এক্সপ্লোর

7th Pay Commission: ডিএ বাড়ানোর পর এবার বড় সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার! ফের বেতন বাড়বে ?

Salary News: ফের সুখবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। শীঘ্রই আরও একটি বড় খবর দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার।

Salary News: ফের সুখবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। শীঘ্রই আরও একটি বড় খবর দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার। শোনা যাচ্ছে, নতুন সিদ্ধান্তের ফলে ফের কর্মীদের বেতন বাড়তে পারে। মনে রাখবেন, কিছুদিন আগেই ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। যার ফলে কর্মচারীদের প্রাপ্ত মহার্ঘ ভাতা বেড়ে হয়েছে ৪২ শতাংশ।

DA Hike: কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসে সরকার ডিএ ৪ শতাংশ বৃদ্ধি করতে পারে। যার ফলে কর্মচারীদের প্রাপ্ত মহার্ঘ ভাতা গিয়ে দাঁড়াবে ৪৬ শতাংশ। এতে এক কোটিরও বেশি সরকারি কর্মচারী ও পেনশনভোগী উপকৃত হবেন। এর পাশাপাশি কর্মচারীদের জন্য আরও একটি সুখবর দিতে চলেছে সরকার। জেনে নিন, বেতন বাড়ানোর জন্য সরকার এখন কী করতে চলেছে।

7th Pay Commission: সরকার কী পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে ?

কর্মচারীদের বেতন কয়েক বছরের মধ্যে বা চলতি বছরেই আরও বাড়তে পারে। মিডিয়া রিপোর্ট অনুসারে, মূল বেতন বা বেসিক স্যালারিতে সংশোধন করতে পারে সরকার। আগামী বছরগুলিতে, সরকার সপ্তম বেতন কমিশন বাতিল করতে পারে। সেই ক্ষেত্রে বেতনের হিসেবের জন্য একটি নতুন সূত্র চালু করতে পারে। যদিও এই বিষয়ে সরকারের তরফে আনুষ্ঠানিক কোনও ঘোষণা এখনও আসেনি।

Salary News: আপনার ফিটমেন্ট ফ্যাক্টর পরিবর্তন

কেন্দ্রীয় সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি, ফিটমেন্ট ফ্যাক্টর পর্যালোচনা। কর্মীদের মতে এই ফ্যাক্টর ৩.৬৮ শতাংশে উন্নীত করা উচিত। বর্তমানে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ শতাংশ। তবে ফিটমেন্ট ফ্যাক্টরে দুই ধরনের পরিবর্তনের কথা বলা হচ্ছে।

7th Pay Commission: বেতন কত বাড়বে

সরকার ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি করলে কর্মচারীদের বেতন ৩০০০ টাকা বা তার বেশি বাড়বে। অন্যদিকে, যদি সপ্তম বেতন কমিশন দ্বিতীয় পরিবর্তনে ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৬৮ শতাংশ কার্যকর করে, তাহলে কর্মচারীদের মূল বেতন ৮ হাজার টাকা বৃদ্ধি পাবে। এর মানে ন্যূনতম বেতন ১৮,০০০ টাকা থেকে বেড়ে ২৬,০০০ টাকা হবে।

Salary News: কী এই ফিটমেন্ট ফ্যাক্টর ?
ফিটমেন্ট ফ্যাক্টর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে একটি বড় ভূমিকা পালন করে। সপ্তাম বেতন কমিশনের সুপারিশ অনুসারে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ভাতা ছাড়াও তাদের মূল বেতন ও ফিটমেন্ট ফ্যাক্টরের মাধ্যমে নির্ধারিত হয়। এই কারণেই কেন্দ্রীয় কর্মচারীদের বেতন আড়াই গুণেরও বেশি বেড়ে যায়।

আরও পড়ুন : Apple Mumbai Store: ভিতরেই গাছ, কর্মীরা জানেন ২০টিরও বেশি ভাষা, কী এমন আছে মুম্বই অ্যাপল স্টোরে ?

সেরা শিরোনাম

Diwali Stocks 2027 : দীপাবলিতে কিনুন এই ১১ স্টক, দিতে পারে দারুণ লাভ, SBI সিকিউরিটিজ দিচ্ছে টিপস
দীপাবলিতে কিনুন এই ১১ স্টক, দিতে পারে দারুণ লাভ, SBI সিকিউরিটিজ দিচ্ছে টিপস
Provident Fund: চাকরি বদলেছেন বা প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা পড়ছে না! পুরনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে কি এখনও সুদ পাবেন?
চাকরি বদলেছেন বা প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা পড়ছে না! পুরনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে কি এখনও সুদ পাবেন?
November Deadline: নভেম্বরে আপনার আয়কর জমা দেওয়ার একাধিক ডেডলাইন, কবে কোন কাজ সারতে হবে?
নভেম্বরে আপনার আয়কর জমা দেওয়ার একাধিক ডেডলাইন, কবে কোন কাজ সারতে হবে?
Mutual Funds: মিউচুয়াল ফান্ডে নিয়মে বদল, ৫০০০ টাকার SIP-এ ২০ বছরে সাশ্রয় ৬ লক্ষ
মিউচুয়াল ফান্ডে নিয়মে বদল, ৫০০০ টাকার SIP-এ ২০ বছরে সাশ্রয় ৬ লক্ষ

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget