এক্সপ্লোর

Working Day: সপ্তাহে ৪ দিন কাজ, ৩ দিন ছুটি- কর্মীদের সুখবর দিল এই ২০০ সংস্থা

4 Days Work: কর্মীদের জীবনযাপনের মানোন্নতি ঘটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই নতুন নিয়মে কর্মীরা আরও ৫০ শতাংশ বেশি সময় পাবেন, যার মাধ্যমে তারা আরও আনন্দে এবং সন্তুষ্টির সঙ্গে সময় কাটাতে পারবেন।

Work Culture: ভারতে বেশ কিছু দিন ধরেই কাজের সময় নিয়ে চর্চা চলছে। একবার নারায়ণ মূর্তি সপ্তাহে ৭০ ঘণ্টা কাজের নিদান দিয়েছিলেন, আবার সম্প্রতি এল অ্যান্ড টি চেয়ারম্যান এন সুব্রহ্মণ্যমও সপ্তাহে ৯০ ঘণ্টা কাজের কথা বলে বিতর্কে জড়িয়েছেন। তবে এই বিতর্কের মধ্যে সপ্তাহে ৪ দিন কাজের নিদান দিল ২০০ সংস্থা। ভারতে নয়, ব্রিটেনের এই ২০০ সংস্থা চালু করেছে এই নিয়ম। মূলত ওয়ার্ক-লাইফ ব্যালেন্স এবং কর্মীদের সন্তুষ্টি বাড়াতে এই নিয়ম আনা হয়েছে বলেই জানা গিয়েছে। এর মাধ্যমে বিভিন্ন সেক্টরে কর্মরত ৫০০০ কর্মী উপকৃত হবেন। মার্কেটিং, টেকনোলজি, চ্যারিটি ইত্যাদি নানা সেক্টরে কর্মরত বহু মানুষের জন্যই এই নিয়ম আনা হয়েছে ব্রিটেনে।

নতুন নিয়ম

কর্মীদের জীবনযাপনের মানোন্নতি ঘটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যে সমস্ত কর্মীরা সপ্তাহে ৪ দিন কাজ করবেন, তাদের মাধ্যমে দেশের প্রাচীনপন্থী অর্থনৈতিক কাঠামো ধীরে ধীরে মুছে যাবে। ফাউন্ডেশন ক্যাম্পেইন ডিরেক্টর জো রেল জানিয়েছেন যে আজ থেকে ১০০ বছর আগে এই ৯টা থেকে ৫টা কাজ করার ধারণা জন্ম নিয়েছিল। তবে এই ধারণ এখনকার যুগের জন্য একেবারেই উপযুক্ত নয়। তিনি আরও বলেন যে এই নতুন নিয়মে কর্মীরা আরও ৫০ শতাংশ বেশি সময় পাবেন, যার মাধ্যমে তারা আরও আনন্দে এবং সন্তুষ্টির সঙ্গে সময় কাটাতে পারবেন, ব্যক্তিগত জীবন কাটাতে পারবেন।

একই বেতন পাবেন

তবে সবথেকে আশ্চর্যের বিষয় হল, কাজের দিন কমে যাওয়ার পরেও কর্মীদের বেতনে কোনো পরিবর্তন হবে না। কর্মীদের বেতনে কোনো কমতি হবে না। এর মাধ্যমে কর্মীদের কোনও রকম আর্থিক চিন্তা ছাড়াই কাজ করার সুযোগ মিলবে। এই সংস্থাগুলি গুরুত্ব দিয়ে এই নিয়ম চালু করার বিষয়ে জানিয়েছে কর্মীদের। এর ফলে কর্মীরাই উপকৃত হবেন, সংস্থারও অনেক উপকার হবে।   

৭০ ঘণ্টা, ৯০ ঘণ্টা কাজের নিদান

বৈশ্বিক নিরিখে এই ২০০ সংস্থার এই নয়া নিয়মের একটা বড়সড় প্রভাব পড়তে চলেছে। ভার‍তে বেশ কিছু সংস্থাই সাম্প্রতিক সময়ে ৭০ থেকে ৯০ ঘণ্টা কাজের নিদান দিয়েছিল কয়েকদিন আগেই। কর্মীদের কাছে ব্রিটেনের এই নিয়ম শুধু যে আরামদায়ক তাই নয়, বরং অন্যান্য দেশের কাছে ওয়ার্ক লাইফ ব্যালান্সের এ এক অন্যতম ভাল নিদর্শন।

আরও পড়ুন: Zepto : একই ক্যাপসিকাম অ্যান্ড্রয়েডে ২১, আইফোনে ১০৭ টাকা, এবার কাঠগড়ায় জেপটো !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fact Check: বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
Multibagger Stock : ৭১ টাকার স্টক হয়েছে ৮২০, এক লাখ রাখলে পেতেন ১১.৫ লাখ, আপনার আছে এই স্টক
৭১ টাকার স্টক হয়েছে ৮২০, এক লাখ রাখলে পেতেন ১১.৫ লাখ, আপনার আছে এই স্টক
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Gold Silver Price Today: লাফিয়ে বাড়ল সোনার দাম, মহার্ঘ্য হল রুপোও!
লাফিয়ে বাড়ল সোনার দাম, মহার্ঘ্য হল রুপোও!

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget