এক্সপ্লোর

GST Evasion: চলতি অর্থবর্ষের এপ্রিল-মে মাসে ১৪,৩০২ কোটি টাকার জিএসটি ফাঁকি, গ্রেফতার ২৮ জন

Fiscal Year 2023-24: গত চারবছরে ১২,২৫৯টি কমার্সিয়াল ফ্রড বা বাণিজ্যিক প্রতারণার ঘটনা সামনে এসেছে। এক্ষেত্রে জালিয়াতির পরিমাণ ২১,২২৫ কোটি টাকা। 

GST Evasion: চলতি অর্থবর্ষের (Fiscal Year) প্রথম দু'মাসেই জিএসটি (GST) ফাঁকি দেওয়া হয়েছে এমন ২৭৮৪টি ঘটনা খুঁজে পাওয়া গিয়েছিল। এই ফাঁকির জেরে ১৪,৩০২ কোটি টাকা ঘাটতি হয়েছে। সোমবার বিধানসভায় জানানো হয়েছে, এই অর্থের মধ্যে থেকে ৫৭১৬ কোটি টাকা ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে গ্রেফতার হয়েছে ২৮ জন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ লোকসভায় একটি লিখিত বিবরণ পেশ করেছেন। সেখানে পণ্য এবং পরিষেবা কর (GST) এবং আয়কর ফাঁকির পরিমাণের পাশাপাশি শুল্ক দফতর দ্বারা চোরাচালান সংক্রান্ত সনাক্তকরণের কথাও বলা হয়েছে। তথ্য অনুসারে, ২০২০-২১ এবং ২০২৩-২৪ (এপ্রিল-মে) এই সময়সীমার মধ্যে ২.৮৬ লক্ষ কোটি টাকা জিএসটি ফাঁকি দেওয়া হয়েছে। এই নিরিখে সামনে এসেছে ৪৩,৫১৬টি ঘটনা। এই সময়সীমার মধ্যেই ৭৬,৩৩৩ কোটি টাকা উদ্ধার করা হয়েছে এবং ১০২০ জন গ্রেফতার হয়েছেন। 

বিভিন্ন সমীক্ষার পরিসংখ্যান থেকে দেখা গিয়েছে আয়কর বিভাগ গত ৫ বছরে যা যা খুঁজে পেয়েছে এবং বাজেয়াপ্ত করেছে, সেখানে ৩৯৪৬টি দল কাজ করেছিল। ৬৬৬২ কোটির সম্প্রতি বাজেয়াপ্ত করা হয়েছে এই সময়সীমার মধ্যে। শুধুমাত্র ২০২২-২৩ অর্থবর্ষেই ৭৪১টি দল ১৭৬৫.৫৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। বিগত চারবছরে ৪২,৭৫৪টি চোরাচালানের ঘটনা প্রকাশ্যে এসেছে। এই সমস্ত কিছুর হদিশ পেয়েছিল শুল্ক দফতর। এই চোরাচালানে টাকার পরিমাণ ছিল প্রায় ৪৬ হাজার কোটি টাকা। চলতি অর্থবর্ষের এপ্রিল-মে - এই সময়সীমার মধ্যে ২৯৮৬টি চোরাচালানের ঘটনা প্রকাশ্যে এসেছে। এখানে যুক্ত রয়েছে ১০৩১ কোটি টাকার পণ্য। শুল্ক দফতর এই টাকার হদিশ পেয়েছে। এছাড়াও গত চারবছরে ১২,২৫৯টি কমার্সিয়াল ফ্রড বা বাণিজ্যিক প্রতারণার ঘটনা সামনে এসেছে। এক্ষেত্রে জালিয়াতির পরিমাণ ২১,২২৫ কোটি টাকা। 

অনলাইন গেমে জিএসটি

অনলাইন গেমিংয়ে ক্ষেত্রে নেমে এল বড়সড় জিএসটি খাঁড়া। এবার থেকে ২৮ শতাংশ জিএসটি জারি হতে চলেছে অনলাইন গেমিংয়ের ক্ষেত্রে। ঘোড়দৌড়, ক্যাসিনোর ক্ষেত্রেও একই হারে কর ধার্য হতে করতে চলেছে কেন্দ্রীয় সরকার। জিএসটি কাউন্সিলের বৈঠকের (GST Council Meet) পর এই তথ্য প্রকাশ্যে এসেছে। এর পাশাপাশি ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহার হওয়া ওষুধের দাম, সিনেমাহলে খাওয়া-দাওয়ার খরচের ক্ষেত্রে জিএসটি কমানোর সিদ্ধান্ত হয়েছে। বিভিন্ন সিনেমাহলের মধ্যে যে সমস্ত রেস্তোঁরা বা ফুডচেন রয়েছে তারা এতদিন খাওয়া বা পানীয়র জন্য ১৮ শতাংশ জিএসটি ধার্য করত। যা ৫ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে জিএসটি কাউন্সিলের বৈঠকে। জুলাই মাসের শুরুর দিকের জিএসটি কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আরও পড়ুন- বিনিয়োগকারীদের জন্য সুখবর ! অগাস্টে বিনামূল্যে শেয়ার দেবে এই ৪ কোম্পানি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget