এক্সপ্লোর

BSNL Recharge Plan : যতখুশি কলিংয়ের সঙ্গে আনলিমিটেড ডেটা, BSNL আনল এই মাসিক প্ল্যান, দাম কত ?

BSNL New Offer : এই প্ল্যানের সবথেকে বড় বিষয়, এতে কোনও ডেটা লিমিট দেয়নি কোম্পানি। যা বাকিদের এই প্ল্যানের থেকে অনেকটই পিছিয়ে দেয়। 

BSNL New Offer : বেসরকারি টেলিকম কোম্পানিগুলির সঙ্গে প্রতিযোগিতায় দারুণ প্ল্যান নিয়ে এল ভারত সঞ্চার নিগম লিমিটেড। মাসিক এই প্ল্য়ানে আপনি পাবেন যতখুশি কলিংয়ের পাশাপাশি আনলিমিটেড ডেটা। এই প্ল্যানের সবথেকে বড় বিষয়, এতে কোনও ডেটা লিমিট দেয়নি কোম্পানি। যা বাকিদের এই প্ল্যানের থেকে অনেকটই পিছিয়ে দেয়। 

আরও কী কী সুবিধা রয়েছে এই প্ল্যানে ?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই প্ল্যানের বিষয়ে পোস্ট করেছে BSNL । যেখানে বলা হয়েছে, ৩৪৯ টাকার এই প্ল্যানে আপনি পাবেন যতখুশি কলিংয়ের পাশাপাশি আনলিমিটেড ডেটা। সঙ্গে থাকছে সারা দেশে ফ্রি রোমিংয়ের সুবিধা। দিনে ১০০টি করে বিনামূল্যে SMS । ২৮ দিনের মেয়াদে এই প্ল্যান পাবেন আপনি। এই আনলিমিটেড ডেটা আপনি ৩জি ও ৪জি নেটওয়ার্কের ভিত্তিতে পাবেন।

 

আরও একটি চমক
সম্প্রতি আরও কিছু চমক দিয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। এবার ৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৮০ দিনের ভ্যালিডিটি। যার অর্থ, ১৫ দিন আরও বেশি সুবিধা পাবেন একই টাকায়। 

১ লাখ ও ১০,০০০ টাকা সুবিধা
এই প্ল্যানেই পাওয়া যাবে ১ লাখ টাকার দু্র্ঘটনাজনিত বিমা। সঙ্গে থাকছে ১০,০০০ টাকার সাইবার ফ্রড ইনস্যুওরেন্স বেনিফিট। সম্প্রতি এক্স হ্যান্ডেলে এই বিষয়ে পোস্ট করেছে BSNL। যেখানে নতুন এই প্ল্যানের বিষয়ে সবাইকে জানিয়েছে কোম্পানি। আগে ৩৬৫ দিনের প্ল্যানে ২৪৪৯ টাকা রিচার্জ বাবদ নিত কোম্পানি। এবার সেই টাকাতেই আপনি পাচ্ছেন ৩৮০ দিনের ভ্যালিডিটি ও সুবিধা। এতে থাকছে সারা ভারতে যত খুশি কলের সুবিধা। সঙ্গে থাকছে দিনে ২ জিবি করে হাই স্পিড ইন্টারনেট। সব মিলিয়ে আপনি পাবেন ৭৩০ জিবি ডেটার সুবিধা। এ ছাড়াও থাক়ছে ফ্রি রোমিং। পাশাপাশি আপনি পাবেন দিনে ১০০টি করে SMS।  

আরও ভাল কী প্ল্যান রয়েছে BSNL-এর
সম্প্রতি ইন্টারনেট ডেটা ছাড়া BSNL নিয়ে এসেছে তিনটি অফার। ১৭২ টাকা, ১৮৪ টাকা ও ১৯০ টাকার প্ল্যানে আপনি পাবেন অনেক সুবিধা। এতে কোম্পানি আনলিমিটেড লোকাল, এসটিডি (STD) ও রোমিং ভয়েস কল ও প্রতিদিন ১০০টি করে ফ্রি এসএমএসের সুবিধা দিচ্ছে।

কী কী পার্থক্য প্ল্যানে
এই প্ল্যানগুলিতে মূল পার্থক্য মেয়াদে। আপনি এখানে যেমন ১৭২ টাকার প্ল্যানে ২৮ দিনের সুবিধা পাবেন। যার প্রতিদিনের খরচ হবে প্রায় ৬.১৪ টাকা। ১৮৪ টাকার প্ল্যানটির মেয়াদ ৩০ দিন রেখেছে কোম্পানি। এতে ব্যবহারকারীর দৈনিক খরচ পড়বে ৬.১৩ টাকা। পাশাপাশি ১৯০ টাকার প্ল্যান রাখা হয়েছে পুরো ক্যালেন্ডার মাসের জন্য। এর দৈনিক খরচ পড়বে ৬.১৩ টাকা থেকে ৬.৩৩ টাকার মধ্যে।

আরও পড়ুন : ৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৮০ দিনের ভ্যালিডিটি, কী কী সুবিধা পাবেন ?

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Today Gold Price: এক ধাক্কায় ৪০০০ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দাম কত হল ? বিয়ের মরশুমে চিন্তায় গয়নাপ্রেমীরা
এক ধাক্কায় ৪০০০ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দাম কত হল ? বিয়ের মরশুমে চিন্তায় গয়নাপ্রেমীরা
Indian Stock Market: আমেরিকার বাজার পড়ার পরই হু হু করে বাড়ল ভারতের বাজার, পিছনে ঠিক কোন কারণ?
আমেরিকার বাজার পড়ার পরই হু হু করে বাড়ল ভারতের বাজার, পিছনে ঠিক কোন কারণ?
Gold Price: ফের পতন সোনা ও রুপোর দামে, বিয়ের মরশুমে কতটা কমল দাম ? কলকাতায় কত ?
ফের পতন সোনা ও রুপোর দামে, বিয়ের মরশুমে কতটা কমল দাম ? কলকাতায় কত ?
Emergency Fund: জরুরি তহবিলের টাকায় সোনা কিনে রাখবেন না ফিক্সড ডিপোজিট করবেন, নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেখে দেওয়াই বুদ্ধিমানের কাজ?
জরুরি তহবিলের টাকায় সোনা কিনে রাখবেন না ফিক্সড ডিপোজিট করবেন, নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেখে দেওয়াই বুদ্ধিমানের কাজ?
Advertisement

ভিডিও

Sujit Bose | দুর্নীতির কোটি কোটি টাকা দিয়ে আত্মীয়দের নামে সম্পত্তি | স্ক্যানারে সুজিতের আত্মীয়রা
Park Street Gold loot | পার্ক স্ট্রিটের কারনানি ম্যানসন থেকে ২ কোটি টাকার সোনা লুঠ #kolkata
Weather Update | কলকাতায় ২ দিনে ৫ ডিগ্রি পারদ পতন, স্বাভাবিকের নীচে সর্বনিম্ন তাপমাত্রা
PM Modi: সংবিধান দিবসে জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে কংগ্রেসকে নিশানা প্রধানমন্ত্রীর
Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget