এক্সপ্লোর

7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দারুণ খবর, ৮ মার্চের পর বাড়বে বেতন !

Salary News: শীঘ্রই সুখবর দিতে পারে সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন হতে পারে আগের থেকে অনেক বেশি।


Salary News: শীঘ্রই সুখবর দিতে পারে সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন হতে পারে আগের থেকে অনেক বেশি। ৮ মার্চ অর্থাৎ হোলির পর কেন্দ্রীয় কর্মীদের দ্বিগুণ খুশির খবর শোনাতে পারে সরকার। সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে,এবার লক্ষাধিক কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে। পাশাপাশি ফিটমেন্ট ফ্যাক্টর সম্পর্কেও নতুন করে সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র। 

DA Hike: মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা ?
কেন্দ্রীয় কর্মচারীদের বর্তমান মহার্ঘ ভাতা ৩৮ শতাংশ হারে দেওয়া হচ্ছে। আগামী দিনে তা বাড়িয়ে ৪২ শতাংশ করা হতে পারে। মনে করা হচ্ছে, মহার্ঘ ভাতা  ৪ শতাংশ বাড়তে পারে। আশা করা হচ্ছে, হোলির পর সরকার এই ঘোষণা করতে পারে । সঙ্গে আসতে পারে আরও সুখবর।

Salary News: কখন ডিএ বৃদ্ধি হয় ?
কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা ও ডিএ রিলিফ ৪ শতাংশ বাড়াতে পারে। এই মহার্ঘ ভাতা বা ডিএ মূল্যস্ফীতির হার অনুসারে বছরে দুবার সংশোধিত হয়। প্রথমে জানুয়ারি মাসে ও দ্বিতীয় পর্বে জুলাই মাসে এই মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এবার মহার্ঘ ভাতা বাড়ানো হলে কর্মচারী-পেনশনভোগীসহ কোটি কোটি মানুষ উপকৃত হবেন।

7th Pay Commission: সরকার ফিটমেন্ট ফ্যাক্টর বাড়াতে পারে
বর্তমানে ২.৫৭ শতাংশের ফিটমেন্ট ফ্যাক্টরের ভিত্তিতে বেতন দেওয়া হয়। এটি ষষ্ঠ বেতন কমিশনের অধীনে দেওয়া হয়। সপ্তম বেতন কমিশনের আওতায় দীর্ঘদিন ধরেই এটি বাড়ানোর দাবি করে আসছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এর আওতায় ফিটমেন্ট ফ্যাক্টর ৩ দশমিক ৬৮ শতাংশে উন্নীত করার দাবি জানানো হয়েছে।

7th Pay Commission: বেতন কত বাড়বে ?
যদি কর্মীদের জন্য ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানো হয়, তাহলে ১৫,৫০০ টাকার বেসিক স্যালারি ৩৯,৮৩৫ টাকায় পৌঁছে যাবে। একই সঙ্গে ডিএও বাড়ানো হলে বেতন ৪০ হাজার টাকার বেশি হতে পারে।

7th Pay Commission: নতুন ডিএ ১ জানুয়ারি ২০২৩ থেকে কার্যকর হবে !
এই বিষয়ে 'অল ইন্ডিয়া রেলওয়েম্যানস ফেডারেশন'-এর সাধারণ সম্পাদক শিব গোপাল মিশ্র বলেছেন, "ডিসেম্বর ২০২২-এর জন্য CPI-IW হিসেব গত ৩১ জানুয়ারি ২০২৩ সালে প্রকাশিত হয়েছিল। সেই সময় মহার্ঘ ভাতা ৪.২৩ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছিল। কিন্তু সরকার DA-তে দশমিকে কোনও বৃদ্ধি করে না। সেই ক্ষেত্রে ডিএ চার শতাংশ বাড়ানো যেতে পারে। শেষবার মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল সেপ্টেম্বর মাসে।'' নতুন বছরে ইতিমধ্যেই দুই মাস পেরিয়ে গেছে। শোনা যাচ্ছে, সরকার মার্চ থেকে জুন পর্যন্ত মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে। বুধবারই এই সিদ্ধান্তের বিষয়ে সিলমোহর পড়তে পারে। 

মুদ্রাস্ফীতি থেকে স্বস্তি পাবেন কেন্দ্রীয় কর্মচারীরা
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ৩৮ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। কিন্তু ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির পরিপ্রেক্ষিতে সরকার যদি তা ৪ শতাংশ বাড়িয়ে ৪২ শতাংশ করে, তাহলে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীরা বড় ধরনের স্বস্তি পাবেন। তথ্য বলছে,কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিলে ৪৭ লক্ষ কর্মচারী ও ৬৮ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।

 

EPFO Interest Rate: দুঃসংবাদ ! কমতে পারে পিএফ-এর সুদের হার, চাকরিজীবীদের জন্য বড় ধাক্কা

সেরা শিরোনাম

Reliance Foundation : রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
Bank News: বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
Wrong UPI: ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?
ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?
Inflation in Monthly Budget: মূল্যবৃদ্ধির চাপে মাসের খরচ ছাপিয়ে যাচ্ছে বাজেটকে? কীভাবে নিয়ন্ত্রণ করবেন আপনার এই সমস্যাকে
মূল্যবৃদ্ধির চাপে মাসের খরচ ছাপিয়ে যাচ্ছে বাজেটকে? কীভাবে নিয়ন্ত্রণ করবেন আপনার এই সমস্যাকে

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget