এক্সপ্লোর

Aadhar And PAN Card: মৃত্যুর পর সেই ব্যক্তির আধার এবং প্যান কার্ডের কী হয় জানেন?

Aadhar And PAN Card: কোনও ব্যক্তির মৃত্যুর পর তাঁর আধার কার্ড এবং প্যান কার্ড নিয়ে কী করা হয়? আদৌ কি সেগুলি বাতিল হয়? জানুন বিশদে।

Aadhar And PAN Card: বর্তমানে আধার কার্ড এবং প্যান কার্ড, অত্যন্ত গুরুত্বপূর্ণ দু'টি নথি। প্রায় সমস্ত ধরনের সরকারি সুবিধা পাওয়ার জন্যই সরকারের তরফে আধার কার্ড থাকা জরুরি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ব্যাঙ্কের যাবতীয় কাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় নথি হল প্যান কার্ড। তাই আজকাল প্রায় কেউই আধার কার্ড এবং প্যান কার্ড বানিয়ে ফেলতে দেরি করেন না। কিন্তু কখনও ভেবে দেখেছেন কোনও ব্যক্তির মৃত্যু হলে তাঁর আধার কার্ড এবং প্যান কার্ড নিয়ে কী করা হয়? হয়তো অনেকের মনেই এইসব প্রশ্ন ওঠে, তবে সদুত্তর হয়তো জানা নেই। চলুন জেনে নেওয়া যাক, কোনও ব্যক্তির মৃত্যুর পর আধার কার্ড এবং প্যান কার্ডের কী হয়। 

মৃত্যুর পর ওই ব্যক্তির আধার কার্ডের কী হয় 

কোনও ব্যক্তি মারা গেলে,তাঁর আধার কার্ড বাতিল করার কোনও প্রক্রিয়া নেই। কিন্তু একথা ঠিক যে, যেকোনও মৃত ব্যক্তির যাবতীয় নথিপত্রের সঠিক দেখভালের প্রয়োজন রয়েছে। বলা ভাল, মৃত ব্যক্তির নথির সঠিক ভাবে বাতিল হওয়া প্রয়োজন। এমনিতে মৃত ব্যক্তির আধার কার্ড বাতিলের কোনও নিয়ম নেই। তবে মৃতের পরিবার চাইলে, মৃত ব্যক্তির মৃত্যুর প্রমাণপত্র ইউএডিএআই- এর ওয়েবসাইটে জমা দিতে পারেন। এর ভিত্তিতে ইউএডিএআই কর্তৃপক্ষ মৃত ব্যক্তির আধার কার্ড বাতিল করতে পারে। তবে মৃত ব্যক্তির আধার কার্ড বাতিল করতে হলে, ওই ব্যক্তির পরিবারের তরফেই উদ্যোগ নিতে হবে। 

মৃত্যুর পর ওই ব্যক্তির প্যান কার্ডের কী হয় 

কোনও ব্যক্তির মৃত্যুর পর তাঁর প্যান কার্ড সারেন্ডার করা সম্ভব, নির্দিষ্ট কিছু প্রক্রিয়ার মাধ্যমে। নিজে থেকে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যায় না। এর জন্য নির্দিষ্ট কিছু প্রক্রিয়া রয়েছে। একজন ব্যক্তি যতক্ষণ না শেষবারের মতো আইটিআই ফাইল করছেন, ততক্ষণ পর্যন্ত ট্যাক্স সংক্রান্ত কাজে প্যান কার্ড ব্যবহার করা যায়। অর্থাৎ একটি প্যান কার্ড ট্যাক্স সংক্রান্ত কাজে ততদিন পর্যন্ত ব্যবহার করা যায়, যতদিন পর্যন্ত না একজন ব্যক্তি তাঁর শেষ আয়কর রিটার্ন ফাইল করছেন। কিন্তু কোনও ব্যক্তির মৃত্যু হলে তাঁর পরিবারের লোকজন সেই খবর আয়কর বিভাগ, অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে জানিয়ে প্যান কার্ড সারেন্ডার করতে পারেন। সাধারণত মৃত ব্যক্তির প্যান কার্ড ব্যবহার করা যায় না। কিন্তু বিশেষ কিছু পরিস্থিতিতে যেমন, বকেয়া ঋণ বা আয়কর রিটার্নের মতো কিছু পরিস্থিতিতে নমিনি ওই প্যান কার্ড ব্যবহার করতে পারেন। 

সেরা শিরোনাম

Motor Vehicles Act: বৈধ ইনস্যুব়্যান্স না থাকলে ১০০০০ টাকা ফাইন, টোলপ্লাজ়ায় বিশেষ প্রযুক্তি বসানোর ভাবনা, প্রস্তুতি শুরু
বৈধ ইনস্যুব়্যান্স না থাকলে ১০০০০ টাকা ফাইন, টোলপ্লাজ়ায় বিশেষ প্রযুক্তি বসানোর ভাবনা, প্রস্তুতি শুরু
Sukanya Samriddhi Yojana: সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?
সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?
UPI Service Shut Down : ৪৫ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের UPI সার্ভিস, কোনও লেনদেন করা যাবে না
৪৫ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের UPI সার্ভিস, কোনও লেনদেন করা যাবে না
EPFO WhatsApp Service: প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ
প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget