিকের মাধ্যমে খুব সহজেই লগ ইন করা যাবে। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে যে যাত্রীরা যাত্রাকালীন কোনও সমস্যার সম্মুখীন হলে রেল মদদের (RailMadad) মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি, একাধিক ভারতীয় ভাষা ব্যবহারের সুবিধা দিচ্ছে 'রেলওয়ান অ্যাপ'। 

R-Wallet এর ভবিষ্যৎ 

ব্যবহারকারীদের অনেকের মনেই প্রশ্ন এসেছে যে তাহলে R-Wallet এর টাকার কী ভবিষ্যৎ? X প্ল্যাটফর্মে CRIS এর তরফে জানানো হয়েছে, আর-ওয়ালেটের টাকা সেক্ষেত্রে 'রেলওয়ান অ্যাপ'-এ স্থানান্তরিত হয়ে যাবে। এটি ব্যবহারের জন্য UTS অ্যাপে রেজিস্টার করা নাম ও নম্বরটি রেলওয়ান অ্যাপেও ব্যবহার করতে হবে। এক্ষেত্রে নাম ও নম্বরে যদি কোনও ত্রুটি দেখা দেয়, তাহলে R-Wallet ব্যবহারে সমস্যা দেখা দিতে পারে।  

কীভাবে পাবেন? 

রেলওয়ান অ্যাপটি অ্যান্ড্রয়েড (গুগল প্লে স্টোর) এবং iOS (অ্যাপল অ্যাপ স্টোর) থেকে ডাউনলোড করা সম্ভব। জানা যাচ্ছে, বিনামূল্যেই পাওয়া যাবে এই সুবিধা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Railway Recruitment : ১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
Post Office RD : ব্যাঙ্কের থেকেও বেশি ইন্টারেস্ট এই সরকারি RD স্কিমে, আপনি পাবেন কত সুদ ? জেনে নিন
ব্যাঙ্কের থেকেও বেশি ইন্টারেস্ট এই সরকারি RD স্কিমে, আপনি পাবেন কত সুদ ? জেনে নিন
Jaggery Buying Tips: চিনি থেকে বাঁচতে গুড় কিনছেন ? ঘরেই ধরে ফেলতে পারেন ভেজাল গুড়ের মিশ্রণ
চিনি থেকে বাঁচতে গুড় কিনছেন ? ঘরেই ধরে ফেলতে পারেন ভেজাল গুড়ের মিশ্রণ
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget