এক্সপ্লোর

8th Pay Commission: না বাড়বে বেতন, না মিলবে সুবিধা, অষ্টম বেতন কমিশনে লাভবান হবেন না এই সমস্ত কর্মী…

8th Pay Commission News: অষ্টম বেতন কমিশন নিয়ে গত বছর সেপ্টেম্বর মাসে টার্মস অফ রেফারেন্সে অনুমোদন দিয়েছিল কেন্দ্র।

নয়াদিল্লি: অষ্টম বেতন কমিশন নিয়ে চর্চার শেষ নেই। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই অষ্টম বেতন কমিশন কার্যকর বলে ধরা হতে পারে। কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রত্যেক কর্মচারী অষ্টম বেতন কমিশনের আওতায় প্রাপ্য সুবিধা এখনই পাবেন না। যত ক্ষণ পর্যন্ত না নতুন বেতন কাঠামোয় অনুমোদন মেলে, বিজ্ঞপ্তি জারি না হয়, তাঁদের সপ্তম বেতন কমিশনের আওতাতেই কাজ করে যেতে হবে। (8th Pay Commission News)

অষ্টম বেতন কমিশন নিয়ে গত বছর সেপ্টেম্বর মাসে টার্মস অফ রেফারেন্সে অনুমোদন দিয়েছিল কেন্দ্র। কিন্তু কমিশনের তরফে সুপারিশ জমা করতে সময় লাগতে পারে ১৮ মাসের মতো। সেই সুপারিশ মতোই বেতনের কাঠামো সংক্রান্ত যাবতীয় পরিবর্তন ঘটানো সম্ভব। তবে অষ্টম বেতন কমিশন কার্যকর হবে না বহু কর্মীদের ক্ষেত্রেই। (8th Pay Commission)

  • অষ্টম বেতন কমিশনের সুবিধা পাবেন না বেসরকারি কর্মীরা। 
  • কেন্দ্রীয় সরকারি চাকুরেরাই অষ্টম পে কমিশনের সুবিধা পাবেন। চুক্তিভিত্তিক কর্মী, অস্থায়ী কর্মী, যাঁরা সেন্ট্রাল সিভিল সার্ভিসেস বিধির আওতায় পড়েন, তাঁরা অষ্টম বেতন কমিশনের সুবিধা পাবেন না।
  • বিভিন্ন রাজ্যের সরকারি কর্মী, যাঁরা রাজ্য সরকারের কর্মী, তাঁরাও অষ্টম বেতন কমিশনের আওতায় পড়বেন না। সংশ্লিষ্ট রাজ্যের সরকার যদি অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলি কার্যকর করার সিদ্ধান্ত নেয়, তবেই সুবিধা পাবেন তাঁরা। 
  • রাষ্ট্রায়াত্ত সংস্থার কর্মীরাও অষ্টম বেতন কমিশনের আওতায় পড়বেন না। রাষ্ট্রায়াত্ত সংস্থাগুলির বেতনের কাঠামো সম্পূর্ণ ভিন্ন। 
  • স্বতন্ত্র সংস্থার কর্মীরাও অষ্টম পে কমিশনের আওতায় পড়বেন না। 
  • পে কমিশন পরিবর্তনে সাধারণত পেনশনভোগীরা লাভবানই হন। কিন্তু অষ্টম বেতন কমিশনের আওতায় তাঁদের আনা হবে কি না, তা সরকারি বিজ্ঞপ্তি এলেই পরিষ্কার হয়ে যাবে।

ভারতে কেন্দ্রীয় সরকারি কর্মীর সংখ্যা ৫০.১৪ লক্ষ। ৬৯ লক্ষ পেনশনভোগী রয়েছেন। তাঁরা অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বেতন কমিশনের তরফে অনুমোদন মিললেই সেই মতো বাজেটে জরুরি ভিত্তিতে টাকা ঢুকবে।  

এই অষ্টম বেতন কমিশন চালুর জন্য অপেক্ষা চলছে। এর ভিত্তিতে বেতন, পেনশন বৃদ্ধি হয়, যা নির্ভর করে ফিটমেন্ট ফ্যাক্টরের উপর। মূল বেতন নির্ধারণ থেকে তাতে পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে বেশ কিছু বিষয়কে ভিত্তি হিসেবে ধরা হয়। সেক্ষেত্রে বর্তমান মূল বেতনের সঙ্গে ফিটমেন্ট ফ্যাক্টরকে গুণ করা হয়। এই অঙ্ক যত বড় হবে, ততই বেতন এবং পেনশন বেশি বাড়বে। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Know Your Customer: ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
Gold Silver Price: কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
Venugopal Dhoot Declared Bankrupt: SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget