এক্সপ্লোর

Scam Alert: ঠিকানা আপডেটের মেসেজ, তারপরই টাকা লুট ! পোস্ট অফিসের নামে চলছে জালিয়াতি- সতর্ক করল কেন্দ্র

Post Office Scam Alert: পিআইবি ফ্যাক্ট চেক জানাচ্ছে যে, সাধারণ মানুষকে বেশ কিছু ক্ষেত্রে পোস্ট অফিসের নাম করে ঠিকানা আপডেট করার জন্য মেসেজ পাঠানো হচ্ছে। সেই মেসেযে থাকা লিঙ্কে ক্লিক করলেই সর্বনাশ।

Cyber Fraud: দেশে ক্রমেই বেড়ে চলেছে অনলাইনে সাইবার জালিয়াতির সংখ্যা। আর এই সাইবার জালিয়াতি নিয়ে এখন চিন্তিত দেশের সরকারও। সাধারণ মানুষকে সচেতন করে তুলতে সরকারের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হল। এই ধরনের জালিয়াতির (Cyber Scam) ফাঁদে পা দিয়ে সাধারন মানুষ যাতে তাদেরত কষ্টার্জিত অর্থ না খুইয়ে বসেন, সেই জন্য নানাভাবে সতর্ক করছে কেন্দ্র সরকার। এবার প্রকাশ্যে এল পোস্ট অফিসের নামে (Post Office Scam Alert) জালিয়াতির কথা। প্রতারকরা পোস্ট অফিসের নাম করে মেসেজ পাঠিয়ে টাকা লুট করছেন বলে জানা গিয়েছে।

PIB ফ্যাক্ট চেক কী বলছে

পিআইবি ফ্যাক্ট চেক জানাচ্ছে যে, সাধারণ মানুষকে বেশ কিছু ক্ষেত্রে পোস্ট অফিসের নাম করে ঠিকানা আপডেট করার জন্য মেসেজ পাঠানো হচ্ছে। আর সেই মেসেজে মানুষকে কিছু নির্দিষ্ট সময়ের উল্লেখ করে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যদি তারা সেই নির্ধারিত সময়ের মধ্যে ঠিকানা আপডেট না করেন, তাহলে তাদের নামে পোস্ট অফিসের তরফে একটি পার্সেল আসার কথা ছিল, সেটি ফেরত চলে যাবে।

কীভাবে ফাঁদে ফেলছেন প্রতারকরা

প্রতারকদের চক্র এই মেসেজে সাধারণ মানুষকে জানাচ্ছে যে, একজন ব্যবহারকারীর থেকে একটি প্যাকেজ আসার কথা আছে, আর সেই প্যাকেজ ফেরত চলে যাবে যদি তারা ঠিকানা আপডেট না করেন। আর এই ঠিকানা আপডেট না করার কারণে সেই প্যাকেজটা ডেলিভার করা হবে না। ফেরত চলে যাবে সেই প্যাকেজ। আর এই মেসেজের মধ্যেই একটি লিঙ্ক দেওয়া থাকে, এই লিঙ্কে ক্লিক করেই ঠিকানা আপডেট করে নিতে হবে বলে জানায় প্রতারকরা। ঘরে বসে সঙ্গে সঙ্গেই গ্রাহকরা এই ঠিকানা আপডেট করে নিতে পারেন এবং ঠিকানা আপডেট করার ২৪ ঘণ্টার মধ্যেই সেই প্যাকেজ তারা নির্ধারিত ঠিকানায় পেয়ে যাবেন বলে আশ্বাস দেওয়া হয় প্রতারকদের তরফে।

মিথ্যে প্যাকেজের কথা বলা হয়

আদপে এমনটা ঘটে না। কারণ কোনও প্যাকেজই আসার কথা ছিল না। সাধারণ মানুষ এত কিছু না বুঝে এই ফাঁদে পা দেয়। তারা লিঙ্ক খুলে ঠিকানা আপডেট করতে থাকে। আর সেই লিঙ্কটি এমন এক ওয়েবসাইটের যেখানে ঠিকানা সহ সমস্ত তথ্য দেওয়ার পর সর্বস্বান্ত হয়ে যায় মানুষ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সব টাকা কেটে নেয় প্রতারকরা।

ভুলেও এই লিঙ্কে ক্লিক নয়, সতর্কবার্তা কেন্দ্রের

পিআইবি ফ্যাক্ট চেক জানায় যে এই ধরনের মেসেজ আসলে ভুয়ো। ইন্ডিয়া পোস্ট ঠিকানা আপডেটের জন্য এই ধরনের কোনও মেসেজ পাঠায় না। ফলে এই ধরনের মেসেজ এলে তা এড়িয়ে চলাই উচিত। কোনও সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা উচিত নয়।

আরও পড়ুন: Petrol Diesel Price: ১০০-র নিচেই পেট্রোলের দাম এই শহরগুলিতে, কোথায় সস্তা হল জ্বালানি তেল ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Gold Price Today: সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
SBI Har Ghar Lakhpati Scheme: প্রতি মাসে সামান্য সঞ্চয়েই এবার লাখ টাকার সঞ্চয় সহজেই, SBI-এর এই স্কিমে এবার বাজিমাত
প্রতি মাসে সামান্য সঞ্চয়েই এবার লাখ টাকার সঞ্চয় সহজেই, SBI-এর এই স্কিমে এবার বাজিমাত

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget