এক্সপ্লোর

Biometric Aadhaar Update: এবার বাচ্চাদের আধারের বায়োমেট্রিক আপডেট হবে স্কুল থেকেই, নতুন সুবিধা আনছে UIDAI

Children Aadhar Biometric Update: আগামী ২ মাসের মধ্যে কয়েকটি পর্যায়ে এই কাজ করা হবে। আধার প্রদানকারী কর্তৃপক্ষের এক শীর্ষকর্তা এই তথ্য প্রকাশ করেছেন।

Biometric Aadhaar Update: ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ UIDAI নতুন একটি প্রোজেক্টে কাজ শুরু করেছে। এর মাধ্যমে বাচ্চাদের বায়োমেট্রিক আপডেটের ব্যবস্থা করা হবে স্কুলের মাধ্যমে। আগামী ২ মাসের মধ্যে কয়েকটি পর্যায়ে এই কাজ করা হবে। আধার প্রদানকারী কর্তৃপক্ষের এক শীর্ষকর্তা এই তথ্য প্রকাশ করেছেন। অন্যদিকে, UIDAI- এর চিফ এক্সিকিউটিভ অফিসার ভুবনেশ কুমার সংবাদসংস্থা পিটিআই- কে জানিয়েছেন যে, ৭ কোটি বেশি সংখ্যক বাচ্চার এখনও পর্যন্ত ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণ করা হয়নি। একজন বাচ্চার বয়স ৫ হয়ে গেলেই এই আপডেটের প্রয়োজনীয়তা রয়েছে। 

৫ বছর বয়স হওয়ার আগেই যারা আধার কার্ড পেয়েছে, সেইসব বাচ্চাদের আধার কার্ড ৭ বছর হওয়ার পরই আপডেট করে নিতে হবে। বাচ্চার বয়স ৭ বছর হওয়ার পর যদি তাদের আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য আপডেট না হয়, তাহলে আধার কার্ড ডি-অ্যাক্টিভ হয়ে যেতে পারে। অর্থাৎ ৫ বছর হওয়ার আগে যেসব বাচ্চার আধার কার্ড হয়ে গিয়েছে, ৭ পেরোলেই তাদের আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য আপডেট করে নিতে হবে। নাহলে আধার কার্ড ডি-অ্যাক্টিভেট হয়ে যাওয়ার ঝুঁকি থাকবে। সম্প্রতি এমনটাই জানিয়েছে ইউআইডিএআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। 

বাচ্চার বয়স ৫ বছরের কম হলে, আধার কার্ডের জন্য তার এনরোল করা যায়। সেক্ষেত্রে সাধারণ কিছু তথ্য যেমন বাচ্চার নাম, ঠিকানা, জন্মতারিখ, লিঙ্গ, ছবি - এগুলি লাগে। এইসব তথ্যের সঙ্গে দিতে হবে উপযুক্ত তথ্যপ্রমাণ। এই পর্যায়ে ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিস স্ক্যান নেওয়া হয় না। নিয়ম অনুসারে, বাচ্চার বয়স ৫ বছর হলে, ফিঙ্গারপ্রিন্ট, আইরিস স্ক্যান এবং নতুন ছবি আধার ডেটাবেসে আপডেট করতে হবে। এই প্রক্রিয়াকে বলা হয় ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট। বাচ্চার বয়স ৫ থেকে ৭ বছর থাকাকালীন আধার আপডেট করলে তা বিনামূল্যে হবে। আর ৭ বছর বয়স পেরিয়ে গেলে আধার আপডেটের জন্য ১০০ টাকা খরচ লাগবে। 

UIDAI কর্তৃপক্ষ জানিয়েছে, সময় মতো Mandatory Biometric Update করে নেওয়া জরুরি। তাহলে বাচ্চাদের বায়োমেট্রিক তথ্য নির্ভুল এবং নির্ভরযোগ্য ভাবে সুরক্ষিত থাকবে। যদি ৭ বছর হয়ে যাওয়ার পরেও Mandatory Biometric Update করা না হয়, তাহলে আধার নম্বর ডি-অ্যাক্টিভ হয়ে যাবে নিয়ম অনুসারে। UIDAI- এর বিবৃতিতে বলা হয়েছে, বাচ্চার বয়স ৫ বছর হয়ে গেলে, ফিঙ্গারপ্রিন্ট, আইরিস এবং ছবি আপডেট করতে হবে। একেই ফার্স্ট ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট বা এমবিইউ বলে। 

 

সেরা শিরোনাম

Bank Holidays : আগামী ১৫ দিনে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে থাকবে ছুটি ?
আগামী ১৫ দিনে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে থাকবে ছুটি ?
SBI EMI Hike: স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে বড় খবর, এবার প্রতি মাসে দিতে হবে বেশি EMI ?
স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে বড় খবর, এবার প্রতি মাসে দিতে হবে বেশি EMI ?
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget