এক্সপ্লোর

Gym Supplement Rules : জিমে বিক্রি করা যাবে না হেলথ সাপ্লিমেন্ট, জিমগুলিকে নিতে হবে FSSAI লাইসেন্স, বড় সিদ্ধান্ত খাদ্য দফতরের

FDA On Gym Supplement : লেভেলে ভুয়ো দাবি করলে তার খেসারত দিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। জিম ব্যবসায়ীরাও কোম্পানির ওপর দায় চাপিয়ে বাঁচতে পারবেন না।

FDA On Gym Supplement : হেলথ সাপ্লিমেন্টের নামে করা যাবে না মিথ্য়ে দাবি। লেভেলে ভুয়ো দাবি করলে তার খেসারত দিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। জিম ব্যবসায়ীরাও কোম্পানির ওপর দায় চাপিয়ে বাঁচতে পারবেন না। এবার এই রাজ্যে কঠোর ব্য়বস্থার হুঁশিয়ারি খাদ্য দফতরের।   

কাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি
সম্প্রতি মাহারাষ্ট্রে হেলথ সাপ্লিমেন্ট নিয়ে কড়া ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন মহারাষ্ট্র ফুড অ্য়ান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কমিশন তুকারাম মুন্ডে। তিনি বলেন, হেলথ সাপ্লিমেন্টের নামে প্রোডাক্টে ভুয়ো বা মিথ্য়ে দাবি করলে ভুগতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এই ক্ষেত্রে পাইকারি, খুচরো বিক্রেতা বা জিমের মালিকরা কেবল সাপ্লিমেন্ট প্রস্তুতকারকদের ওপর দোষ চাপাতে পারেন না। তারা যে প্রোডাক্ট বিক্রি করছেন, তা 'ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া' (FSSAI)-এর লাইসেন্সপ্রাপ্ত কিনা, তা যাচাই করার জন্য প্রত্যেকেই ব্যক্তিগতভাবে দায়ী।

কী করা যাবে না ? 
এই বিষয়ে তিনি স্পষ্ট করে জানান, কোনও হেলথ সাপ্লিমেন্ট কোম্পানি প্রোডাক্টের ওপর কোনও স্বাস্থ্যগত উপকারিতার কথা লিখতে পারে না। 'ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া' (FSSAI)-এর এই বিষয়ে আলাদা নিয়ম রয়েছে। জিমের মালিকরা যদি সাপ্লিমেন্ট বিক্রি করতে চান, তাহলে FSSAI-এর লাইসেন্স নিতে হবে। এই অনুমোদন ছাড়া কোনও প্রোডাক্ট বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

কেন এই কঠোর সিদ্ধান্ত 
সম্প্রতি এই বিষয়ে FSSAI-এর এক আধিকারিক জানিয়েছেন, হেলথ সাপ্লিমেন্ট বা নিউট্রাসিউটিক্যালসগুলি ভুলভাবে গ্রহণ করছে ক্রেতারা। এই প্রোডাক্টগুলি নিয়ে বেশিরভাগে ক্ষেত্রে ভুল বিজ্ঞাপন করা হচ্ছে। অনেক ক্ষেত্রে বিভ্রান্তিকর বিজ্ঞাপনে পা দিচ্ছে মানুষজন। যেখানে বলা হচ্ছে, এই প্রোডাক্ট খেলেই পেশি উন্নত হবে। এই ধরনের ভুল ধারণার কোনও বিজ্ঞানগত ভিত্তি নেই। অবিলম্বে এগুলি বন্ধ হওয়া উচিত। 

তবে এই প্রথমবার নয়, গত কয়েক মাস ধরে মহারাষ্ট্রে খাদ্য দফতর এই বিষয়ে কড়া ব্যবস্থা নিচ্ছে। খাবারে ভেজাল থেকে, খাবার অস্বাস্থ্যকর জায়গায় রাখলে কড়া আইনি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। ইতিমধ্য়েই বহু নাম করা কোম্পানির ওয়ারহাউসের লাইসেন্স সাসপেন্ড করে দিয়েছে মহারাষ্ট্রের  'ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া' (FSSAI) আগামী দিনেও এই অভিযান চালু থাকবে বলে জানিয়েছে তারা।

আরও পড়ুন : দেড়শোরও বেশি কর্মী ছাঁটাই করবে এই ভারতীয় কোম্পানি, ক্ষতিগ্রস্তরা পাবেন ৬ মাসের বেতন, প্রোরেটেড বোনাস

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Old SmartPhone: পুরোনো স্মার্টফোন বিক্রি করবেন নাকি এক্সচেঞ্জ, কী করলে মিলবে বেশি টাকা?
পুরোনো স্মার্টফোন বিক্রি করবেন নাকি এক্সচেঞ্জ, কী করলে মিলবে বেশি টাকা?
JioStar Layoffs : দেড়শোরও বেশি কর্মী ছাঁটাই করবে এই ভারতীয় কোম্পানি, ক্ষতিগ্রস্তরা পাবেন ৬ মাসের বেতন, প্রোরেটেড বোনাস
দেড়শোরও বেশি কর্মী ছাঁটাই করবে এই ভারতীয় কোম্পানি, ক্ষতিগ্রস্তরা পাবেন ৬ মাসের বেতন, প্রোরেটেড বোনাস
Gold Price Today: সোনার দামে এবার বড় বদল, মঙ্গলবারে রুপোরও দর বদলে গেল? কমল না বাড়ল?
সোনার দামে এবার বড় বদল, মঙ্গলবারে রুপোরও দর বদলে গেল? কমল না বাড়ল?
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
Advertisement

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget